যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
প্রকাশিত: ৩ মে ২০২৬
যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য একটি বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাস। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেশটিতে জাতীয় সতর্কতার মাত্রা বাড়িয়ে ‘গুরুতর’ (সিভিয়ার) পর্যায়ে নেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
শুক্রবার (১ মে) জারি করা এই নির্দেশনায় মার্কিন নাগরিকদের জনাকীর্ণ স্থানগুলোতে চলাফেরার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের স্কুল, গির্জা, পর্যটন এলাকা এবং প্রধান পরিবহন কেন্দ্রগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নাগরিকরা যেন তাদের নিয়মিত যাতায়াতের পথ এবং সময় প্রায়শই পরিবর্তন করেন। এটি তাদের চলাফেরার পূর্বাভাস পাওয়া কঠিন করে তুলবে এবং তাদের সম্ভাব্য ঝুঁকি থেকে সুরক্ষিত রাখবে। এছাড়া অপ্রয়োজনে জনসমক্ষে নিজেদের পরিচয় প্রকাশ না করে যতটা সম্ভব স্বাভাবিক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভ জানিয়েছে, তাদের যৌথ সন্ত্রাসবাদ বিশ্লেষণ কেন্দ্র দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সতর্কতার মাত্রা ‘যথেষ্ট’ থেকে বাড়িয়ে ‘গুরুতর’ করেছে। এটি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতার স্তর, যার অর্থ হলো আগামী ছয় মাসের মধ্যে সেখানে সন্ত্রাসী হামলা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে বেশ কিছুদিন ধরেই সন্ত্রাসী হামলার ঝুঁকি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। বিশেষ করে গত বুধবার (২৯ এপ্রিল) লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ছুরিকাঘাতের ঘটনার পর এই সতর্কতার মাত্রা বাড়ানো হয়, তবে কেবল এই একটি হামলার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এমআই-ফাইভ জানায়, যুক্তরাজ্যে উগ্রপন্থী এবং চরম ডানপন্থী সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে যুক্তরাজ্যে বসবাসরত ইহুদি ও ইসরাইলি ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার ঝুঁকি সবচেয়ে বেশি বেড়েছে। বিগত কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এটি দ্বিতীয় নিরাপত্তা সতর্কতা।
এর আগে লন্ডনের ফিঞ্চলে রিফর্ম সিনাগগ এবং হ্যারোর কেন্টন ইউনাইটেড সিনাগগসহ বিভিন্ন ইহুদি ও আমেরিকান প্রতিষ্ঠানকে লক্ষ্য করে একাধিক হামলা ও হুমকির ঘটনা ঘটেছে। এসব বিষয় মাথায় রেখেই মার্কিন প্রশাসন তাদের নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
সূত্র: আলজাজিরা।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
