জিপিএ-৫ কেন কমেছে?
প্রকাশিত: ৭ মে ২০১৯
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। গত বছরের চেয়ে ৪ দশমিক ৪৩ শতাংশ বেশি। তবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা।
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গত বছর এর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৬২৯। কমেছে ৫ হাজার ৩৫ জন। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা শিক্ষা বোর্ডের মানবিক বিভাগ ও সার্বিকভাবে সাধারণ গণিতের ফল খারাপ হওয়ার কারণে জিপিএ-৫ কমেছে। শুধু তাই নয় এর প্রভাব পড়েছে সার্বিক ফলাফলেও। এ পরিস্থিতির কারণে পাস হার আশানুরূপ হয়নি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক ডেইলি বাংলাদেশকে বলেন, ঢাকা শিক্ষা বোর্ডে গণিতে পাসের হার আগের বছরের চেয়ে ২ শতাংশ কমেছে। বেশি খারাপ করেছে মানবিক বিভাগ। সাধারণ গণিতে মানবিক বিভাগে পাসের হার ৪ শতাংশ কমেছে। এ কারণে সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে; কমে গেছে জিপিএ-৫।
রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার বেলা ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলের সারসংক্ষেপ তুলে ধরেন।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র। সার্বিক ফলে এবার ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা।
বিস্তারিত ফলে দেখা গেছে, এ বছর ছাত্রের তুলনায় ছাত্রী ৫২ হাজার ৬৯২ জন বেশি অংশ নিয়েছে। আর ৫৬ হাজার ৬৩৩ জন ছাত্রী বেশি পাস করেছে। ছাত্রের তুলনায় ১ দশমিক ৫৩ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে।
সারাদেশে মানবিকে এবার অংশ নিয়েছে ৭ লাখ ৭১ হাজার ১৯ জন। এর মধ্যে পাস করেছে ৫ লাখ ৭২ হাজার ৯৯২ শিক্ষার্থী। ফেল করেছে ১ লাখ ৮৯ হাজার ২৭ জন। গত বছর মানবিকে মোট অংশ নেয় ৭ লাখ ১৯ হাজার ৬৭৬ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করে ৪ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। পাসের শতকরা হার ৬৯ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়া ও পাসের হার মানবিকে বেশি হলেও ঢাকা শিক্ষা বোর্ডে এর চিত্র ভিন্ন। এই বোর্ডে মানবিকে এবার পাসের হার ও জিপিএ দুটোই কমেছে।
ফলাফলে দেখা গেছে, ২০১৮ সালে মানবিকে পাস করেছে ৭১ দশমিক ৩ শতাংশ। এ বছর মানবিকে পাস করেছে ৬৯ শতাংশ। পাসের হার শতকরা কমেছে ২ দশমিক তিন শতাংশ। এর কারণে সার্বিক ফলাফলের পাশাপাশি এ বছর জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, গণিতে ৮৬ শতাংশ পাস কম নয়। কিন্তু গণিতে পাস করলেও অন্য বিষয়ে ফেল করায় ফল খারাপ হয়েছে। মানবিক বিভাগে পাশের হার কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা এর কারণ খুঁজে বের করে ব্যবস্থা নেব। আর উচ্চতর গণিতসহ সাধারণ গণিতে ভালো করার পদক্ষেপ নেব।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা-২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হয় ২৬ তারিখে। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৮ ফেব্রুয়ারি।
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- বিদেশি হামলায় কিম ‘নিহত হলেই’ পারমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
- প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ
- আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ
- পয়ঃবর্জ্য নেই, ঝিলের পানি শোধন করেই চলছে দাশেরকান্দি এসটিপি
- পুলিশ কোনো দলের নয় চলবে আইন অনুযায়ী
- পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
- বিজয়সহ যেসব তারকা ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন
- হলিউড মাতাবেন দিশা পাটানি
- কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট
- ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
- হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
