কলেজ ভর্তিতে অতিরিক্ত টাকা আদায় বন্ধে কঠোর নির্দেশনা
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সরকার নির্ধারিত চার্জের বাইরে অতিরিক্ত টাকা আদায় বন্ধে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এই নির্দেশনার কথা জানান।
মন্ত্রী বলেন, সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল/পৌর (উপজেলা) এলাকায় ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা, ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা এবং ঢাকা মেট্রোপলিটন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫ হাজার টাকা নির্ধারিত রয়েছে।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এমপিও বহির্ভুত শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার জন্য শিক্ষার্থী ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৯ হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না মর্মে বোর্ডের নির্দেশনা রয়েছে বলেও জানান মন্ত্রী।
মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, বাংলাদেশ মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাই নারীদের আর্থসামাজিক উন্নয়ন ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। নারী শিক্ষার প্রসার, মেয়েদের বাল্যবিবাহ রোধ, নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে মাধ্যমিক স্তরে ছাত্রীদের ৩০ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৪০ শতাংশ উপবৃত্তির টাতা আনলাইনে প্রদান করা হচ্ছে। পাঠ্যপুস্তকসমূহে জেন্ডার সমতা বিধানসহ বিভিন্ন শ্রেণি পেশা, ধর্ম ও বর্ণের মধ্যে সমতাবিধান করা হয়েছে।
এ ছাড়া ২০১৩ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির বিভিন্ন পাঠ্য বিষয়ে ইভটিজিং, যৌন হয়রানি, অটিজম, নারী ও শিশু পাচার, নৈতিক শিক্ষা ও মূল্যবোধ, শিশুর নিরাপত্তা ও স্বাস্থ্য এবং সামাজিক আইন এবং সামাজিক সমস্যা মোকাবিলা শিরোনামে বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে।
বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন,কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন সারাদেশে সর্বসোট ১১১৬টি মহিলা মাদরাসা রয়েছে। এর মধ্যে দাখিল মাদরাসা ৯৫৫টি, আলিম মাদরাসা ১২৬টি, ফাযিল মাদরাসা ২৬টি এবং কামিল মাদরাসা ৯টি।
এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, ২০১৫ সালে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ৮৫টি। তন্মধ্যে ৩টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়নি। ২০১৫ সালে ৮৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কম-বেশি ৫৭টি বিশ্ববিদ্যালয়ে গবেষণাখাতে অর্থ ব্যয় করেছে। এই খাতে সর্বমোট ব্যয় ছিল ৮,০৮১ দশমিক ৯৭ লাখ টাকা। যার গড় ছিল ১৫২ দশমিক ৪৩ লাখ টাকা। আলোচ্য বছরে গবেষণাখাতে সর্বোচ্চ ব্যয় করেছে ব্র্যাক ইউনিভার্সিটিতে যার পরিমাণ প্রায় ৮৮০ দশমিক ৮৭ লাখ টাকা।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
