চার দিনে আয় ৭২ কোটি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯
সাপ্তাহিক ছুটির পরের দিন সোমবারও ভারতের বক্স অফিসে আধিপত্য বজায় রেখেছে অজয় দেবগনের সাম্প্রতিক কমেডি ছবি ‘টোটাল ধামাল’। মুক্তির চার দিনে সংগ্রহ ছাড়িয়েছে ৭০ কোটি রুপি।
জনপ্রিয় বলিউডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর তৃতীয় কিস্তি ‘টোটাল ধামাল’। গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) পর্দায় ওঠে ছবিটি। প্রথম দিনে আয় করে ১৬ কোটি রুপির বেশি। দ্বিতীয় ও তৃতীয় দিনে বাড়ে সংগ্রহ।
সপ্তাহ শুরুর দিন সোমবার ‘টোটাল ধামাল’ আয় করে নয় কোটি ৮৫ লাখ রুপি। এ নিয়ে চার দিনে মোট সংগ্রহ দাঁড়াল ৭২ কোটি ২৫ লাখ রুপি। শতকোটির ক্লাবে ঢুকতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই মত বাণিজ্য বিশেষজ্ঞদের।
ভারতের বক্স অফিসে প্রথম দিন ছবিটি আয় করে ১৬.৫০ কোটি, দ্বিতীয় দিনে ২০.৪০ কোটি ও তৃতীয় আয় করে ২৫.৫০ কোটি রুপি। তিন দিনে সংগ্রহ দাঁড়ায় ৬২.৪০ কোটি রুপি। চতুর্থ দিনের সংগ্রহ যোগ করলে দাঁড়ায় ৭২ কোটি ২৫ লাখ রুপি।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, ‘টোটাল ধামাল’ চতুর্থ দিনেও ‘টোটাল জয়’ করেছে। প্রথম সপ্তাহে ৯০ কোটির বেশি আয় করবে বলেই অনুমান তাঁর।
‘টোটাল ধামাল’ এরই মধ্যে রেকর্ড গড়েছে। প্রথম সপ্তাহান্তে এ বছরের সর্বোচ্চ আয় করা সিনেমা হলো এটি। এর আগে রণবীর সিং ও আলিয়া ভাটের ‘গাল্লি বয়’ প্রথম তিন দিনে আয় করে ৫১ কোটি রুপি, ছবিটি মুক্তি পেয়েছিল বিশ্ব ভালোবাসা দিবসে। প্রথম সপ্তাহান্তে ভিকি কুশলের ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ আয় করে ৩৫ কোটি রুপি ও কঙ্গনা রানাউতের ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’ আয় করে ৪২ কোটি রুপি।
আন্তর্জাতিক বাজারেও ভালো আয় করছে এ ছবি। উৎসবের মৌসুম ছাড়াই মুক্তি পাওয়া এ ছবির সাফল্যে উচ্ছ্বসিত সবাই।
‘টোটাল ধামাল’-এ অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জনি লিভার, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে দীর্ঘ ১৯ বছর পর একসঙ্গে হলেন নব্বইয়ের দশকের অন্যতম সেরা বড়পর্দার জুটি মাধুরী-অনিল।
ইন্দ্র কুমার পরিচালিত ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘বেটা’ ছবিতে জুটি বাঁধেন মাধুরী ও অনিল। সর্বশেষ ২০০১ সালে রাজকুমার সন্তোষীর ‘লজ্জা’য় এ জুটিকে দেখা যায়।
চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রথি বলেছেন, ‘টোটাল ধামাল’ অসাধারণ সাড়া পাচ্ছে। ছোট-বড় সবাই এই সিনেমা দেখছে। সংশ্লিষ্টদের আশা, আগের দুই কিস্তিকে ছাড়িয়ে যাবে সম্পূর্ণ বিনোদনধর্মী এ ছবি।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
