চায়ের দোকানে কাজ করেও আইএএস অফিসার!
প্রকাশিত: ১ আগস্ট ২০১৯
কখনও রেস্তোরাঁয় কাজ করেছেন দিনে ৮০ টাকা মজুরিতে। দোকানের চেয়ার-টেবিল সাফাই থেকে খদ্দেরদের চা এগিয়ে দেয়া, সবই করতে হয়েছে তাকে। কখনও কোচিং সেন্টারে কাজ করে রোজগার করেছেন আর একটু বাড়তি টাকা।
অটোচালক বাবা আর খেতমজুর মা যা উপার্জন করতেন, ছ’জনের সংসারের জন্য তা যথেষ্ট নয়। তাই নিজের পড়া চালাতে পথে নামতেই হয়েছিল আনসার আহমেদ শেখকে।
মেধাবী ছাত্রটি কিন্তু নিজের লক্ষ্য থেকে সরেননি। সাফল্য এল ২০১৬ সালে। সব কঠিন পরীক্ষায় উতরে ওই বছরই অল ইন্ডিয়া সার্ভিসেস (আইএএস) অফিসার এর খাতায় সরকারি ভাবে নাম লেখান তিনি। তখন তার বয়েস মোটে ২১ বছর। কাজের সূত্রেই মহারাষ্ট্রের খরা কবলিত শেলগাঁওয়ের বাসিন্দা আনসার এখন কোচবিহারে। কিছু দিনের মধ্যে দিনহাটার মহকুমাশাসকের দায়িত্ব নেবেন। তার আগে শোনাচ্ছিলেন লড়াইয়ের কথা।
এর মধ্যেই সব থেকে কমবয়সি আইএএস উত্তীর্ণদের তালিকায় চলে এসেছেন আনসার। মহারাষ্ট্রের জালনা জেলার শেলগাঁও গ্রামের বাসিন্দা ওই তরুণ। বাবা আহমেদ, মা আজমা, দুই বোন আর এক ভাই মিলিয়ে ছ’জনের সংসার।
বাবা অটো চালিয়ে যা আয় করতেন, তা দিয়ে নুন আনতে পান্তা ফুরনোর জোগাড়। মা চাষের কাজে দৈনিক মজুরি খেটে কিছুটা সাহায্য করতেন সংসারে আর আনসারের পড়ায়। এই অবস্থায় ভাইয়ের পড়ার খরচ চালাতে ভাই আনিস পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ শুরু করেন। আনসার নিজে গ্রামের রেস্তোরাঁয় কাজ করেছেন।
আনসার আহমেদ বলেন, কষ্ট ছিল, কিন্তু সবাই মিলে তাকে হারিয়ে দিয়েই পড়াশোনা করেছি । বিজ্ঞান পড়ার সামর্থ্য ছিল না। স্কুল সেরা হয়েও তাই কলা বিভাগে ভর্তি হয়েছি।
মরাঠি মাধ্যমের সাধারণ সরকারি স্কুলে পড়াশোনা করেছেন। আনসার বলেন, বাড়িতে পড়া দেখানোর মতো কেউ ছিলেন না। তবে শিক্ষকদের সাহায্য পেয়েছি। দশম শ্রেণির পরীক্ষার পরে কম্পিউটার কোর্স করতে চেয়েছিলাম। টাকা জোগাড় করতে রেস্তোরাঁয় কাজ নিই।
তার এই লড়াইয়ের কাহিনী নিয়ে আনসার কোচবিহারের তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে চান। প্রশাসনের উদ্যোগে এই জেলায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারে চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেয়া হয়।
রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আনসার বলেন, ওই প্রশিক্ষণ কেন্দ্রে যাব। আমার জীবনের কথা বলব। আমি যদি প্রত্যন্ত গ্রাম থেকে অভাব অনটনের মধ্যে সাধারণ সরকারি স্কুলে পড়াশোনা করে আইএএস হতে পারি, তা হলে যে কেউ নিজের দক্ষতা, ক্ষমতা বুঝে ঠিকমতো চেষ্টা করলে নিজেদের লক্ষ্যপূরণ করতে পারবে।
কোচবিহারের জেলা প্রশাসক কৌশিক সাহা বলেন, আনসার আমাদের গর্ব। ওর জীবনের কথা অন্যদের উদ্দীপ্ত করবে। তিনি প্রশিক্ষণকেন্দ্রে ক্লাসও নেবেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
