কান্ডারিবিহীন যুক্তরাষ্ট্র বিএনপি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫
কান্ডারিবিহীন অবস্থায় চলছে যুক্তরাষ্ট্র বিএনপি।এতিম হয়ে পড়েছে। নেতাকর্মিরা এখন বাংলাদেশ মুখি। কেউ যাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যাশায়। কেউ যাচ্ছেন দীর্ঘদিন দেশে না যেতে পারায়। নিউইয়র্কে সংগঠন দেখবার কেউ নেই। ৪ জন কেন্দ্রীয় নেতার বসবাস নিউইয়র্কেই। গিয়াস আহমেদ, মিল্টন ভুইঁয়া ও আব্দুল লতিফ স¤্রাট দেশে। জিল্লুর রহমান জিল্লুও যাচ্ছেন ১৪ জানুয়ারি।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবি নাজনীন দীর্ঘদিন নিউইয়র্কে ছিলেন। তিনিও বাংলাদেশে গিয়েছেন সংসদ নির্বাচনের উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্রে অবস্থান করেও হাসিনা সরকার বিরোধী জনমত গড়ে তুলতে মূলধারায় সোচ্চার ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের সদও দফতরে ছিল তার সরব পদচারনা। হাসিনার অগনতান্ত্রিক শাসনের ভয়ংকর চিত্রগুলো তুলে ধরতে তিনি ছিলেন তৎপর। তিনি মেক্সিকোতে রাষ্ট্রদূত হয়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন এ মাসেই। বর্তমানে তিনিও বাংলাদেশে। যুক্তরাষ্ট্র বিএনপির অধিকাংশ নেতাই শেখ হাসিনার শাসনামলে দেশে যেতে পারেন নি। মিল্টন ভূঁইয়া সহ অনেকের নামেই মামলা ছিল। গিয়াস আহমেদের আত্মীয়স্বজনদের নামে ছিল মামলা। তার ব্যবসা বানিজ্য দখল করে নিয়েছিল সাবেক শাসক দলের পেটোয়া বাহিনী। সেলিম রেজার নামে ছিল প্রকাশ্য প্রাণনাশের হুমকি।
৫ আগষ্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র বিএনপিকে আনন্দ উল্লাস ও বিজয় সমাবেশে ব্যস্ত দেখা গেছে। এখন তাদের আর রাজপথে দেখা মিলছে না। তারা বলছেন, হায়েনা হাসিনার শাসনামলে দেশে যাবার সুযোগ ছিল না। বরং দেশ থেকে নেতারা প্রাণ ভয়ে প্রবাসে এসে বাস করতেন। এখন পরিবেশের পরিবর্তন হয়েছে। দেশে আত্মীয়স্বজনদেও দেখা করা নৈতিক দায়িত্ব। এসব কারনেই আমরা যাচ্ছি। অনেকে রাজনৈতিক উচ্চাকাংখা থেকেও দেশে যাচ্ছেন। তারা দেশে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে চান। অনেকেই গত ২ মাস ধওে দেশে রয়েছেন। এলাকায় করছেন গনসংযোগ। ঢাকায় করছেন লবিং।
গত বুধবার নিউইয়র্ক স্টেট বিএনপির প্রায় ৮ জন নেতা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা হলেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান, স্টেট বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইয়িদ,সিনিয়র সহসভাপতি জসিমউদ্দীন ভূঁইয়া ভিপি, স্টেট বিএনপি নেতা হুমায়ুন কবির,শাহিন আব্দুল্লাহ,রানা চৌধুরী ও কাওসার আহমেদ। কার্যত দেখা যাচ্ছে নিউইয়র্ক স্টেট বিএনপির পুরো কমিটিই বাংলাদেশে। নিউইয়র্ক সিটি (দক্ষিণ) বিএনপির সভাপতি সেলিম রেজা। তিনি ঝালকাঠি ২ আসন থেকে নির্বাচন করতে মরিয়া। হাসিনার পতনের পর বাংলাদেশে গিয়ে ২ মাস এলাকায় সভা সমাবেশ ও কর্মিসভা করেছেন। দায়িত্বশীল একটি সুত্র জানায়, এই আসনে দীর্ঘদিন এমপি ছিলেন শাহজাহান ওমর। গত নির্বাচনে তিনি পল্টি দিয়ে বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি হন। এখন জেলে রয়েছেন। এ আসনে বিএনপির তেমন কোন আর শক্তিশালী