চলতি বছরেই এমপিওভুক্ত হচ্ছেন তৃতীয় শিক্ষকরা
প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯
দেশের বেসরকারি কলেজগুলোতে বিনা বেতনে কিংবা সামান্য বেতনে চাকরি করা তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। চলতি বছরেই সারাদেশ থেকে হাজারেরও বেশি এসব তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুসারে, ডিগ্রি কোর্সে একটি বিষয়ে তিনজন শিক্ষক পাঠদান করাবেন। কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কলেজগুলোতে একই বিষয়ে কেবল দুই জন শিক্ষককে এমপিওভুক্ত করে থাকে। ফলে বাকি এক জন শিক্ষকের বেতন-ভাতা কলেজ তহবিল থেকে পরিশোধ করতে হয়। এদেরকেই বলা হয় তৃতীয় শিক্ষক।
মাউশির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে, এবার এসব শিক্ষকরাও সরকারি বেতন ভাতার আওতায় আসবেন।
মাউশি মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এদিকে এমপিওভুক্ত করতে বছরে কি পরিমাণ অর্থ ব্যয় হবে সে ব্যাপারেও একটি সুস্পষ্ট ধারণা পাওয়া গেছে। এ বছরের মধ্যে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।
মাউশি সূত্রে জানা গেছে, ডিগ্রি কলেজের জনবল কাঠামো-২০১০ নীতিমালা প্রকাশের পরে বিধি অনুযায়ী সারাদেশে ৮৪১ জন তৃতীয় শিক্ষক নিয়োগ পেয়েছেন। চলতি বছরে তাদেরকে এমপিওভুক্ত করার কথা চলছে। এজন্য বছরে ২৫ থেকে ৩০ কোটি টাকা খরচ করবে সরকার।
তৃতীয় শিক্ষকদের মধ্যে ২০১৩ ও ২০১৫ সালের অক্টোবরের আগে যারা নিয়োগ পেয়েছিলেন তাদেরকেই এমপিওভুক্ত করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এমন শিক্ষকের সংখ্যা ১ হাজার ১২০ জন। এই সময়ের পর নিয়োগ পাওয়া কয়েকশো শিক্ষককে এমপিওভুক্ত করা হবে না।
তবে ২০১৫ সালের পরও যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পেয়েছেন তারা এই ধাপে এমপিওভুক্তির জন্য বিবেচিত হবেন।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন বলেন, শিক্ষক বান্ধব বেশ কিছু কাজ এখন মন্ত্রণালয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরমধ্যে এমপিওভুক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষক সরকারিকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টিও প্রক্রিয়াধীন। এ বিষয়ে মন্ত্রণালয়ের পরবর্তী সভায় আলোচনা হবে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
