বুধবার   ১২ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৭ ১৪৩৩   ২৭ সফর ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

কে হবেন বিএনপি মহাসচিব

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬  

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই। দলীয়ভাবে তাঁর মনোনয়ন প্রায় চূড়ান্ত। মির্জা ফখরুল মহাসচিব পদ ছেড়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন- এখন তা নিয়েই দলের ভিতর-বাইরে চলছে জোর আলোচনা। অবশ্য প্রথমে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেতে পারেন। পরবর্তীতে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে বিএনপির জাতীয় কাউন্সিলের মাধ্যমে কাউকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হতে পারে।

দলীয় সূত্র জানিয়েছে, দলের নতুন সম্ভাব্য মহাসচিব হিসেবে চারজন নেতার নাম বেশি আলোচিত হচ্ছে। তারা হলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দুজন সদস্য সালাহউদ্দিন আহমদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এদের মধ্য থেকে একজন বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হতে পারেন। অবশ্য সরকার থেকে দলকে আলাদা রাখার চিন্তাভাবনাও করছেন প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান। সেক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে থাকা নেতাদের পরিবর্তে সাংগঠনিকভাবে দক্ষ ও ত্যাগী যোগ্য নেতাকে বেছে নিতে পারেন তিনি।

এদিকে সংবিধান অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিবের পদ থেকে পদত্যাগ করবেন। এরপর সঙ্গে সঙ্গেই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হবেন। এখন আলোচনা চলছে কে হবেন পরবর্তী মহাসচিব।

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহাসচিব নিয়ে কী হচ্ছে জানা নেই। তবে আমি দলের প্রতি শতভাগ আনুগত্য প্রকাশ করেই কাজ করছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ক্রান্তিকালে দলের নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছিলাম। যা এখনো অব্যাহত রয়েছে। দল আমাকে কীভাবে মূল্যায়ন করবে, সেটা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের নীতিনির্ধারকরাই ঠিক করবেন।

বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, ২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্মমহাসচিব নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ২০১১ সালে দলের তৎকালীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব নির্বাচিত হন। সাধারণত সিনিয়র যুগ্মমহাসচিবকে পরবর্তী মহাসচিব মনে করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথমে মির্জা ফখরুলের মতো রুহুল কবীর রিজভীকেও ভারপ্রাপ্ত মহাসচিব করার সম্ভাবনা বেশি।

সংশ্লিষ্টরা জানান, নতুন মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাজনৈতিক কৌশল নির্ধারণে তাঁর দক্ষতা এবং দীর্ঘ অভিজ্ঞতায় তিনি সম্ভাব্য মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন। একই সঙ্গে আলোচনায় রয়েছেন স্থায়ী কমিটির অপর সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব, তৃণমূল এবং সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘ সম্পৃক্ততা তাঁকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রেখেছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও রয়েছেন আলোচনায়। দীর্ঘদিন দলের দপ্তর ও সাংগঠনিক কার্যক্রম সামলানোর অভিজ্ঞতা রয়েছে রিজভীর। দলের দুঃসময়ে নিয়মিত ব্রিফিং ও মাঠের রাজনীতিতে সক্রিয় থাকায় তৃণমূলেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। তাই দলের সম্ভব্য মহাসচিব পদে তাঁর নাম বিশেষভাবে আলোচিত।

অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানিও রয়েছেন বিবেচনায়। ছাত্ররাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতিতে তাঁর ধারাবাহিক সম্পৃক্ততা রয়েছে। তিনি দলের নীতি ও আদর্শের প্রতি অনুগত থেকে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন। সাংগঠনিক সংকট মোকাবিলা, কর্মী-সমর্থকদের একত্রিত রাখা এবং আন্দোলনকে গতিশীল করার ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রমাণিত।