প্রার্থী নেই। তার মনোনয়ন পাবার ব্যাপারে অনেকেই আশাবাদী। গেল মাসে তিনি নিউইয়র্কে ফিরে এলেও জানুয়ারির শেষে আবার বাংলাদেশে যাবেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা মিল্টন ভুঁইয়া। সন্দ্বীপের কৃতি সন্তান। স্বাধিনতার ৫০ বছর উদযাপন কমিটর সাবেক সদস্য সচিব। যুক্তরাষ্ট্রে সফল ব্যবসায়ী। তিনি ইতোমধ্যেই চট্রগাম ৩ (সন্দ্বীপ) থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। হাসিনা সরকারের পতনের পরপরই তিনি সন্দ্বীপে গিয়েছিলেন। হাজার হাজার মানুষকে নিয়ে তিনি সভা সমাবেশ করেছেন। এলাকায় তার পক্ষে জোয়াড় উঠেছে। স্থানীয় জনগন তাকে নির্বাচন করার জন্য অনুরোধ করছেন। তার স্বপক্ষে সন্দ্বীপে হাজার হাজার পোষ্টার শোভা পাচ্ছে। তার নামে হাসিনার শাসনামলে একাধিক মামলা ছিল। তিনি ডিসেম্বরে আবার দেশে গিয়েছেন। জামিন নিয়েছেন মামলাগুলোর। এলাকায় প্রতিদিন সভাসমাবেশ করেছেন। তিনি ১ মাস দেশে কাটিয়ে এখন সৌদিতে ওমরাহ হজ্ব পালন করছেন। একই আসনে নির্বাচন করতে আগ্রহী যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামাল পাশা বাবুল। তিনিও এখন বাংলাদেশে।
গিয়াস আহমেদ নির্বাচন করতে চাচ্ছেন ঢাকা ১ (দোহার) আসন থেকে।তিনি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি। তিনিও এখন বাংলাদেশে। জনসংযোগের পাশাপাশি তিনি বিভিন্ন মিডিয়া টক শোতে অংশ নিচ্ছেন। প্রবীন এই রাজনীতিকের হাতেখড়ি ছাত্রদলের মাধ্যমে। রমনা থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র ছাত্রলের প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য। বাংলাদেশ থেকে ২ দিন আগে নিউইয়র্কে ফিরেছেন।
জিল্লুর রহমান জিল্লু যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক। তিনি সিলেট ৪ (বিয়ানীবাজার) আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। এলাকায় পারিবারিকভাবে প্রতিষ্ঠিত জিল্লুর রহমান জিল্লু দলীয় নমিনেশন পেলে শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী। আগামী ১৪ জানুয়ারি তার বাংলাদেশে যাবার কথা রয়েছে।
আব্দুল লতিফ সম্রাট যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। নড়াইল ২ আসন থেকে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি নিউইয়র্কে বিভিন্ন সভা সমাবেশে নেতাকর্মিদের কাছে এ জন্য দোয়া চেয়েছেন। গত ১ মাস যাবৎ তিনি বাংলাদেশে।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি ও সফল কন্সট্রাকশন ব্যবসায়ী আলহাজ সোলেমান ভুঁইয়া। তিনি ফেনি ২ (সদর) আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। তিনিও দেশে যাবার প্রস্তুতি নিচ্ছেন।
জাসাসের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাসাসের সাবেক সাধারন সম্পাদক আবু সাইয়িদ। তিনি মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসন থেকে মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে সাইয়েদের দৃষ্টি আর্কষন করলে বলেন, রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছি। এলাকার সাথেও যোগাযোগ আছে। দল চাইলে অবশ্যই নির্বাচন করবো। তিনি দেশে যাবেন আগামী ১১ জানুয়ারি।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
