বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

চাঁদাবাজির রিমোট বিদেশে

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬  

‘আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন হুইলচেয়ার ঠেলবি। তোর মালিকরে কবি (বলবি), ফাইভ স্টার গ্রুপের আশিক ভাইয়ের ছোট ভাই ফোন দিছিলো। একবারে দিবি ৫ লাখ, প্রতি মাসে দিবি ৫০ হাজার। বড় ভাইদের কাছে গেলে রেট বাড়বো আরও ১৫ লাখ। তখন দিবি ২০ লাখ। এখন বাংলাদেশে ৮টা বাজে। ২০ মিনিট সময় দিলাম। মালিকের সঙ্গে আলাপ করে জানাবি। না হলে তোগো ফ্যাক্টরি চালাইবো আমগো পোলাপান।’ রাজধানীর মিরপুরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধারের কাছে এভাবেই বিদেশি নম্বর দিয়ে ফোন করেন একজন শীর্ষ সন্ত্রাসী। ঘটনাটি কদিন আগের।

কয়েক মাস আগের ঘটনা। পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে শীর্ষ সন্ত্রাসী জামিল। তিনি রয়েছেন ভারতে। চাঁদা না পেয়ে জামিলের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারটি গুলি করে। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তাও আহত হন।

মিরপুরের বাউনিয়া কালীবাড়ি এলাকায় মনোয়ারা হাউজিংয়ের একটি ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। গত ২৫ আগস্ট একদল সন্ত্রাসী সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেয়। তারা বলে, শীর্ষ সন্ত্রাসী মশিউর ভাইয়ের লোক কায়েস ভাই পাঠিয়েছে। পরে তারা একটি বিদেশি নম্বরে ফোনের অপর প্রান্তে থাকা শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে বাড়ির মালিককে কথা বলিয়ে দেন। ভবনের কাজ এগিয়ে নিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ওই শীর্ষ সন্ত্রাসী। পরে টাকা দিয়ে নিজের প্রাণ বাঁচান বাড়ির মালিক। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে আব্বাস নামে এক মোবাইল ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় ফোনে। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানান ব্যবসায়ী। কিছু সময় পর দোকানে হামলা করে সন্ত্রাসীরা। এই চাঁদা দাবি করেছেন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কিলার বাদল। তিনি আছেন মালয়েশিয়ায়।

শুধু এই ঘটনাগুলোই নয়- বিদেশে বসেই দেশের চাঁদাবাজি কন্ট্রোল করছেন শীর্ষ সন্ত্রাসীরা। তারা ফোন দিচ্ছেন টার্গেট মতো। আর তাদের সেকেন্ড ইন কমান্ডরা দলবল নিয়ে সেই চাঁদা তুলে আনছে। চাঁদা না দিলে হামলা চালাচ্ছেন তারা। এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়াচ্ছে। আর এই চাঁদার সিংহভাগ চলে যায় বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কাছে। চাঁদার টাকায় বিদেশে আয়েশী জীবন কাটাচ্ছেন অন্তত ডজন খানেক বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী।

হালে পরিস্থিতি এতই খারাপ দিকে গিয়েছে যে, ভবনের প্রতি ফ্লোরের জন্য আলাদা চাঁদা, ইট-বালু-রডের ব্যবসা করতে চাঁদা, ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতে মাসিক চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। কখনো কখনো চাঁদার রেট উঠছে কোটি টাকা। কেউ কেউ জীবনের পরোয়া না করে থানায় অভিযোগ দিলেও লাভ হচ্ছে না। কারণ চাঁদা আনতে যাওয়া লোক গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরেই থাকছে অদৃশ্য রিমোট হাতে বিদেশে বসে থাকা শীর্ষ সন্ত্রাসীরা। অভিযোগ করলে বাড়ে জীবনের হুমকি ও চাঁদার রেট। অনেকেই ঝামেলা এড়াতে পুলিশের সঙ্গেও যোগাযোগ করছে না। গোপনেই আপসরফা করে নিচ্ছে। এতে করে কোনো বিদেশি নম্বর থেকে ফোন আসলেই আঁতকে উঠছেন ব্যবসায়ীরা। ফোন রিসিভ না করলে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। চাঁদা না পাওয়া পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ভবনের নির্মাণকাজ।

জানা গেছে, আন্ডারওয়ার্ল্ড ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে এই শীর্ষ সন্ত্রাসীরা কোথাও মিলেমিশে, কোথাও মুখোমুখি অবস্থানে থেকে তৎপরতা চালাচ্ছেন।

গোয়েন্দা সূত্র বলছে, ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশ নিষ্ক্রীয় হয়ে পড়লে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা সুসংগঠিত হতে থাকে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, গুলশান, বাড্ডা, মতিঝিল, খিলগাঁও, হাজারীবাগ, রামপুরাসহ বিভিন্ন এলাকায় নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীরা। মিরপুর এলাকায় শুরু হয় ফোর স্টার গ্রুপের রাজত্ব। শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, ইব্রাহীম খলিল ওরফে কিলার ইব্রাহীম, শাহাদাত হোসেন এবং মোক্তার হোসেন আছেন এই ফোর স্টার গ্রুপের নেতৃত্বে। মামুনের দুই ভাই মশিউর রহমান মশু ও জামিলও সক্রিয় এই গ্রুপে। এই গ্রুপ ছাড়াও এক রাজনৈতিক নেতার ইন্ধনে মামুন গ্রুপের কিলার আশিক নতুন গ্রুপের ঘোষণা দিয়ে চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে উঠেছেন।