বিএনপির সংশ্লিষ্টরা বলছেন, সরকার গঠনের আগে বিএনপির মহাসচিব হওয়ার দৌড়ে আলোচনায় এগিয়ে থাকা নেতাদের মধ্যে অন্যতম ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সরকারে তাঁরা এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। সে তুলনায় রিজভীর ব্যস্ততা কিছুটা কম। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দলীয় কর্মসূচি, সংবাদ সম্মেলন, রাজনৈতিক বক্তব্য এবং সাংগঠনিক যোগাযোগে তাঁর অবদান রয়েছে। সবকিছু মিলিয়ে মির্জা ফখরুলের উত্তরসূরি হিসেবে রিজভীর নামই সামনে আসছে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বিএনপিতে আলোচনা আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে বিএনপির সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে। সরকার থেকে দলকে আলাদা করে পরিচালনা করা হতে পারে। সেক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীসহ অন্যান্য পদপদবিধারীদের পরিবর্তে দল পরিচালনায় বেশি সময় দেওয়ার সুবিধার্থে শুধু দলীয় দায়দায়িত্ব দেওয়া হতে পারে। এক্ষেত্রে দলের মহাসচিবের দায়িত্ব তখন শুধু সাংগঠনিক বিষয় নয়, সরকারের সঙ্গে দলীয় সমন্বয় এবং মাঠপর্যায়ের রাজনীতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এ অবস্থায় রিজভীকে দায়িত্ব দেওয়া হলে দলের দীর্ঘদিনের পরিচিত মুখ হিসেবে তিনি সংগঠনের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন।

আবার ডা. জাহিদও দলের হাইকমান্ডের কাছে আস্থাভাজন একজন নেতা। পেশাজীবী সংগঠন ড্যাবের সফল নেতৃত্বের পর দলের চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্বে থাকাকালে দলের দুঃসময়ে অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থেকে চিকিৎসা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে দলের ভিতর ও বাইরেও তাঁর ত্যাগী ও সজ্জন ইমেজও রয়েছে। তাঁকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে মহাসচিব করারও গুঞ্জন রয়েছে।

কাউন্সিল, নাকি তারেক রহমানের সিদ্ধান্ত : মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত হিসেবে কে মহাসচিব হবেন তা নির্ধারণে বিএনপির সামনে একাধিক পথ খোলা রয়েছে। দলের কাউন্সিল ডেকে নতুন মহাসচিব নির্বাচন করা হতে পারে। আবার বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতায় কাউন্সিলের আগেই দলের চেয়ারম্যান তারেক রহমান সরাসরি কাউকে মহাসচিব হিসেবে দায়িত্ব দিতে পারেন। দলের গঠনতন্ত্রে সে ক্ষমতা দলের চেয়ারম্যানের রয়েছে।

দলীয় সূত্রগুলো বলছে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই স্থায়ীভাবে নতুন মহাসচিব নিয়োগ না করা পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী দায়িত্ব পালন করবেন। তবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়া এবং পরবর্তী পূর্ণাঙ্গ মহাসচিব হওয়া দুটি আলাদা বিষয়। রিজভী অন্তর্বর্তী দায়িত্ব পেলেও পরবর্তী সময়ে কাউন্সিল বা তারেক রহমানের সিদ্ধান্তে যে কাউকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হতে পারে। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে।

সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে যত আলোচনা থাকুক, শেষ পর্যন্ত বিএনপির নতুন মহাসচিব কে হবেন, সেই সিদ্ধান্ত দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই থাকবে। তিনি নেতাদের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক আনুগত্য, তৃণমূলের সঙ্গে যোগাযোগ, সরকার ও দলের মধ্যে সমন্বয়ের সক্ষমতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা বিবেচনায় নিতে পারেন। কাউন্সিলের মাধ্যমে দলের মহাসচিব নির্বাচনের ক্ষেত্রেও দলের চেয়ারম্যানের মতামতকেই গুরুত্ব দেওয়ার প্রচলন দেখা গেছে অতীতে।

এ মুহূর্তে মহাসচিব হিসেবে সালাহউদ্দিন আহমদ. ডা. এ জেড এম জাহিদ হোসেন ও  রুহুল কবির রিজভীর নাম সবচেয়ে জোরালোভাবে আলোচিত হলেও শেষ মুহূর্তে অন্য কাউকেও বেছে নেওয়া হতে পারে। আবার কাউন্সিলের আগে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভী দায়িত্ব পালন করলে সেই সময়ের রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতায় পরবর্তী সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর