জার্মানিতে স্থায়ী হতে ৬ মাসে ৪৯ হাজার আবেদন
প্রকাশিত: ১০ জুলাই ২০২৩
স্বল্পমেয়াদে বসবাসের অনুমতি থাকা অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার বিধান যুক্ত করে আইন কিছুটা শিথিল করেছে জার্মানি৷
সরকারের এমন ঘোষণার ছয় মাসের মধ্যে অন্তত ৪৯ হাজার অভিবাসী অপরচুনিটি রেসিডেন্টস অ্যাক্টের আওতায় আবেদন জমা দিয়েছেন৷
২০২২ সালের ৩১ ডিসেম্বর এই সুযোগটি দেয়ার সিদ্ধান্ত নেয় জার্মানি৷ যা জার্মান ভাষায় চান্সেন-আফেন্টহাল্টসরেখট নামে পরিচিত৷ এই সুযোগে অন্তত ৪৯ হাজার অভিবাসী নতুন করে স্থায়ীভাবে বসবাসের অনুমতি চেয়ে আবেদন জমা দিয়েছেন৷
ইন্টিগ্রেশন মিডিয়া সার্ভিসের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে৷এখন পর্যন্ত যাচাই-বাছাই করে ১৭ হাজার আবেদন গ্রহণ করা হয়েছে৷ বাতিল করা হয়েছে দুই হাজার ১০০টি৷
জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, আরো অভিবাসন সংক্রান্ত আইন সংস্কারের ফলে চাপের মুখে পড়েছে কর্তৃপক্ষ৷ যার কারণে এসব আবেদন নিষ্পত্তি করতে সময় লাগছে অনেক৷
এই আইনের অধীনে অন্তত ৯৮ হাজার মানুষ স্থায়ী বসবাসের অনুমতি চেয়ে আবদেন জমা দেবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ৷ তবে সবদিক বিশ্লেষণ করে ৩৩ হাজার মানুষ স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন বলেও আশা করা হচ্ছে৷
নতুন সম্ভাবনা
ডুলডুং বা অস্থায়ীভাবে কিছুদিন জার্মানিতে অবস্থানের অনুমতি পাওয়া ব্যক্তিদের মধ্যে যারা ২০১৭ সালের ৩১ অক্টোবরের আগে এসেছেন, তারা এই আইনের আওতায় দেড় বছরের ভিসা পাওয়ার যোগ্য৷ এই দেড় বছর তারা আইনি মর্যাদার পাওয়ার পাশাপাশি শ্রমবাজারেও যুক্ত হতে পারবেন৷
দেড় বছর পর আর্থিকভাবে স্বাবলম্বী, জার্মান ভাষায় প্রাথমিক জ্ঞান আছে এবং পরিচয়ের প্রমাণ তুলে ধরতে পারবেন যারা, তাদের স্থায়ী বসবাসের অনুমতির চেয়ে আবেদনের সুযোগ দেয়া হবে৷ তবে, আবেদনটি ১৮ মাস শেষ হবার আগেই করতে হবে৷
যারা জার্মানিতে অপরাধ করে দোষী সাব্যস্ত হয়েছেন এবং কর্তৃপক্ষের কাছে নিজের পরিচয় সম্পর্কে দুই বা ততোধিকবার মিথ্যা তথ্য দিয়েছেন, তাদেরকে কোনোভাবেই বসবাসের অনুমতি দেয়া হবে না৷
এই আইনের কারণে কিছু অভিবাসী এবং উদ্বাস্তুদের বসবাসের সুযোগ সীমিত হয়ে আসবে বলে শঙ্কা করছে অভিবাসী অধিকার সংস্থাগুলো৷ তাই আইনের এ দিকটা নিয়ে সমালোচনা করেছেন তারা৷ তাদের দাবি, অনেক ছোটোখাট অপরাধ করে যারা দোষী প্রমাণিত হয়েছেন, কিংবা যাদের কাছে নিজের পরিচয় প্রমাণে প্রয়োজনীয় নথি নেই, তারা এই আইনি সুবিধা থেকে বঞ্চিত হবেন৷
এই আইনের অধীনে বসবাসের অনুমতি তিন বছর বাড়ানো উচিত বলেও দাবি করেছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো৷তারা বলছে, এটি হলে মানুষ জার্মানিতে তাদের জীবন এবং ভবিষ্যত নির্ধারণে যথেষ্ট সময় পাবেন৷
আঞ্চলিক পার্থক্য
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালের শেষে এসে জার্মানিতে ডুলডুং স্ট্যাটাস নিয়ে অবস্থান করছিলেন দুই লাখ ৪৮ হাজার মানুষ৷ এদের মধ্যে এক লাখ ৩৭ হাজার মানুষ গত পাঁচ বছর ধরে জার্মানিতে বসবাস করছেন৷ ফলে এদের মধ্যে যারা যোগ্য, তারাই নতুন করে আবেদন জমা দিয়েছেন৷
সমীক্ষায় দেখা গেছে, বসবাসের অনুমতি চেয়ে করা আবেদনকারীর সংখ্যা রাজ্য অনুযায়ী ভিন্ন৷ বার্লিন এবং বাভারিয়াতে যোগ্যদের মধ্যে প্রায় ৫৮ শতাংশ আবেদন জমা দিয়েছেন৷ কিন্তু জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন-ভেস্টফালিয়ায় আবেদনের সংখ্যা এক তৃতীয়াংশ৷ সমীক্ষায় দেখা গেছে, আবেদন প্রত্যাখানের হারও অনেকটাই কম৷
সূত্র : ডয়চে ভেলে
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
