জেনে নিন, ওজন কমাতে কখন-কিভাবে হাঁটবেন?
লাইফস্টাইল ডেস্ক:
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯
ওজন কমাতে চাইলে ব্যায়াম বেশ কার্যকরী। আবার হাঁটার মাধ্যমেও ওজন কমানো সম্ভব। তবে তা নিয়মিত হলে। এর মধ্যে অনেকের অভিযোগ, এতে মোটেও ওজন কমে না। বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়মে হাঁটলে ওজন কমতে বাধ্য। আর এর জন্য কিছু নিয়ম পালন করতে হবে। চলুন, সেগুলো দেখা যাক-
১. প্রতিদিন ১৫ হাজার পদক্ষেপ
স্মার্টব্যান্ড বা স্মার্টফোনের ফিটনেস ট্র্যাকার ব্যবহার করুন। 'ম্যাপমাইওয়াক' বা অন্যান্য অ্যাপের মাধ্যমে কয় পা হাঁটছেন তা গণনা করুন। ওজন কমাতে হলে নিয়মিত ১৫ হাজার পা এগিয়ে যেতে হবে। অনেক বেশি মনে হতে পারে। কিন্তু হাঁটতে গেলেই দেখবেন মোটেও কঠিন কাজ নয়। পা স্বাবলীলভাবে ফেলুন। এ পরিমাণ পদক্ষেপ নিতে তেমন ক্লান্তি আসবে না।
২. প্রতিদিন ৩ বার ২০ মিনিট করে
প্রতিদিন যেমন তিন বেলা খাওয়া হয়, ঠিক তেমনি তিন বেলা হাঁটতে হবে। এর জন্য কমপক্ষে ২০ মিনিট সময় বরাদ্দ রাখুন। এতে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। একটানা ৪৫ মিনিট হাঁটার চেয়ে ২০ মিনিট করে তিন বার হাঁটা অনেক বেশি উপকারী।
৩. ওপরের দিকে ওঠা
চড়াইয়ের দিকে হাঁটা স্বাভাবিকের চেয়ে কার্যকরী। এতে অবশ্য দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। হৃদস্পন্দন বেড়ে যাবে। পাহাড়ের ঢাল বেড়ে বা ওপরের দিকে উঠলে পেশিও সুগঠিত হবে। বিশেষজ্ঞের পরামর্শ, একটা সমানের দিকে ঝুঁকে ধীরে ধীরে চড়াইয়ের দিকে উঠুন।
৪. গ্রিন টি পান করুন
ক্যালোরি ঝরানোর জন্য গ্রিন টি মন্দ নয়! ক্যাফেইন এবং ক্যাটাচিন্সের সঠিক সমন্বয় ফ্যাট পোড়ানোর জন্য বেশ উপকারী। তাই হাঁটার পাশপাশি গ্রিন টি’তে চুমুক দিতেই পারেন।
৫. বিরতি
একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। এছাড়া ব্যায়ামের ফাঁকে বিশ্রাম দরকার। তাই ৫ থেকে ১০ মিনটি হাঁটার পর এক মিনিটের বিরতি নিতে পারেন। এতে দেহে শক্তি ফিরে আসবে।
৬. ওজনের ব্যায়াম করুন
সামর্থ্য থাকলে কিছু ওজন তোলার ব্যায়াম করুন। এতে দেহ বাড়তি শক্তি পাবে। আরো বেশি বেশি হাঁটতে পারবেন। পারলে কিছু বাড়তি ব্যায়ামও করতে পারেন।
৭. চিনিপূর্ণ পানীয় ত্যাগ
অনেকেই মনে করেন, চিনিপূর্ণ পানীয় দেহে বাড়তি শক্তি দেয়। তাই ব্যায়ামের আগে বা পরে খাওয়া দরকার। দুঃখজনক হলেও সত্য যে, মধ্যম মানের ব্যায়ামে এসব পানীয় দরকার নেই। যদি গ্রহণ করেন তো রক্ত গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে।
৮. পানি পান
পানি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এতে ওজন হ্রাসের প্রক্রিয়া দ্রুত হবে। প্রতিদিন ১.৫ লিটার পানি পান করলে বছরে ১৭৪০০ ক্যালোরি পুড়বে।
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- মিনেসোটায় আইসিইর অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা
- অভিনেত্রী তানিয়া বৃষ্টি অসুস্থ, মাথায় অস্ত্রোপচার
- নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
- রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা
- দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি
- শফিকুর রহমান ও নাহিদের বাসায় তারেক রহমান
- সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার কথা স্বীকার ভারতীয় নাগরিকের
- ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্যালিফোর্নিয়ায় কিশোরকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ
- এপস্টেইনের সঙ্গে যোগসাজশ: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ
- দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব
- ডা. শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের
- নতুন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- হাতিয়ায় তিন সন্তানের মা‘কে ধর্ষণের অভিযোগ হান্নান মাসউদের
- নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
- পারলেন না ডা.তাসনিম জারা
- জিতলেন বিএনপির ফজলুর রহমান
- পীর পরাজিত ও মান্নার জামানত নেই
- তিন আসনের ফল ঘোষণা হচ্ছে না
- বর সেজে ভোট ও বিয়ে
- ১২০ মিলিয়ন ডলারের মেডিকেয়ার-মেডিকেইড জালিয়াতি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