সূত্র জানিয়েছে, শীর্ষ সন্ত্রাসী মামুন বর্তমানে মালয়েশিয়াতে পলাতক রয়েছেন। তিনি +৩৫১৯৬৬৯৩১২৩১ নম্বর দিয়ে ফোন করে চাঁদা দাবি করেন। তবে কোনো ভবন মালিক বা ব্যবসায়ীকে সরাসরি কল করেন না। তার ভাই মশিও রয়েছেন মালয়েশিয়ায়। গত বছরের নভেম্বরে পল্লবীর একটি দোকানে ঢুকে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। এরপরই ফের সামনে আসে মামুনের নাম। তদন্তে বেরিয়ে আসে তার নির্দেশেই খুন হন কিবরিয়া। শীর্ষ সন্ত্রাসী মোক্তার হোসেন পলাতক ভারতে। শাহাদাৎ হোসেন ও কিলার ইব্রাহিম রয়েছেন দুবাই। এ ছাড়াও একসময়ের ফাইভ স্টার গ্রুপের সক্রিয় সদস্য আব্বাস আলী ওরফে কিলার আব্বাস এখনো সক্রিয় রয়েছেন। আর নব্য উত্থান ঘটা কিলার আশিক +৯৬৬৫৪৪৭৫৬৪৫২ ও +৬০১১৭২২৭২৬৯৩ নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করে আসছেন। কৌশল হিসেবে তারা কখনো সরাসরি টার্গেট ব্যক্তিকে ফোন করেন না। শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজও তৎপর রয়েছেন কাফরুল এলাকার চাঁদাবাজিতে।

এ ছাড়াও মোহাম্মদপুরে চাঁদাবজিতে মালয়েশিয়াতে থাকা কিলার বাদল ও দেশেই ঘাপটি মেরে থাকা অপর এক শীর্ষ সন্ত্রাসীর নাম আসছে। যাত্রাবাড়ী এলাকার শুটার লিটন বর্তমানে কারাগারে থাকলেও তার স্ত্রীর দিকনির্দেশনায় মাদক কারবার ও চাঁদাবাজি করছে অস্ত্রধারী সহযোগীরা। বাড্ডার দুই শীর্ষ সন্ত্রাসী দুবাইয়ে পলাতক মাহবুব ও আমেরিকায় পলাতক মেহেদী এবং দুবাইয়ে পলাতক মতিঝিল খিলগাঁওয়ের জিসান আহমেদের গ্রুপের রাজত্ব চলছে। ডিবি সূত্র বলছে, এসব সন্ত্রাসী গ্রুপের সবাই সেকেন্ড ইন কমান্ডের নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপ গড়ে তুলেছে। এর মধ্যে- কিলার আব্বাসের সেকেন্ড ইন কমান্ড হিসেবে তৎপর রয়েছে ভাগ্নে সোহেল। মামুন গ্রুপের চাঁদার নেতৃত্ব দিচ্ছে কায়েস। সম্প্রতি গ্রেপ্তার হয়- মামুন গ্রুপের আলোচিত সন্ত্রাসী ল্যাংড়া রুবেল, শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের শুটার কাইল্লা শামীম ও মুক্তারের শুটার জাকির।

গোয়েন্দা সূত্র বলছে, অস্ত্রের মজুত বাড়াতে মনোযোগ দিয়েছে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত। ইতোমধ্যে তার গ্রুপে টিপু সুমন, প্রচার সাইফুল ও শামীমসহ আরও কয়েক সন্ত্রাসী সক্রিয় রয়েছে। আর কিলার আশিকের উত্থান ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ফোর স্টার গ্রুপের সদস্যরা। এতে মিরপুর এলাকায় দ্রুতই রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ সন্ত্রাসীদের মধ্যে অনেকে মারা গেছেন, ৪ জন কারাগারে রয়েছেন। তবে তাদের অনেকেই বিদেশে বসে আন্ডারওয়ার্ল্ডের বড় অংশ এখনো নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। আধিপত্যের লড়াইয়ে সম্প্রতি সময়ে টার্গেট কিলিংয়ে মারা গেছেন আন্ডারওয়ার্ল্ডের আলোচিত তিন সন্ত্রাসী। তারা হলেন- খন্দকার নাঈম আহমেদ টিটন, তারিক সাইফ মামুন ও কাইল্লা পলাশ।

পুলিশ যা বলছে : পুলিশ কর্মকর্তারা বলছেন, পলাতক সন্ত্রাসীদের দেশে ফেরাতে পুলিশের পক্ষ থেকে প্রচেষ্টা আছে। বিদেশ থেকে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে কিছু ফোনকলের কথা মাঝেমধ্যে শোনা যায়। কিন্তু অধিকাংশ সময় দেখা যায়, পলাতক সন্ত্রাসীদের পরিচয়ে বিদেশি নম্বর দিয়ে অন্য কেউ ফোন করে হুমকি দিচ্ছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, অনেকেই শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে বিদেশি নাম্বার দিয়ে ফোন করে চাঁদা দাবি করে। এতে আতঙ্কিত না হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ সহজেই ব্যবস্থা নিতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘যারা বিদেশে বসে অপরাধমূলক কর্মকান্ড করছে, তাদের গ্রেপ্তারে ইন্টারপোলে আবেদন করাসহ অন্য সব চেষ্টাই আমাদের অব্যাহত আছে।’

গোয়েন্দা পুলিশের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে দেশের অভ্যন্তরে যারা আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যারা বিদেশে আছে, তাদের সংশ্লিষ্টতা পেলে চার্জশিটে নাম দেওয়া হচ্ছে। এতে করে সংশ্লিষ্ট ঘটনার বিচারকাজ শেষ হলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনার সম্ভাবনা তৈরি হবে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর