কলকাতায় মহাসমাবেশ : মোদিকে হটাতে ‘বঙ্গ বাঘিনী’ মমতার ডাক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারকে হটাতে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবারের এই সমাবেশে দেশটির আঞ্চলিক এবং কেন্দ্রীয় প্রায় ২২টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।
ঐক্যবদ্ধ বিরোধী সমাবেশ শিরোনামে এই মহাসমাবেশ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ‘বঙ্গ বাঘিনী’ উপাধি দিয়েছেন দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিদ্রোহী নেতা অরুণ শৌরি। মমতাকে বঙ্গ বাঘিনী আখ্যায়িত করে তিনি বলেন, ‘বিজেপিকে হটাতে ডাক দিয়েছেন বঙ্গ বাঘিনী। আমি নিশ্চিত, তার এই আহ্বান সফল হবে।’
কলকাতায় বিজেপিবিরোধী শনিবারের এই সমাবেশে অংশ নিয়েছেন কর্ণাটকের জনতা দলের (সেক্যুলার) নেতা ও মুখ্যমন্ত্রী এইচডি কুমার স্বামী, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও সাংসদ অভিষেক মনু সিংভি।
এছাড়াও কর্ণাটকের জনতা দলের নেতা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম দলের নেতা চন্দ্রবাবু নাইডু, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, বিহারের লোকতান্ত্রিক জনতা দলের নেতা শারদ যাদব, বিহারের রাষ্ট্রীয় জনতা দলের অন্যতম নেতা তেজস্বী যাদব, তামিলনাড়ুর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা শারদ পাওয়ার, ডিএমকে দলের নেতা এমকে স্টালিন, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির বিদ্রোহী নেতা যশোবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা ও অরুণ শৌরি, ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও ঝাড়খন্ড বিকাশ মোর্চার নেতা বাবুলাল মারান্ডি, অরুণাচলের সাবেক মুখ্যমন্ত্রী গেগং আপাং, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত, বহুজন সমাজপার্টির নেতা সতীশ মিশ্র। দেশটির নিচু বর্ণ প্যাটেল সম্প্রদায়ের আন্দোলনের জনপ্রিয় মুখ ও নেতা হার্দিক প্যাটেল, জিগনেশ মেভানিও অংশ নিয়েছেন মোদিবিরোধী এই সমাবেশে।
বিজেপির বিদ্রোহী নেতা অরুণ শৌরি বলেন, বিজেপিকে হটাতে দ্বিতীয় কোনো মতামতের দরকার নেই। কলকাতার প্যারেড গ্রাউন্ডের এই সমাবেশকে অনেকেই দেখছেন চলতি বছরের নির্বাচনে বিজেপি ও মোদির বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মমতার লড়াইয়ের আভাস হিসেবে।
এদিকে, কলকাতায় মমতার নেতৃত্বাধীন এই মহাসমাবেশে সমর্থন জানিয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী। এক চিঠিতে মুখ্যমন্ত্রী মমতাকে দিদি সম্বোধন করে রাহুল লিখেছেন, বিরোধীদের ঐক্যবদ্ধ হয়ে বার্তা দেয়ার সময় এসেছে। রাজ্য তৃণমূলের দাবি, শনিবারের সমাবেশে কয়েক লাখ মানুষ যোগ দিয়েছে।
মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ঐক্যবদ্ধ বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী কে হবেন, সেটা নিয়ে জল্পনা-কল্পনার সময় এখন নয়। প্রধানমন্ত্রী কে হবেন, সেটা আমরা নির্বাচনের পর ঠিক করবো। এখন সময়ের যেটা দাবি সেটা হচ্ছে মোদি এবং বিজেপিকে হটানো।
তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, কয়েক বছর ধরে লুটপাট করে বিজেপি আসলে পিছিয়ে গেছে। তারা যেমন প্রতিশ্রুতিই করুক না কেন তাদের আচ্ছে দিন আর আসবে না।
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লাহ বলেন, দেশে ধর্মের নামে বিভেদ চলছে। সবার আগে নেতাদের একজোট হতে হবে। দেশরক্ষায় আত্মত্যাগ প্রয়োজন। আমি মুসলিম, কিন্তু আমি ভারতবাসী। ইভিএম চোর মেশিন। দুনিয়াতে কোথাও এই মেশিন নেই। এই মেশিনের দিন শেষ হোক।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
