গ্রেফতারের পর জামিনে মুক্ত ট্রাম্প
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩
নির্বাচন ভন্ডুল ও ক্যাপিটল হিলে হামলায় মামলা
আজকাল রিপোর্ট -
২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ভন্ডুল ও ষড়যন্ত্র করে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাধা দেওয়া ও ক্যাপিটল হিলে হামলার ঘটনায় বিচারের মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে হাজির হলে গ্রেফতার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এরপর ট্রাম্পকে জামিন দিয়ে ২৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
এ নিয়ে চার মাসে তিনবার গ্রেফতার হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ২০২০ সালের নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্র ও পরবর্তীতে ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা। মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। সেই মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট আদালতে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। আদালতে হাজির হবার পর শুরুতেই তাকে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের আনা ফৌজদারি অপরাধের মামলায় ব্যারেট প্রিটিম্যান ফেডারেল কোর্ট হাউজে গ্রেফতার করা হয়। এ মামলার প্রধান ইস্যু হচ্ছে ২০২০ সালে প্রেসিডেন্ট বাইডেনের কাছে হেরে যাবার পরও ষড়যন্ত্র করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ আনা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এ নিয়ে তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত ও গ্রেফতার হলেন তিনি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চারটি সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্র, দাপ্তরিক কাজে বাধা এবং মানুষের অধিকারকে ক্ষুন্ন করার প্রয়াস ও ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা। অভিযোগগুলো পড়ে শোনানোর পর বিচারক মোক্সিলা উপাধ্যায় অভিযোগ প্রমাণিত হলে তাঁর কত বছরের সাজা হতে পারে তা জানান। এ সময় ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন। একই সাথে তিনি মামলার এ দিনটিকে আমেরিকার জন্য দুঃখজনক দিবস হিসেবে আখ্যায়িত করেন।
শুনানিতে সরকার পক্ষের কৌঁসুলিরা আদালতের কাছে ট্রাম্পকে আটকের আবেদন করেননি। তবে এর বিপরীতে তাঁকে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়। ট্রাম্প দাঁড়িয়ে ডান হাত তুলে মুক্তির শর্ত মেনে চলার শপথ নেন এবং কাগজপত্রে সই করেন। পরে বিচারক ট্রাম্পের জামিন মঞ্জুর করে আগামী ২৮ আগস্ট সকাল দশটায় মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করেন। আদালত থেকে ট্রাম্প তাঁর আবাসস্থল ফ্লোরিডার মার-এ লাগোর উদ্দেশে বিমানবন্দরে যান। সেখানে ব্যক্তিগত বিমানে ওঠার আগে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান তিনি।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকার করেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর উস্কানিতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। গণতান্ত্রিক আমেরিকার রাজনীতির ইতিহাসে ন্যাক্কারজনক ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হন।
এর আগে গত মার্চ ও জুনে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। এর মধ্যে মার্চে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। আর জুনে যুক্তরাষ্ট্রের ‘সরকারি গোপন নথি’ নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ আনা হয়। এছাড়াও ট্রাম্প চতুর্থ আরেকটি মামলায় অভিযুক্ত হতে পারেন। সেটি হলো জর্জিয়ায়। ২০২০ সালের নির্বাচনে সেখানে তার পরাজয়কে উল্টে দিতে তিনি স্টেট কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেছিলেন।
এতো কিছুর পরও ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান থেমে থাকেনি। বরং আরো গতি সঞ্চার হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছেন। গত ৩১ জুলাই একাধিক জনমত জরিপে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রাইমারিতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের চাইতে ৩৭ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে আছেন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হবার জন্য ১৪ জন লড়াই করছেন। কিন্তু তাদের কারোর পক্ষেই ৬ শতাংশ জনসমর্থন নেই। যদিও ট্রাম্পের বিরুদ্ধে মামলা ও তার নৈতিকতা প্রশ্নে তারই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সমালোচনায় সোচ্চার। তবে দলের মাঠ পর্যায়ে ট্রাম্প এখনও জনপ্রিয়। তার প্রতিটি সমাবেশে হাজার হাজার মানুষের ভিড়। পক্ষান্তরে তার প্রতিপক্ষদের নির্বাচনী সমাবেশে চিত্রটা বেশ করুণ।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
