কিয়ারা বা জ্যাকলিন নয়, তারার সঙ্গে প্রেমে তাঁর?
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
নির্মাতা-প্রযোজক করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় ও বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুম বেশ জমে উঠেছে। তারকাদের মনখোলা কথাবার্তা উসকে দিচ্ছে নানা গুঞ্জন। বলিউডের অনেক গোপন কথাই প্রকাশ পেয়েছে এই শোতে।
কৃতি শ্যানন ও সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমের সম্পর্ক, কী উঠে আসেনি ‘কফি উইথ করণ’-এ? এই মৌসুমেও চলছে নানা যোগ-বিয়োগের গল্প।
এবং সাম্প্রতিক একটি পর্বে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র নায়িকা তারা সুতারিয়ার সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেল। আর তারার সেই ‘তিনি’ হলেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র প্রথম কিস্তির নায়ক সিদ্ধার্থ মালহোত্রা।
আলিয়া ভাটের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গুঞ্জন খবরের শিরোনাম হয়েছিল। কিয়ারা আদভানি ও জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে প্রেম নিয়ে বি-টাউনে চলেছিল নানা জল্পনা। কিন্তু মনে হচ্ছে, তরুণী তারা সুতারিয়ার দিকেই ঝুঁকেছেন সিদ্ধার্থ।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর অতিথি হন টাইগার শ্রফ, অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া। সেখানেই করণের এক প্রশ্নের জবাবে তারা বলেন, সাবেক ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা তাঁর ক্রাশ।
শুধু তা-ই নয়, টাইগার শ্রফকে সঞ্চালক জিজ্ঞেস করেন, সিদ্ধার্থ মালহোত্রার কাছ থেকে তিনি কী চুরি করতে চান? এ সময় তারা সুতারিয়ার দিকে বেশ অর্থপূর্ণ দৃষ্টি রাখেন টাইগার। এতে নার্ভাস হয়ে পড়েন তারা। টাইগারকে বলেন, ‘কেন তুমি আমার দিকে তাকাচ্ছ?’
গেমিং রাউন্ডে সিদ্ধার্থ মালহোত্রাকে কল দেন তারা সুতারিয়া। আর টাইগার শ্রফ কল দেন তাঁর প্রেমিকা দিশা পাটানিকে। টাইগার-দিশার প্রেম অবশ্য বি-টাউনে গোপন নয়।
পরিচালক মিলাপ জাভেরির ‘মারজাভান’ ছবিতে সিদ্ধার্থের সঙ্গে জুটি বাঁধবেন তারা। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র শুটিং শেষ হওয়ার পর এই ছবির কাজ শুরু করবেন তিনি। অন্যদিকে, সিদ্ধার্থ এখন ‘জাবারিয়া জোড়ি’র শুটিং নিয়ে ব্যস্ত। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন পরিণীতি চোপড়া।
সম্প্রতি একই শোতে সিদ্ধার্থ মালহোত্রা বলেছেন, সাবেক প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে তাঁর কোনো তিক্ততা ছিল না। পরে একই বক্তব্য দেন আলিয়া ভাটও। বলেন, সিদ্ধার্থকে এখনো ভালোবাসেন তিনি। তাঁর মঙ্গল কামনা করেন। সূত্র : ইন্ডিয়া টুডে, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
