জুলাইয়ে ইংল্যান্ড, অক্টোবরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৮ জুলাই ২০১৯
পূর্বনির্ধারিত জাপান সফর থাকায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে তখন অংশ নিতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আসছে অক্টোবরে ভারত সফরে যাচ্ছেন তিনি। দেশটিতে অনুষ্ঠেয় ইন্ডিয়া ইকোনমিক সামিটে অংশ নেবেন শেখ হাসিনা। একই অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদিও।
এ ছাড়া চলতি (জুলাই) মাসেই ইংল্যান্ড সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আগামী ৩-৪ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া ইকোনমিক সামিট। অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে কো-চেয়ার থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইন্ডিয়া ইকোনমিক সামিটে নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতা, নতুন সামাজিক ব্যবস্থা, নতুন পরিবেশগত ব্যবস্থা এবং নতুন প্রযুক্তিগত ব্যবস্থা- এ চারটি থিম্যাটিক আলোচনার ওপরে আলোচনা হবে। নতুন সামাজিক ব্যবস্থাবিষয়ক আলোচনার কো-চেয়ার হিসেবে উপস্থিত থাকবেন শেখ হাসিনা।
এ সফরের প্রস্তুতি চলছে বলে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। দক্ষিণ এশিয়া ও আসিয়ানের মধ্যে কীভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায়, এ সংক্রান্ত আলোচনাও গুরুত্ব পাবে এ সামিটে।
কূটনৈতিক সূত্র জানায়, ২০ জুলাই ইউরোপে নিযুক্ত বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূতের সঙ্গে লন্ডনে এনভয় কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ‘ইউরোপের দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সরকার। এজন্য বাংলাদেশের রাষ্ট্রদূতদের উন্নয়ন, অর্থনৈতিক কূটনীতি ও রোহিঙ্গাসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।’
‘রাষ্ট্রদূতদের কাছ থেকে তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অনুযায়ী পরামর্শ শুনবেন তিনি,’ - বলেন এই কর্মকর্তা।
এর আগে ২০১৭ সালে ঢাকায় প্রথম রাষ্ট্রদূত কনফারেন্স অনুষ্ঠিত হয়। গত এপ্রিলে দ্বিতীয় কনফারেন্স হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি অনুষ্ঠিত হয়নি। ইউরোপের পরে অঞ্চলভিত্তিক আরও এনভয় কনফারেন্স হওয়ার আয়োজন হতে পারে বলে জানা গেছে।
পাঁচদিনের চীন সফর শেষে গত ৬ জুলাই দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হবে।
প্রধানমন্ত্রীর এ সফরে ঢাকা এবং বেইজিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা-সংক্রান্ত ৯টি চুক্তি স্বাক্ষর হয়। ৪ জুলাই চীনা প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন সিপিসির কার্যালয় গ্রেট হল অব দ্যা পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কেকিংয়াংয়ের সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
