গানে বিয়ন্সের এত্ত আয়!
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
একেবারে সঠিক অঙ্কটি জানা না গেলেও একটি আনুমানিক ধারণা থেকে সাংবাদিকেরা জানিয়েছিলেন, ২১ থেকে ২৮ কোটি রুপি সম্মানী নিয়ে থাকতে পারেন এই গায়িকা। বড় উৎসবে গাওয়ার সম্মানী হিসেবে বিয়ন্সে নিয়ে থাকেন ৩০ থেকে ৪০ লাখ ডলার। এই অঙ্ক থেকে তাঁর সম্মানী সম্পর্কে একটি ধারণা করে নেওয়া যায়।
বিয়ন্সে নোলস এবং জে জেডসম্প্রতি ‘ফোর্বস’ ম্যাগাজিন জানিয়েছে, গত বছর বিয়ন্সে আয় করেছেন মোট ৩৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা সাড়ে ৩ হাজার কোটি টাকারও বেশি। ‘পয়সাওয়ালা’ স্বনির্ভর আমেরিকান নারীদের মধ্যে তাঁর অবস্থান ৫৩তম। এই তালিকায় আরও নাম আছে গণমাধ্যম ব্যক্তিত্ব ও অভিনেত্রী অপরাহ উইনফ্রে এবং ফেসবুকের প্রধান নির্বাহী শেরিল স্যান্ডবার্গেরও।
বিয়ন্সের আয়ের খাত
বিয়ন্সের আয়ের বেশির ভাগ আসে স্ট্রিমিং সাইটগুলো থেকে। অনলাইনে তাঁর অডিও-ভিডিও গানগুলো দেখা ও শোনা বাবদ ভক্তরাই তাঁকে বড়লোক বানিয়ে দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন দেশে গান করতে যাওয়া বাবদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের দূত হিসেবে একটি বড় অঙ্কের সম্মানী পান তিনি।
ধরা যাক কোচেলা উৎসবের কথা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ বছরের ১২ থেকে ২১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল। গত বছর এ উৎসবে গান করেছিলেন বিয়ন্সে। এ উৎসবে ১০৫ মিনিট পরিবেশনার জন্য তিনি নিয়েছিলেন ৩০ লাখ মার্কিন ডলার।
স্বামীর সঙ্গে যৌথভাবে আয়
বিয়ন্সের স্বামী গায়ক জে জেড গত বছর আয় করেছেন ৮১ কোটি মার্কিন ডলার। বিলবোর্ড জানায়, স্ত্রী বিয়ন্সেকে নিয়ে ৪৮টি স্টেডিয়ামে গান করে ‘অন দ্য রান টু’ সংগীত সফর থেকে দুজনে মিলে আয় করেছিলেন ২৫ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। এ সফর ছিল ইউরোপ ও উত্তর আমেরিকায়। লন্ডন স্টেডিয়ামে দুই রাতের এক কনসার্টে বিক্রি হওয়া ১ লাখ ২৫ হাজার টিকিট থেকে তাঁদের আয় হয়েছিল ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে আটলান্টার মার্সিডিজ বেনজ স্টেডিয়াম থেকে দুই রাতে তাঁদের আয় হয়েছিল ১ কোটি ৪১ লাখ মার্কিন ডলার।
ভারতে ইশা আম্বানির বিয়েতে এই পোশাকটি পরেছিলেন বিয়ন্সেঅ্যালবাম থেকে আয়
গত বছর ডিজিটাল অ্যালবাম বিক্রি থেকে বিয়ন্সের আয় স্বামীর থেকেও বেশি। বিয়ন্সে আয় করেছেন ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার এবং জে জেড আয় করেছিলেন ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। অবশ্য জেডের অ্যালবাম বিক্রি থেকে মোট আয় বিয়ন্সের থেকে অনেক বেশি। জেডের আয় ২ কোটি ৭৫ লাখ এবং বিয়ন্সের আয় মাত্র ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। যদিও দুজনের বয়সের পার্থক্য অনেক। জে জেড এখন ৪৯ আর বিয়ন্সে মাত্র ৩৭।
পোশাক প্রতিষ্ঠানের চুক্তি
টমি হিলফিগার, আরমানির মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি রয়েছে বিয়ন্সের। এসব প্রতিষ্ঠানের দূত হিসেবে তিনি আয় করেন প্রায় ৫ কোটি মার্কিন ডলার। মা টিনা নোলসকে নিয়ে একটি পোশাকের ব্র্যান্ড করেছিলেন বিয়ন্সে। যদিও সেটা এখন আর নেই। কিন্তু তিনি যেসব পোশাকের ব্র্যান্ডের সঙ্গে ছিলেন, যত দিন ছিলেন, সেগুলোর বিক্রি বেড়ে গিয়েছিল।
অভিনয় ও কণ্ঠ
বিয়ন্সে ‘ড্রিম গার্লস’, ‘অস্টিন পাওয়ার্স: গোল্ডমেম্বার’ ও ‘ক্যাডিলাক রেকর্ডস’ ছবিগুলোতে অভিনয় করে প্রচুর অর্থ আয় করেছিলেন। যদিও সেটা গত বছরের কথা নয়। গত বছর তিনি অভিনয় করেননি, বরং অ্যানিমেশন ছবিতে নালা নামের একটি প্রাণীর কণ্ঠ দিয়েছেন তিনি। সেই বাবদ বড় অঙ্কের টাকা আয় করেছেন এই গায়িকা। এ বছর মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য লায়ন কিং’ নামের ছবিটি। তথ্যসূত্র: এমএসএন
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
