কোরিয়ার আকাশে শান্তির পায়রা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
১৯৫০ থেকে ১৯৫৩ সাল। তিন বছরব্যাপী প্রাণক্ষয়ী যুদ্ধ। লাখ লাখ মানুষের মৃত্যু। এরপর প্রায় সাত দশক বিচ্ছিন্নতা আর সম্পর্কের টানাপোড়েন। বিশাল এ সময়ে শুধু উত্তেজনার উত্তাপই ছড়িয়েছে। বিশ্বের সবচেয়ে সশস্ত্র সীমান্তে থেকে থেকেই মারণাস্ত্রের ঝনঝনানি।
যুদ্ধের দামামা। উত্তরের দফায় দফায় পরমাণু অস্ত্র আর ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
ভয়-আশঙ্কায় কত নির্ঘুম রাত কেটেছে উপদ্বীপের বাসিন্দাদের। শত্রুশক্তি নির্মূলে পরাশক্তির হাত ধরা। ৬৮ বছর ধরে একে অন্যকে টপকানোর এই রেষারেষিই ছিল দুই কোরিয়ার দৈনন্দিন চালচিত্র। চলতি বছরের শুরু পর্যন্তও ছিল ভয়ংকর পরমাণু যুদ্ধের শঙ্কা।
কখন যুদ্ধ বাধে- সারাবেলায় থমথমে থাকত সীমান্ত। একের পর এক সামরিক মহড়া। পরমাণু বোমা নিক্ষিপ্ত হলে কত প্রাণহানি হতে পারে, সেই হিসাবও কষা হচ্ছিল। অবশেষে সেই ভয় কাটল। শান্তির দূত হয়ে উদয় হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।
এক ঐতিহাসিক শান্তি প্রক্রিয়া দেখল সারা দুনিয়া। শত্রুতা ভুলে শান্তির পায়রা উড়ল কোরিয়ার ‘বোমারু’ আকাশে। বারবার জেগে উঠেছে পিতৃ-পুরুষের নাড়ির টান। ফের একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে ‘এক উঠানের’ দুই কোরিয়া। ২০১৭ সালের মে’তে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপরই উত্তরের সঙ্গে চলা দীর্ঘদিনের শত্রুতার অবসানের সিদ্ধান্ত নেন তিনি।
মূলত তার আগ্রহ ও প্রচেষ্টাতে চলতি বছরের এপ্রিলে শুরু হয় শান্তি প্রক্রিয়া। দু’দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে প্রথমবারের জন্য উত্তরের নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে মিলিত হন মুন।
বিশ্লেষকরা বলছেন, বৈঠকটি ঐতিহাসিক হওয়ার প্রথম কারণ হল, দুই কোরিয়ার পুনর্মিলনের পথে একধাপ এগিয়ে যাওয়া। দ্বিতীয়টি হল, এতে দক্ষিণ কোরিয়ার জনগণের আবেগময় ইতিবাচক সম্মতি।
২৭ এপ্রিল সকালে শান্তির বার্তা নিয়ে সীমান্তগ্রাম ‘পানমুনজমে’ পা রাখেন কিম ও মুন। ‘প্রতিপক্ষের’ অবস্থান থেকে আসন ছেড়ে প্রথমে উত্তরের ‘যুদ্ধংদেহি’ প্রেসিডেন্ট কিমই স্বদেশের সীমারেখা পেরিয়ে ‘পানমুনজমে’ এগিয়ে যান। সেখানে তাকে স্বাগত জানান দক্ষিণের প্রেসিডেন্ট মুন। কোরিয়া যুদ্ধের পর উত্তরের প্রথম কোনো নেতা হিসেবে দক্ষিণে পদার্পণ করা কিমকে দেয়া হয় গার্ড অব অনার।
যে বাড়িটিতে এই ঐতিহাসিক বৈঠক করেন, সেটির নাম দেয়া হয়েছে ‘পিস হাউস’ বা শান্তির বাড়ি। এই শান্তির বাড়িতে বৈঠকের পর কিম ও মুন অসামরিকীকৃত অঞ্চলে গাছের চারা রোপণ করেন। চারা রোপণকালে কিম ব্যবহার করেন দক্ষিণের মাটি, আর মুন ব্যবহার করেন উত্তরের মাটি। কিম এবং মুনের হাত মেলানো, চওড়া হাসি আর একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্যগুলো শান্তির বার্তা দেয়।
দূই কোরিয়ার দুই নেতা পানমুনজম বিবৃতিতে কোরীয় উপদ্বীপের শান্তি, সমৃদ্ধি এবং একত্রীকরণের বিষয়ে একমত হন। এরপর মে ও সেপ্টেম্বরে আরও দুইবার কিমের সঙ্গে বৈঠক করেছেন মুন। পিয়ংইয়ং সফরকালে বিশেষ ওই বৈঠকগুলোয় বিভিন্ন ইস্যুতে একমত হন তারা।
২০১৭ সালেই ষষ্ঠবারের মতো পরমাণু পরীক্ষা চালায় পিয়ংইয়ং। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্রের পরীক্ষা ছিল নিয়মিতই। কিন্তু ২০১৮ সালে একটি ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায়নি উত্তর।
শান্তিপ্রক্রিয়ার এগিয়ে নিতে দুই দেশ আরও যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তার মধ্যে রয়েছে- দুই কোরিয়ার মধ্যে রেল ও সড়কপথে আন্তঃযোগাযোগ প্রতিষ্ঠা করা। এরই মধ্যে দুই দেশের সীমান্ত থেকেই সরিয়ে নেয়া হয়েছে প্রচারণা মাইক। ভেঙে ফেলা হচ্ছে পাহারা চৌকি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
