জাতীয়করণ হলেও ‘বেসরকারি’ তারা!
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯
>> ২০১৮ সালের আগস্টে সরকারিকরণের আদেশ
>> উৎকণ্ঠায় ২৯৯ কলেজের ১২ হাজার শিক্ষক-কর্মচারী
>> বাড়তি জনবল যুক্ত করে দ্রুত কাজ সম্পন্নের উদ্যোগ
সরকারিকরণের দীর্ঘসূত্রতায় ২৯৯ কলেজের প্রায় ১২ হাজার শিক্ষক-কর্মচারী সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। খুবই ধীরগতিতে কাজ হওয়ায় ইতোমধ্যে সহস্রাধিক শিক্ষক-কর্মচারী কোনো সুবিধা ছাড়াই অবসরে গেছেন। যারা এখনও অবসরে যাননি তারা ‘সরকারি সুযোগ-সুবিধা’ পাওয়ার স্বপ্নে দিনাতিপাত করছেন।
ভুক্তভোগীরা জানান, জনবল সরকারিকরণের কাজ ধীরগতিতে চলছে। এভাবে চলতে থাকলে কাজ শেষ করতে তিন থেকে চার বছর সময় লাগবে। এ সময় আরও সহস্রাধিক শিক্ষক অবসরে যাবেন। ফলে শিক্ষক সংকট তৈরি হবে।
তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে কলেজ সরকারিকরণ প্রক্রিয়া শুরু হয়। সর্বশেষ তালিকাভুক্ত হয় ২০১৬ সালের আগস্টে। ডিড অব গিফট হয় ২০১৭ সালের প্রথম দিকে। সরকারিকরণের আদেশ জারি হয় ২০১৮ সালের আগস্ট ও সেপ্টেম্বরে।
২০১৮ সালের ১২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারাদেশের ২৭১টি বেসরকারি কলেজ সরকারিকরণ করা হয়। তিন ধাপে সরকারি এ আদেশ জারি হয়। পরবর্তীতে সরকারিকরণ হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ২৯৯টি। এসব কলেজ জাতীয়করণ হওয়ায় সেখানকার শিক্ষকদের মর্যাদা কী হবে তা নিয়ে গত ৩১ জুলাই ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮’ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
আত্তীকৃত কলেজ শিক্ষক সমিতির সভাপতি জহুরুল হক এ প্রসঙ্গে বলেন, ‘সরকারিকরণের প্রস্তুতি চলছে তিন বছর ধরে। প্রতিষ্ঠান সরকারি হয়েছে সাত মাস আগে। কিন্তু আমরা এখনও বেসরকারিই রয়ে গেছি।’
জানা গেছে, সব কলেজে সমন্বিত পদ সৃজন করতে গত ২৩ অক্টোবর ঢাকা জেলার চারটি কলেজের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৭ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে সভা করে। সভায় কলেজগুলোতে শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ কার্যক্রম স্বচ্ছ, ত্রুটিমুক্ত এবং দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কলেজের ১৫ দফা তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব, যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিবের প্রত্যয়নসহ পাঠাতে মত দেয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক কর্মকর্তা বলেন, প্রথমে শিক্ষা অধিদফতর থেকে কলেজগুলোর সংখ্যাতাত্ত্বিক পদ সৃষ্টির প্রস্তাবনা পাঠানো হলে জনপ্রশাসন একই সঙ্গে জনবলের সব কাগজপত্র পাঠানোর নির্দেশ দেয়। সে আলোকে মাউশি থেকে কলেজগুলোতে নতুন করে তথ্য চাওয়া হচ্ছে। এ তথ্যের সঙ্গে আগের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। নতুন তথ্য যোগ করা হচ্ছে, যাচাই-বাছাই চলছে। মাউশির কলেজ শাখা থেকে এ সংক্রান্ত কাজ করা হচ্ছে। এ কাজের জন্য মাত্র তিনজন সহকারী পরিচালক রয়েছেন।
‘তবে কাজ দ্রুত করার জন্য আরও নয় শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে সংযুক্ত দেয়া হয়েছে। ইতোমধ্যে মাত্র ১০ কলেজের যাচাই-বাছাই কাজ শেষ হয়েছে। তবে শাখা থেকে জানানো হয়েছে, প্রতি মাসের ১৫ ও ৩০ তারিখের মধ্যে অন্তত ১৮টি কলেজের পদ সৃজনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে মাউশিকে নির্দেশ দেয়া হলেও এর চেয়ে বেশি সংখ্যক কলেজের পদ সৃজনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
মাউশির এক কর্মকর্তা জানান, এত সংখ্যক কলেজের শিক্ষক-কর্মচারীদের কোন প্রক্রিয়ায় দ্রুত সরকারি করা যায় এ নিয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সময় লেগে যায়। পুরাতন পদ্ধতিতে সরকারিকৃত ২৯৯ কলেজের পদ সৃজন করতে আগের প্রক্রিয়া অনুসরণ করা হলে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। এ প্রক্রিয়ায় অসংখ্য শিক্ষক-কর্মচারী সরকারি হওয়ার সুবিধাবঞ্চিত হয়ে অবসরে চলে যাবেন। যে কারণে দ্রুত পদ সৃজন করতে নানামুখী চিন্তাভাবনা চলছে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেন, জনবল কাঠামো সরকারিকরণের জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ চলছে। এ কাজের জন্য বাড়তি জনবল সংযুক্ত করা হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সব কলেজের তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে পারব।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
