জন্মদিনে সালমানের অজানা বিষয়গুলো...
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
সালমান খানের কাছে বয়স কেবলই একটা সংখ্যা মাত্র। আজ (২৭ ডিসেম্বর) ৫৩ বছর বয়সে পা রাখলেও মনের বয়স তাঁর সবে আঠারো। এখনো তিনি নায়ক। কি পর্দায় আর কি বাস্তবে। নাচ, গান, অ্যাকশন, কমেডি, প্রেম, বন্ধুত্ব-সব মিলিয়ে বিনোদনের এক পরিপূর্ণ প্যাকেজ। কারো চোখে তিনি একরোখা, জেদি। কারো কাছে ‘সুলতান’, আবার কারো কাছে তিনি জনদরদী ‘ভাইজান’। তবে বক্স অফিসে তিনি হিট মেশিন। কি, হিসেবটা কঠিন? ‘রেস থ্রী’ ফ্লপ হলেও, সর্বোচ্চ ১২টি ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া একমাত্র বলিউড তারকা তিনিই।
সবসময় পরিবার ও বন্ধুদের নিয়ে মেতে থাকা সালমানের ৫৩তম জন্মদিনও কেটেছে উৎসাহ উদ্দীপনায়। ক্ষুদে ভাগ্নে আহিল শর্মাকে দিয়ে কাটেন জন্মদিনের কেক। ছিলেন বলিউডের একঝাঁক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। ক্যাটরিনা কাইফ, সোনাক্ষি সিনহা, মৌনী রায়, কৃতি শ্যানন, অমৃতা আরোরা, মালাইকা আরোরা, অনিল কাপুর, দিনো মরিয়া, সনু সুদসহ অনেক তারকার উপস্থিতিতে সালমানের জন্মদিনের পার্টি হয়ে উঠে আলোকিত। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করা এই তারকার জানা- অজানা কিছু বিষয়ে চোখ রাখা যাক-
১. সালমানের পারিবারিক নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান।
২. তাঁর পূর্বপুরুষ ছিলেন আফগানিস্তানের। ১৮০০ শতকে তাঁরা ভারতে আসেন। সে সময় তাঁরা ইন্দোরের হলকার রাজ্যসভার গুরুত্বপূর্ণ পদে চাকুরি করতেন।
৩. ‘বিবি হ্যায় তো অ্যায়সি’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন। প্রধান চরিত্রে তাঁর প্রথম অভিনীত ছবি ‘ম্যানে প্যায়ার কিয়া।’
৪. ‘ম্যানে প্যায়ার কিয়া’ হিন্দি ছাড়াও ইংরেজি, স্প্যানিশ, তেলুগু, তামিল ও মালায়ালাম ভাষায় ডাবিং করা হয়।
৫. অন্তত ১৫টি চলচ্চিত্রে তাঁর চরিত্রের নাম ছিল ‘প্রেম’। এরমধ্যে রয়েছে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ (প্রেম চৌধুরী); ‘আন্দাজ আপনা অপনা’ (প্রেম ভোপালি); হাম আপকে হ্যায় কোন (প্রেম); জুড়ওয়া (রাজা/প্রেম মালহোত্রা); দিওয়ানা মাস্তানা (প্রেম কুমার); বিবি নম্বর ১ (প্রেম); সির্ফ তুম (প্রেম); হাম সাথ সাথ হ্যায় (প্রেম); চাল মেরে ভাই (প্রেম ওবেরয়); কাঁহি প্যায়ার না হো জায়ে (প্রেম কাপুর); নো এন্ট্রি (প্রেম); পার্টনার (প্রেম লাভ গুরু); মেরিগোল্ড (প্রেম); রেডি (প্রেম কাপুর) এবং প্রেম রতন ধন পায়ো (প্রেম/বিজয়)।
৬. সালমান তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বেশী জুটি বেঁধে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। আসন্ন ভারত ছবিতেও এই জুটিকে দেখা যাবে।
৭. বলিউডে শিল্পীদের টেনে তোলার কপিকলও বলা হয় সালমানকে। আয়ুশ শর্মা, ডেইজি শাহ, সোনাক্ষি সিনহা, সুরাজ পাঞ্চালি, আথিয়া শেঠি, জেরিন খান, স্নেহা উল্লাল ও ভূমিকা চাওলার মতো তারকারা সালমানের হাত ধরেই উঠে এসেছেন। এছাড়া কিংবদন্তি অভিনেত্রী নুতনের নাতনী প্রানুতন বহেল, বন্ধুর ছেলে জহির ইকবাল এবং পরিচালক মহেশ মাঞ্জেরকারের কন্যা অশ্বমী রয়েছেন সালমানের হাত ধরার অপেক্ষায়।
৮. বলিউডের ‘প্লে বয়’ হিসেবেও পরিচিত সালমান। ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, সঙ্গিতা বিজলানি এবং পাকিস্তানি অভিনেত্রী সোমি আলীর সঙ্গে তাঁর প্রেমের অভিজ্ঞতা রয়েছে। তাঁর বর্তমান বান্ধবী রোমানীয় মডেল, সংগীতশিল্পী ও অভিনেত্রী লুলিয়া ভান্তুর।
৯. সালমান ‘ট্রিগেমিনাল নিউরলজিয়া’ নামক একধরনের আত্মহত্যা প্রবণ রোগে আক্রান্ত।
১০ মহারাষ্ট্রের পানভেল অঞ্চলের বুনো পরিবেশে সালমানের একটি বিলাসবহুল খামারবাড়ি রয়েছে। ১৫০ একরের ওই খামার বাড়ি পর্যটকদের জন্যেও আকর্ষণীয় জায়গা।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
