জন্মদিনে আসিফ আকবরের মন খারাপ
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা আসিফ আকবর। তাকে ভালোবেসে শ্রোতা-ভক্তরা গানের যুবরাজ বলেও সম্মানিত করে থাকেন। ১৯৭২ সালের এই দিনে জন্ম নেয়া এই গানের আইকন আজ ৪৭ বছরে পা দিলেন। আজকের সুন্দর এই দিনটাতে আসিফের কাছের মানুষরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন নানাভাবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের অন্যরকম ভালোবাসায় সিক্ত হয়েছেন আসিফ।
সেই রাত বারোটার পর থেকেই জন্মদিনের শুভেচ্ছা আসতেই আছে। কিন্তু মন ভালো নেই আসিফ আকবরের। কারণ মাত্র দুই দিনে আগেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্রিয় শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ। সদ্য প্রয়াত এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গান প্রকাশ করতে যাচ্ছেন আসিফ। গানটির শিরোনাম ‘লাশ’।
আসিফ আকবর বলেন, ‘আগামী ২৮শে মার্চ সৈকত নাসিরের পরিচালনায় আসছে ‘লাশ’। রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডার এর প্রতিযোগী তরুণ সুরকার গীতিকার প্রিন্স এর কথা সুর এবং মীর মাসুমের কম্পোজিশনে লাশ গানটি আসছে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। ফুঁ এর নায়িকা সিনি স্নিগ্ধা আর ফারহান খান রিও’র সঙ্গে অভিনয়ে আছি আমিও। আমার অত্যন্ত প্রিয় একটি গান, আশা করি সবার ভাল লাগবে।’
এর আগেও দেখা গেছে জন্মদিনে খুব বেশি উচ্ছাস প্রকাশ করেন না আসিফ। কারণ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এই দিনটিতে ‘গণহত্যা দিবস’ পালন করা হয়। দেশের জন্য প্রাণ দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের জন্মদিনের উৎসব পালন করা থেকে বিরত থাকেন তিনি।
২০০১ সালে প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ করেই রাতারাতি তারকা বনে যান আসিফ আকবর। তার এই অ্যালবামটি দেশের ইতিহাসে সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম বলে স্বীকৃত।
সে সময় জলে-বনে-মাঠে-হাটে-সর্বত্রই মানুষের মুখে ফিরত আসিফের এ অ্যালবামের গান। বিশেষ করে জনপ্রিয়তা পেয়েছিলো ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘চোখেরই জলে লেখা’, ‘ক্ষমা করে দিও আমাকে’, ‘জ্বালা জ্বালা এই অন্তরে’ শিরোনামের গানগুলো।
এই অ্যালবামের সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি আসিফ আকবরকে। একক, ফিক্সড, চলচ্চিত্র যেখানেই গান করেছেন আসিফ সেখানেই তার গান লুফে নিয়েছেন শ্রোতারা। তার অনেক গান আজও মানুষের মুখে শোনা যায়।
তবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে গান গেয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ক্রিকেট পাগল এই গায়ক। তার ‘বেশ বেশ বেশ-সাবাশ বাংলাদেশ’ গানটি জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং-এ পরিণত হয়েছে। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক, সেখানে বাংলাদেশিরা থাকলে আসিফের এই গানটি বাজতে শোনা যায়।
ক্যারিয়ারে অসংখ্য স্বীকৃতি তিনি অর্জন করেছেন। তারমধ্যে উল্লেখযোগ্য সেরা শিল্পী হিসেবে দুইবার জাতীয় চলচিত্র পুরষ্কার এবং ৬ বার মেরিল-প্রথম আলো পুরস্কার জয়। এখনও নিয়মিত গান প্রকাশ করেই চলেছেন আসিফ।
আসিফ আকবরের জন্ম কুমিল্লার এক সম্ভ্রান্ত পরিবারে। তার বাবার নাম আলী আকবর ও মা রোকেয়া আকবর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। ব্যক্তিগত জীবনে তিনি সালমা আসিফ মিতুকে বিবাহ করেন। তাদের রণ এবং রুদ্র নামে দুটি সন্তান রয়েছে।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
