‘গ্রাম আদালতে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯
এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গ্রাম আদালতকে সক্রিয় করার মাধ্যমে জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করা ও মামলার জট কমানোর জন্য সরকার বদ্ধপরিকর। তাই এ আদালতগুলোকে কার্যকর করতে পদক্ষেপ নেয়া হয়েছে।
রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের নিয়ে ‘গ্রাম আদালত বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শিরোনামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প অল্প খরচে জনগণের কাছে দ্রুত সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে সরকারকে সহায়তা করছে। ইউনিয়ন পরিষদে প্রতিষ্ঠিত গ্রাম আদালত উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করে থাকে। ফলে সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। এ জন্য সরকার সারাদেশে গ্রাম আদালতগুলোকে কার্যকর করতে পদক্ষেপ নিয়েছে।
তিনি জানান, জুলাই ২০১৭ হতে আগস্ট ২০১৯ পর্যন্ত দুই বছরে প্রকল্প এলাকার বিভিন্ন ইউনিয়নে ১ লাখ ৩৩ হাজার ৬৬৪ মামলা নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ১ লাখ ৬ হাজার ৭০২টি মামলার রায় দেয়া হয়েছে এবং ১ লাখ ৩৩৩টি মামলার সিদ্ধান্ত (রায়) বাস্তবায়ন হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন- স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে তিরিন্ক, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের।
উল্লেখ্য, পল্লী এলাকার জনগোষ্ঠী যাতে অন্যায়ের প্রতিকার স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প ব্যয়ে পেতে পারে সে জন্য স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ১৪টি জেলার ৫৭টি উপজেলায় ৩৫১টি ইউনিয়নে (২০০৯-২০১৫) ‘অ্যাকটিভেশন ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ’ শিরোনামে প্রকল্পের (২০০৯-২০১৫) প্রথম পর্যায়ের কার্যক্রম সমাপ্ত হয়েছে।
প্রথম পর্যায় সমাপ্তির পর উন্নয়ন সহযোগী সংস্থা ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে দেশের ২৭টি জেলার ১২৮টি উপজেলার ১০৮০টি ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পটির (২০১৬-২০১৯) কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি ৩ পার্বত্য জেলার ২৬টি উপজেলার ১২১টি ইউনিয়ন পরিষদকে এ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের মোট বরাদ্দ: ২৮০ কোটি ৯৪ লক্ষ ৩০ হাজার টাকা। যার মধ্যে প্রকল্প সাহায্য ২৪০ কোটি ৩১ লক্ষ ৮০ হাজার টাকা এবং জিওবি ৪০ কোটি ৬২ লক্ষ ৫০ হাজার টাকা।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
