ক্যানসারের পর আবার ক্যামেরার সামনে সোনালি বেন্দ্রে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০১৯
আবার কাজ করছি। আমি সত্যিই কৃতজ্ঞ। একটা বড় বিরতির পর ফিরেছি। মনে হচ্ছে, এবার দায়িত্ব বেড়ে গেছে। আরও ভালো কিছু করার তাগিদ অনুভব করছি। চিকিৎসার পর যখন ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তাব পেলাম, তখন কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তবে এত কিছুর পর ফিরে আসাটাই আসল ব্যাপার।’ ক্যামেরার সামনে এসে এভাবেই বললেন সোনালি বেন্দ্রে। জানা গেছে, সোনালি বেন্দ্রে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছয় মাস চিকিৎসার পর গত বছর ৩ ডিসেম্বর ভোরে তিনি মুম্বাই ফেরেন।
সোনালি বেন্দ্রে কাজে ফিরে ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানান এভাবে, ‘কাজে ফিরে আসা যে কতটা আনন্দ আর তৃপ্তির, তা লিখে বোঝাতে পারব না। আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, আবার বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলব, এ এক পরম পাওয়া। গত কয়েক মাস আমি মনের দিক থেকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। তারপর আবার শুটিংয়ে ফিরে আসতে পেরেছি। সত্যি আমার লড়াই আজ সার্থক হলো।’
বলিউডের একসময়ের জনপ্রিয় এই তারকা আবার কাজে ফিরেছেন, তাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। হৃতিক রোশন লিখেছেন, ‘এই মুহূর্তের জন্যই অপেক্ষা করেছি।’ ফারহা খান লিখেছেন, ‘তুমি কাজে ফিরে এসেছ, এটা দেখে খুব ভালো লাগছে। তার মানে বোঝা যাচ্ছে, তুমি এবার ফিশ ফ্রাই খেতে আসতেই পারো।’ এ ছাড়া তাঁকে আরও শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, অভিষেক বচ্চন, কুনাল কাপুরসহ অনেকে।
এদিকে সোনালি বেন্দ্রে তাঁর ক্যামেরার সামনে ফেরা নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সঙ্গে একটি ছবি দিয়েছেন। তাতে দেখা গেছে, একটি সাদা রঙের পোশাকের সঙ্গে ডেনিমের জ্যাকেট পরে সিঁড়ির ওপর বসে আছেন সোনালি বেন্দ্রে। পায়ে স্নিকার। আর সিঁড়ির প্রতিটি ধাপে লেখা আছে উদ্দীপনাপূর্ণ বিভিন্ন বার্তা।
গত বছর ৩ ডিসেম্বর ভোরে নিউইয়র্কে ছয় মাস চিকিৎসার পর সোনালি বেন্দ্রেকে নিয়ে মুম্বাই ফিরে স্বামী গোল্ডি বহেল সাংবাদিকদের বলেন, ‘হামারা দিল আপকে পাস হ্যায়। সোনালি আগের চেয়ে অনেক সুস্থ। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। তাঁকে চিকিৎসার জন্য আর নিউইয়র্কে যাওয়ার প্রয়োজন নেই।’ তিনি আরও বলেন, ‘প্রায় ছয় মাস হলো। এখন আমি আপনাদের জানাতে চাই, সোনালি ভালো আছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’ এর আগে গত ৪ জুলাই দুপুরে টুইটারের মাধ্যমে সোনালি বেন্দ্রে লিখেছেন, ‘আমি হাই গ্রেড ক্যানসারে আক্রান্ত হয়েছি। চিকিৎসা শুরু হয়েছে। শরীরে ছড়িয়ে গেলেও আমি টের পাইনি। কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলাম। চিকিৎসকের কাছে যেতেই দ্রুত চিকিৎসা শুরু হয়। বিভিন্ন পরীক্ষার পর জানতে পারি, আমি ক্যানসারে আক্রান্ত।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
