কমিউনিটির সমর্থন চাইলেন মূলধারার প্রার্থীরা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫
রাইজ আপ নিউইয়র্কের সামিট
বাঙালি কমিউনিটিকে মুলধারার রাজনীতির সাথে যুক্ত করতে অনুষ্ঠিত হয় লিডারশীপ সামিট। এতে আসন্ন সিটি নির্বাচনে নিউইয়র্ক সিটির বিভিন্ন পদে মূল ধারার প্রাথীরা তাদের পরিকল্পনা নিউইয়র্কের বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের কাছে তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনে জয়ী হতে বাংলাদেশি কমিউনিটির সমর্থন চাওয়ার পাশাপাশি জয়ী হলে কমিউনিটির পাশে থাকার অঙ্গিকার করেন।
গত ৭ ফেব্রুয়ারী উডসাইডের গুলশান ট্যারেসে দা রাইজ আপ নিউ ইয়র্ক সিটি আয়োজিত এ নির্বাচনী প্রার্থী ফোরামে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত লীডার সামিটের মাধ্যমে বাংলাদেশি আমেরিকানরা নিউ ইয়র্ক সিটির মেয়র, কম্পট্রোলার, পাবলিক অ্যাডভোকেট এবং সিটি কাউন্সিল পদের একাধিক প্রার্থীদের সাথে একই অনুষ্ঠানে সরাসরি সংলাপে অংশ নেওয়ার সুযোগ পান। উপস্থিত দর্শক ও প্রার্থীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন-উত্তরের মধ্য দিয়ে নিউইয়র্কবাসীর চাওয়া প্রার্থীদের দৃষ্টিভঙ্গি বোঝার ও মূল্যায়নের সুযোগ হয়।
রাইজ আপ নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্ট শামসুল হক সূচনা বক্তব্যে বাংলাদেশি আমেরিকানদের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব এবং প্রতিনিধিত্ব বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি সিইউএনওয়াই এবং নিউ ইয়র্ক সিটি রিডিস্ট্রিক্টিং কমিশনের প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশিরা নিউ ইয়র্ক সিটির সর্ববৃহৎ মুসলিম জনগোষ্ঠী এবং দ্বিতীয় বৃহত্তম এশিয়ান গোষ্ঠী, তবুও তারা এখনও সরকার এবং নীতিনির্ধারণী পর্যায়ে পর্যাপ্ত প্রতিনিধিত্ব পায়নি।
শামসুল হক বলেন, ‘অনেক বছর ধরে আমাদের সম্প্রদায়কে মূলধারার রাজনৈতিক আলোচনায় উপেক্ষা করা হয়েছে, আজকের এই ফোরামের মাধ্যমে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। এটি একটি বার্তা যে আমরা সম্পৃক্ত, আমরা সক্রিয়, এবং আমরা নিউ ইয়র্ক সিটির ভবিষ্যত গঠনে ভূমিকা রাখতে প্রস্তুত। আমাদের সম্প্রদায়ের সবাইকে ভোটার নিবন্ধন করতে হবে, ভোট দিতে হবে, এবং রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে হবে। আমাদের আর অদৃশ্য হয়ে থাকার সময় নেই’।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের উল্লেখযোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করেন, তাদের মধ্যে নিউ ইয়র্ক সিটির মেয়র প্রাথীদের মধ্যে ছিলেন জোহান মামদানি, ব্র্যাড ল্যান্ডার, এবং মাইকেল ব্লেক। নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার প্রাথীদের মধ্যে ছিলেন ইসমাইল মালাভে, মার্ক লেভিন, এবং জাস্টিন ব্র্যানান। পাবলিক অ্যাডভোকেট প্রাথীদের মধ্যে ছিলেণ জুমানে উইলিয়ামস এবং জেনিফার রাজকুমার।
বিভিন্ন জেলার সিটি কাউন্সিল প্রার্থীরা: এডি মারেরো (ডিস্ট্রিক্ট ১৩ - ব্রঙ্কস), জানা হেনরিকেজ (ডিস্ট্রিক্ট ২১), হিরাম মনসেরাটে (ডিস্ট্রিক্ট ২১), শানেল থমাস-হেনরি (ডিস্ট্রিক্ট ২১), রিকার্ডো পাচেকো (ডিস্ট্রিক্ট ২৫), এবং শাহ হক (ডিস্ট্রিক্ট ২৫)।
প্রার্থীরা জননিরাপত্তা, শিক্ষা, অর্থনৈতিক সুযোগ এবং অভিবাসী অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের প্রতিশ্রুতি তুলে ধরেন, যা বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রোতারা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে তাদের বক্তব্যকে সমর্থন করেন।
এছাড়াও কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন, মুলধারার রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, এটর্নি মইন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহসেদ সহ অনেকে।
সংগঠনের প্রেসিডেন্ট শামসুল হক ছাড়াও ভিপি অব ইভেন্টস ইশমাম চৌধুরী, ভিপি অব মিডিয়া অ্যাফেয়ার্স জামিল সারোয়ার, ভিপি অব কমিউনিকেশনস এম. লতিফ, ভিপি অব ফাইন্যান্স মোহাম্মদ আব্দুল জলিলসহ নির্বাহী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংগঠনের ট্রাস্টি বোর্ডেও বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, তাঁদের মধ্যে আছেন একেএম আলম (প্রিন্স), শাইখ আহমেদ, মো. আশিকুল ইসলাম, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
