কী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫
হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পক্ষে-বিপক্ষে অবস্থান, উত্তপ্ত ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণা করার পর রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাতে উত্তপ্ত ছিল ক্যাম্পাস। রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। হলের তালা ভেঙে এ মিছিলে যোগ দেন রোকেয়া হল ও অন্যান্য ছাত্রী হলের শিক্ষার্থীরাও। মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যে একত্র হন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। শিক্ষার্থীদের আন্দোলনের এ উত্তাপের রেশ ছিল গতকালও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে কি না, তা নিয়ে গতকাল বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ বিভিন্ন হলের প্রভোস্টরাও এতে অংশ নেন। বৈঠক সূত্র জানান, ছাত্ররাজনীতি নিষিদ্ধ রাখতে গত বছরের জুলাইয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল থাকবে। হলে কোনো ছাত্ররাজনীতি চলবে না। কীভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন দাবিদাওয়ার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে। আবাসিক হলে ছাত্ররাজনীতি বন্ধ থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গেও বৈঠক করবে বলে জানা গেছে। হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পর ছাত্রদলের ঘোষিত কমিটি থাকবে নাকি বাতিল হবে, সে ব্যাপারে এখনো ছাত্রদলের পক্ষ থেকে কিছু জানা যায়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল মিছিল করেছে শাখা ছাত্রদল। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হলপাড়া হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসিতে) পায়রা চত্বরে অবস্থান নেয়। মিছিলে কোনো ধরনের স্লোগান দিতে শোনা যায়নি নেতা-কর্মীদের। তবে হাততালি দিতে দিতে মিছিল করেন ছাত্রদল নেতা-কর্মীরা। এ সময় ঢাবি ছাত্রদলের সাধারণ
বিশ্ববিদ্যালয় সূত্র জানান, ২০২৪ সালের ১৭ জুলাই হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিই বহাল থাকবে এবং প্রতিটি হল প্রশাসন এ নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বছরের ১৭ জুলাই শিক্ষার্থীদের তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৮ হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৫৯৩ জন শিক্ষার্থী এ হল কমিটিতে পদ পেয়েছেন। এর মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করতেন এমন অনেকেই পদ পেয়েছেন এ কমিটিতে। এর পরই শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। ছাত্রদলের হল কমিটি ঘোষণায় ক্যাম্পাসের আবাসিক হলে ছাত্ররাজনীতি ফেরানোকে জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারাও জরুরি সংবাদ সম্মেলনে এর নিন্দা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা শুক্রবার রাতের মধ্যেই ছাত্রদলের এ কমিটি স্থগিত করার আলটিমেটাম দিয়েছিলেন। এদিকে কমিটি দেওয়ার ১৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের চারটি হল কমিটির ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা বলে ছাত্রদল বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
