কোহলির সাথে বিচ্ছেদের পথে নেহা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
ভক্তদের দীর্ঘ অপেক্ষার পর কয়েক মাস আগে নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন তাঁরা। বলিউডে গানের জগতে সুপারস্টার নেহা কক্কর ও ‘আরিয়ান’ অভিনেতা হিমাংশ কোহলি অন্যতম আদুরে যুগল।
জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের বিচারক নেহা কক্কর। চলতি বছরের সেপ্টেম্বরে ইন্ডিয়ান আইডলের সেটে হঠাৎ করেই আবির্ভূত হন হিমাংশ কোহলি। দীর্ঘদিনের লুকোচুরি শেষে প্রথমবারের মতো এই শোতে জনসমক্ষে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এ যুগল।
সামাজিক মাধ্যমে একে অপরের পোস্টে নেহা-কোহলি তাঁদের ভালোবাসা প্রকাশ করেছেন। একে অপরের ছবি ও ভিডিওতে ভালোবাসাপূর্ণ মন্তব্যও করেছেন।
ইন্ডিয়ান আইডলে নেহা কক্কর তাঁর প্রেমিক হিমাংশ কোহলির সঙ্গে বিয়ের সম্ভাবনার কথাও জানিয়েছিলেন। বলেছিলেন, ‘ভবিষ্যতে যখন বিয়ের কথা ভাবব, আমার মনের কুঠুরিতে সে থাকবে।’ কিন্তু এখন মনে হচ্ছে, বিচ্ছেদের পথে এই যুগল!
আর এমন মনে হওয়ার কারণটাই বা কী? সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণকারীর তালিকা থেকে বাদ দিয়েছেন নেহা কক্কর ও হিমাংশ কোহলি।
শুধু তা-ই নয়! কোহলির সঙ্গে তোলা প্রচুর ছবি ও ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছেন নেহা। অন্যদিকে এই অভিনেতা নেহা ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে তোলা ছবিগুলো এখনো রেখে দিয়েছেন।
গত ৭ নভেম্বর নেহার সঙ্গে তোলা একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছিলেন কোহলি। তাঁরা একসঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করেছিলেন। সেই পোস্টে একটি আদুরে ক্যাপশনও দেন কোহলি। লেখেন, ‘নেহু থাকলে উদযাপনের মজা দ্বিগুণ হয়ে যায়।’
চলতি বছরের শুরুর দিকে নেহা কক্কর ও হিমাংশ কোহলিকে ‘ওহ হামসফর’ নামের একটি মিউজিক ভিডিওতে যুগলে দেখা যায়।
সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম ডিএনএ কথা বলেছিল নেহা কক্করের সঙ্গে। হিমাংশ কোহলির সঙ্গে আর একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে নেহা বলেছিলেন, ‘ঠিক এখন হিমাংশের সঙ্গে কোনো কিছু আমার পাইপলাইনে নেই। যদি চমকপ্রদ কোনো প্রস্তাব পাই, তখন ভেবে দেখব।’
বলিউডে এখন বেশ জনপ্রিয় সংগীতশিল্পী ৩০ বছরের নেহা কক্কর। ‘লন্ডন থামাকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’ ও ‘ধাতিং নাচ’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। রণবীর সিং ও সারা আলি খান অভিনীত আসন্ন ‘সিম্বা’ সিনেমায় ‘আঁখ মারে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা। এর মধ্যেই তুমুল জনপ্রিয় হয়েছে গানটি।
অন্যদিকে ২০১৪ সালে ‘আরিয়ান’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় হিমাংশ কোহলির। এ ছাড়া তিনি ‘সুইটি ওয়েডস এনআরআই’ ছবিতে অভিনয় করেছেন।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
