জামাইকা মুসলিম সেন্টারের ফান্ড রেইজিংঃ ৪ লাখ ডলার সংগৃহিত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫
জ্যামাইকায় জেএমসির ভবন সম্প্রসারণ কাজের জন্য বিশেষ ফান্ড রেইজিংয়ে ৪ লক্ষাধিক ডলার সংগৃহিত হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশী মুসলিম কমিউনিটির সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) প্রতিষ্ঠার তিন দশক পরেও এর উন্নয়ন এগিয়ে চলছে। মূল ভবনটি চতুর্থ তলায় উন্নীত করতে শুরু হয়েছে সম্প্রসারণ কাজ। প্রায় তিন মিলিয়ন ডলারের এই প্রকল্পের নির্মাণ কাজে প্রাথমিকভাবে এক মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। পুরো কাজ সম্পন্ন হতে প্রয়োজন আরো দুই মিলিয়ন ডলার। সম্পূর্ণভাবে মুসল্লিদের অনুদানে প্রতিষ্ঠিত ও পরিচালিত জেএমসির সম্প্রসারণ কাজ চলছে দ্রুতগতিতে। সম্প্রসারণ কাজের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে বিশেষ ফান্ড রেইজিংয়ের আয়োজন করা হয় লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে গত ৬ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায়। আয়োজিত এই ফান্ড রেইজিংয়ে সাধারণ মুসল্লিসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী- পেশার শুভানুধ্যায়ীগণ অংশগ্রহণ করেন।
ফান্ড রেইজিংয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক প্রাইমারি বিজয়ী নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেএমসির ইমাম শামসি আলী। প্রতিষ্ঠানটির সেক্রেটারি আফতাব মান্নান-এর উপস্থাপনায় স্বাগতিক বক্তব্য রাখেন জেএমসি পরিচালনা কমিটির প্রেসিডেন্ট ডাঃ মাহমুদুর রহমান। ফান্ড রেইজিং অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন শাহরিয়ার রহমান। জেএমসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডাঃ নাজমূল এইচ খান বিস্তারিত আলোচনা করেন সম্প্রসারণ কাজের অগ্রগতি প্রসঙ্গে। তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জেএমসির প্রতিষ্ঠাতা ব্যক্তিবর্গকে। ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করে জেএমসি পরিচালনা কমিটি এবং সম্প্রসারণ কাজে যারা আর্থিক অনুদান প্রদান করে চলেছেন তাদের প্রতি। ভবন সম্প্রসারণ কাজে সম্পৃক্ত ইঞ্জিনিয়ারিং টিমের সকলকে পরিচয় করিয়ে দেন জেএমসির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনামুল হক।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন তরুণ ইসলামী স্কলার ডঃ জাকির আহমেদ। তিনি ধর্মীয় শিক্ষা, মসজিদ প্রতিষ্ঠা ও তাতে তরুণ প্রজন্মের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন ডঃ জাকির আহমেদ। জেএমসির ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ সমবেত অতিথিদের উদ্দেশ্যে ভবন সম্প্রসারণ কাজে মুক্ত হতে অনুদানের আহ্বান জানান। প্রতিষ্ঠানটির কল্যাণমূলক ও শিক্ষণীয় কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ শেখ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফকরুল ইসলাম দেলোয়ার।
জোহরান মামদানী তার বক্তব্যে জেএমসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান ফান্ড রেইজিং অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড়। বিভিন্ন সময় এই মসজিদে জুমার নামাজ আদায় ও ঈদের জামাতে আমি আপনাদের সাথে অংশ নিয়েছি। মামদানি বলেন, নিউইয়র্ক সিটি একক কোন ব্যক্তির নয়। এই মহানগরী সবার। তিনি বলেন, আমি বরাবরই প্যালেস্টাইন ইস্যুতে কথা বলেছি এবং এখনো বলছি। আমি ন্যায় বিচার সাম্য ও সকলের নিরাপত্তায় বিশ্বাসী। ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটির মেয়র নির্ধারণের এখতিয়ার রাখেন না। নিউইয়র্কবাসীই সিদ্ধান্ত নিবে কে হবেন সিটির পরবর্তী মেয়র। মুসলিম ভোটাররা নিউইয়র্ক সিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন বলে মন্তব্য করেন জোহরান মামদানি। অনুষ্ঠানে ভবন সম্প্রসারণ কাজের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
জেএমসির নতুন প্রকল্প বাস্তবায়িত হলে তৃতীয় ও চতুর্থ তলায় আরো ৫ হাজার ৬৫০ বর্গফুট আয়তন বাড়বে। ফলে বর্তমান ৯ হাজার ৮৪০বর্গফুট মিলে মোট আয়তন দাঁড়াবে ১৫ হাজার ৪৩৪ বর্গফুট।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
