`খাশোগির মতো হত্যার পরিকল্পনা ছিল এই সৌদি রাজনীতিবিদকে`
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯
প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগির মতো হত্যার পরিকল্পনা করা হয়েছিল সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী রাজনীতিবিদ মান আল-জারাবা।
আরবি সংবাদ সংস্থা ‘লেবানন ডিবেট’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
মান আল-জারাবা সৌদি সরকারবিরোধী রাজনৈতিক দল হরকাতুল কারামার (মুভমেন্ট ফর ডিগনিটি) নেতা।
মান আল-জারাবা বলেন, তিনি খাশোগিকে হত্যার ১০ দিন আগে লেবাননের সৌদি দূতাবাসে গিয়েছিলেন। তবে সেদিন তার সঙ্গে একাধিক দেহরক্ষী ছিল। আর সে কারণেই তিনি রেহাই পেয়েছেন।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই তাদের প্রতিবেদনে জানায়, খাশোগি হত্যাকাণ্ডের ১০ দিন আগে ২২ সেপ্টেম্বর জারাবা বৈরুতের সৌদি দূতাবাসে গিয়েছিলেন। সেখানে জারাবাকে দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে কথা বলতে চেয়েছিলেন সৌদি দূতাবাস কর্মকর্তারা।
ইস্তানবুলের সৌদি কূটনীতিকরাও ব্যক্তিগত কাজ বাদে খাশোগির সঙ্গে একই ধরনের কথা বলার ইচ্ছা পোষণ করেছিলেন।
বহু বছর ধরে শেখ মান আল-জারাবাকে কালো তালিকায় রাখার পর বৈরুতের সৌদি দূতাবাস কর্মকর্তারা হঠাৎ তার সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে আলোচনা করতে চান।
কয়েকটি ফোনালাপের পর জারাবা সৌদি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে রাজি হলেও সৌদি সরকারের নিষ্ঠুর আচরণের বিষয়টি বিবেচনা করে তিনি জানান, দূতাবাসে নয়, বরং কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে এ আলোচনা হতে হবে।
পরে সৌদি দূতাবাস কর্মকর্তারা দূতাবাসেরই মালিকানাধীন একটি ভবনে এক বৈঠকের আয়োজন করেন। তবে জারাবা তিনজন সশস্ত্র দেহরক্ষীসহ সেখানে যান এবং আরও একদল সশস্ত্র দেহরক্ষীকে বাইরে প্রস্তুত থাকতে বলেন।
তবে দূতাবাস কর্মকর্তারা জারাবার সঙ্গে সশস্ত্র দেহরক্ষীদের দেখে বিস্মিত হন।
এর পর বৈঠকে সৌদি দূতাবাস কর্মকর্তারা জারাবাকে বলেন, দেশে ফিরে গেলে রিয়াদ সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না।
কিন্তু তাদের এ আশ্বাসে জারাবা সন্তুষ্ট হতে পারেননি এবং পরে এ ধরনের আরও বৈঠকের প্রতিশ্রুতি দিয়ে সেদিনের সাক্ষাৎ শেষ করেন।
আর এ বৈঠকের ১০ দিনের মাথায় ইস্তানবুলে খাশোগি নির্মমভাবে নিহত হওয়ার পর জারাবা বুঝতে পারেন, তিনি যদি সব ধরনের প্রস্তুতি না নিতেন, তা হলে নিজেও এ পরিস্থিতির শিকার হতেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
