পশ্চিমা সমর্থন পেতে ভিডিও প্রোপাগান্ডা ইসরায়েলের
প্রকাশিত: ২২ জুন ২০২৫
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোর জনসমর্থন পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রোপাগান্ডা ছড়াচ্ছে ইসরায়েল।
দেশটি বলছে, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা ইউরোপেও আঘাত হানতে পারে এবং এতে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে এ-সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও বিজ্ঞাপন চালু করেছে ইসরায়েলি সরকার। তাদের তৈরি এই প্রচারণায় নাটকীয় ভিডিও ও অ্যানিমেশন ব্যবহার করে দেখানো হচ্ছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু ইসরায়েল নয়, পুরো ইউরোপ ও পশ্চিমা বিশ্বের জন্য হুমকি।
একটি বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘এটি ভবিষ্যতের নয়, আজকের হুমকি। ইরানের বয়ে আনা বিপদ এখনই থামানো না গেলে, অচিরেই হুমকির মুখে পড়বে পুরো মানবসভ্যতা।’
আরেকটি বিজ্ঞাপনে বলা হয়েছে, ইরান যেখানে ইচ্ছাকৃতভাবে একটি পুরো শহরকে লক্ষ্য করে হামলা চালায়, সেখানে ইসরায়েল সুনির্দিষ্টভাবে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা করে, এসব হামলায় ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের আঘাত না করার চেষ্টা করে বলেও দাবি করা হয় ওই বিজ্ঞাপনে। এসব বিজ্ঞাপনের প্রতিটির বিষয়বস্তু আলাদা হলেও, সব ভিডিওর শেষে একই ধরনের একটি বার্তা প্রচার করা হয়– ‘ইসরায়েল যা করতেই হয়, শুধু তাই করে।’
এই বিজ্ঞাপনগুলো ইউরোপের যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালিসহ বিভিন্ন দেশে গুগল, ইউটিউব ও ফেসবুকে দেখানো হচ্ছে। যুক্তরাজ্যে মাত্র এক সপ্তাহেই এমন ২৭টি বিজ্ঞাপন চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে টুবি নামের একটি স্ট্রিমিং টিভি প্ল্যাটফর্মেও এমন ভিডিও সম্প্রচারিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যা ও ইরানে সাম্প্রতিক হামলার পর ইউরোপে ইসরায়েলের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রায় সব বড় শহরেই দেখা যাচ্ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভও। এক জরিপে দেখা গেছে, ইউরোপের ছয়টি দেশে ইসরায়েল সম্পর্কে ইতিবাচক মতামত ২০ শতাংশেরও নিচে নেমে এসেছে।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের লক্ষ্য করে এসব ভিডিও বিজ্ঞাপন প্রচার করে নতুনভাবে সমর্থন আদায়ের চেষ্টা করছে ইসরায়েল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার এ বিষয়ে আলোচনা করবেন।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
