গর্ভকালীন নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন সহজেই!
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
গর্ভাবস্থায় নানারকম চিন্তা মাথায় আসে নারীদের। আসাটাই স্বাভাবিক। কিন্তু এই বাড়তি আর বাজে চিন্তার প্রভাবটা কিন্তু খুব একটা ভালো নয়। মা এবং সন্তান— দুজনের উপরেই পড়তে পারে আজেবাজে চিন্তার নেতিবাচক প্রভাব। এইরকমের চিন্তা নারীকে অনেক বেশি হতাশ ও কর্কশ করে ফেলে।
উদ্বিগ্নতায় ভোগেন গর্ভবতী নারী। ফলাফলটা তাই মোটেও ভালো কিছু হয় না। কী করে এই সমস্যার হাত থেকে দূরে থাকবেন? কীভাবে গর্ভকালীন নেতিবাচক সমস্ত বাড়তি চিন্তাকে এড়িয়ে চলবেন? চলুন, দেখে নেওয়া যাক উপায়গুলো-
শরীরচর্চা-
নিয়মিত শরীরচর্চা করুন। এ সময়ে শরীরচর্চা করলে এটি মানসিকভাবে আপনাকে ব্যস্ত রাখবে। শরীরের ইতিবাচক হরমোনগুলো আরও বেশি কাজ করবে। বিশেষ করে, চেষ্টা করুন সাইকেল নিয়ে বাইরে বের হতে বা একটু হাঁটতে। এতে করে আপনার মন ও শরীর দুটোই ভালো থাকবে।
পরিমিত পরিমাণে ঘুমানো-
পর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্ককে যেকোনো সমস্যা ও মানসিক চাপ থেকে দূরে থাকতে সাহায্য করে। তাই গর্ভবতী নারীর উচিত সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে ঘুমানো। এটি যেমন তার নিজের জন্য স্বাস্থ্যকর, তেমনি তার শিশুর জন্যেও। প্রতিদিন অন্তত ৭-৮ ঘন্টা ঘুমানো আবশ্যক এক্ষেত্রে।
নতুন অভ্যাস তৈরি করুন-
কী করতে ভালোবাসেন আপনি? গান গাইতে, মুভি দেখতে, বই পড়তে? যে অভ্যাসটিই আপনার থাকুক না কেন, সেটিকে আবার নতুন করে জাগিয়ে তুলুন। তাহলে, নতুন অভ্যাসে ব্যস্ত থাকবে আপনার মস্তিষ্ক। বাড়তি ভাবনার জন্য খুব বেশ সময় পাবে না।
কাজে মন দিন-
কাজ বাড়তি চিন্তাকে দূর করে দেয়। কথাটি মোটেও মিথ্যে নয়। ঘরের কাজ কিংবা অন্যকিছু— নিজেকে ব্যস্ত রাখুন। চেষ্টা করুন নিজের এই সময়টিকে ফলপ্রসূ করে তুলতে। অনেকসময় কাজ না করে বাড়িতে বসে থাকায় নিজেদের আত্মবিশ্বাস কমে যায় নারীদের মধ্যে। ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পড়েন তারা।
পরবর্তীতে কাজে আর ফিরতে পারবেন কিনা, এমন অবস্থাতেই তাকে সারাটা জীবন কাটাতে হবে কিনা, সংসারে তাকে বেঁধে ফেলা হচ্ছে কিনা— এমন অহেতুক ভবিষ্যত সংক্রান্ত সমস্ত চিন্তা তার মাথায় চলে আসে। সেখান থেকে নিজেকে বিরত রাখতে ব্যস্ত থাকুন।
কিছু প্রশ্নের উত্তর রাখুন নিজের কাছে-
গর্ভকালীন নানারকম প্রশ্ন আপনার মাথায় আসতে পারে। এসব প্রশ্নের উত্তর সেসময় আবেগ দিয়ে হয়তো আপনি ভাবছেন। কিন্তু বাস্তবে, সেগুলোর উত্তর মোটেও অতটা হতাশাজনক নয়। নেতিবাচক চিন্তাকে আটকাতে কিছু প্রশ্নের উত্তর আগে থেকেই তৈরি রাখুন।
এই যেমন- আপনার সন্তান আপনাকে বাইরের পৃথিবী থেকে আলাদা করে দিচ্ছে না তো? নিজেকে আগে থেকেই জানিয়ে রাখুন যে, এই সময়টা কিছুদিনের। আর সন্তান নারীর দূর্বলতা নয়, শক্তি। তাই এমন চিন্তার কোন কারণই নেই।
সন্তান একজন নারীকে পূর্ণতা দেয় কিনা তা নিয়ে নানাজনের নানা মত থাকতেই পারে, তবে এটা ঠিক যে, সন্তান জন্মদানের আগের সময়টুকু সব নারীর জন্যই খানিকটা হতাশা, আনন্দ, আশঙ্কা আর উদ্বিগ্নতার মিশ্রণ। এই সময়ে আপনার বাড়তি একটু মানসিক চাপ পরবর্তী সময়ে আপনার সন্তানের উপরে নেতিবাচক ছাপ ফেলতে পারে।
একজন মা কখনোই চান না নিজের সন্তানের কোন ক্ষতি হোক। নিশ্চয় আপনিও চান একটি সুন্দর ও সুস্থ শিশু। তাই নিজের অনাগত সন্তানের সুস্বাস্থ্যের কথা ভেবে উপরে উল্লেখ করা কৌশলগুলো মেনে চলুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন।
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে
- শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
- আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্টের আবেদন
- আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
- রোহিঙ্গা নিধনে ‘গণহত্যায়’ দোষী সাব্যস্ত মিয়ানমার
- নতুন আঙ্গিকে শুরু হলো ভ্যানউইক এক্সপ্রেসওয়ে
- মিশিগানে এটর্নি মঈন চৌধুরী সংবর্ধিত
- ভিসা, মাস্টারকার্ড ও জেপি মরগানের হাজারো গ্রাহকের তথ্যে সাইবার হা
- ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র
- `ডার্টি বোম্ব`র ভয়ে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- `মরলে নেত্রীর সাথেই মরবো`
- কূটনৈতিক দৌড়ঝাপ ও তৃতীয় পক্ষের গুঞ্জন
- সহিংসতার আগুনে জ্বলছে বাংলাদেশ
- আজকের সংখ্যা ৯৪৯
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- এ সময়ে শিশুর রোগবালাই এবং চিকিৎসা
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
