কঙ্গনা-করণি সেনাদের পাল্টাপাল্টি হুমকি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯
মুক্তির খুব কাছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। আগামী ২৫ জানুয়ারি পর্দায় ওঠার কথা এই ছবি। কিন্তু তার আগেই শুরু হয়েছে হুমকি ধামকি। এক পাশে ভারতের করণি সেনারা, অন্য পাশে ছবির নায়িকা কঙ্গনা। কিছুদিন আগে মুক্তি পায় ‘মণিকর্ণিকা’র অফিসিয়াল ট্রেলার। যেটা দেখে ক্ষেপেছে করণি সেনারা। তারা হুমকি দিয়েছেন, এই ছবি মুক্তি পেলে কঙ্গনার ওপর হামলা করা হবে। ছবির পোস্টার পুড়িয়ে দেওয়া হবে।
‘মণিকর্ণিকা’য় রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। করণি সেনাদের দাবি, ছবিতে রানি লক্ষ্মীবাঈয়ের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এবং তাকে একজন ব্রিটিশ নাগরিকের প্রেমিকা হিসেবে দেখানো হয়েছে। এই বিষয়টা ছবির শুটিং শুরুর দিন থেকেই পর্যবেক্ষণ করছিলেন করণি সেনারা। এ জন্য তারা আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্র যেন খাটো করা না হয়। যার কারণে ছবির ট্রেলার দেখেই তেতে উঠেছেন তারা।
কিন্তু হুমকি ধামকিকে ভয় পাওয়ার পাত্রী নন কঙ্গনা। তিনিও পাল্টা হুমকি দিয়েছেন করণি সেনাদের। বলেছেন, ‘আমি বা ছবির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে যদি হেনস্তা এবং অপদস্থ করা হয়, তাহলে ওদেরকে আমি দেখে নেব। তারা বোধহয় ভুলে গেছে, আমিও জাতে রাজপুত।’ চার জন ঐতিহাসিক ছবিটিকে শংসাপত্র দিয়েছেন, সেন্সর সার্টিফিকেটও মিলেছে বলে জানান কঙ্গনা। নায়িকা হুঁশিয়ারি দেন, ‘ওরা না থামলে ফল ভালো হবে না।’
‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ পরিচালনা করেছেন রাধাকৃষ্ণ জাগরলামুদি। যেখানে রানি লক্ষ্মীবাঈ কঙ্গনার স্বামী রাজা গঙ্গাধর রাওয়ের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার যিশু সেনগুপ্ত। এছাড়া ঝলকারি বাঈয়ের চরিত্রে আছেন অঙ্কিতা লোখণ্ডে ও তাঁতিয়া টোপের চরিত্রে অতুল কুলকার্ণি। তবে ছবি মুক্তির আগে করণি সেনাদের হুমকি ধামকিতে একটু চিন্তায়ই পড়ে গেছেন এর পরিচালক-প্রযোজকসহ অভিনেতা-অভিনেত্রীরা।
এর আগে গত বছর রণবীর সিং, দীপিকা পাডুকোন এবং শহিদ কাপুর অভিনীত ‘পদ্মাবত’ ছবি নিয়েও নানা ঝামেলা করেছিল করণি ও রাজপুত সেনারা। সঞ্জয় লীলা বানসালির এই ছবিতে রানি পদ্মাবতর চরিত্রকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ ছিল তাদের। এই চরিত্রে অভিনয়ের জন্য দীপিকার মাথা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন তারা। হুমকি দেওয়া হয়েছিল পরিচালক বানসালিকেও। এমনকি তার পরিবারের মেয়েদের বেশ্যা বলে সম্মোধন করা হয়েছিল।
কিন্তু এত ঝামেলা সত্ত্বেও ভারতীয় হাইকোর্টের নির্দেশে বানসালির ‘পদ্মাবত’ ঠিকই মুক্তি পেয়েছিল। ভালো ব্যবসাও করেছিল। তবে নাম পরিবর্তন করতে হয়েছিল ছবির। আগের নাম ছিল ‘পদ্মাবতী’। অন্যদিকে করণি ও রাজপুত সেনাদের হুমকির বিপক্ষে দেশটির আদালত বলেছিল, এই ছবি দেখতে যারা সিনেমা হলে যাবেন তাদের নিরাপত্তা দেবে পুলিশ। এবার কঙ্গনার ‘মর্ণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁর্সি’র মুক্তির ব্যাপারে হুমকি ধামকির জল কতদূর গড়ায় সেটা দেখার অপেক্ষা।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
