এবার মোবাইল গেমে আলিয়া ভাট
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
বাণিজ্যিক ছবিতে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি বলিউডের ভিন্ন ধারার ‘উড়তা পাঞ্জাব’ বা ‘হাইওয়ে’র মতো ভিন্ন ধারার ছবিতে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন আলিয়া ভাট। তবে এবার আলিয়াকে ভক্তরা দেখবেন নতুন রূপে। না কোনো চলচ্চিত্রে জন্য নয়। মোবাইল গেমে আলিয়া আসছেন ডিজিটাল অবতার হয়ে। ভারতের ব্যাঙ্গালুরু ভিত্তিক মোবাইল গেম নির্মাতা মুনফ্রগ ল্যাব প্রথমবারের মতো এই তারকার জীবনীনির্ভর একটি মোবাইল গেম চালু করেছে। গেমটির নাম দেওয়া হয়েছে “আলিয়া ভাট : স্টার লাইফ।” খবর দ্য ইকনোমিক টাইমসের।
আলিয়া ভাটের সহযোগিতায় ভারতের বাজারের জন্য ছাড়া এই মোবাইল গেমটি বর্তমানে পাওয়া যাচ্ছে গুগল প্লে এবং অ্যাপল অ্যাপ স্টোরে। এই গেমের খেলোয়াড়দের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গল্পের মধ্য দিয়ে যেতে হবে।
“আমরা বিশ্বাস রাখি যে আমাদের প্রতিষ্ঠান ভারতীয়দের জন্য সেরা মানের বিনোদনের ব্যবস্থা করতে সক্ষম এবং আমি আলিয়াকে সঙ্গে নিয়ে নির্মাণ করা গেমটি নিয়ে উচ্ছসিত।” বলছিলেন অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান মুনফ্রগ ল্যাবের পরিচালক ও বোর্ড মেম্বার মার্ক স্কাগস।
মার্ক আরো বলেন, ‘আলিয়া বলিউডের একজন শীর্ষ অভিনেত্রী, পাশাপাশি ভারতের অনেক তরুণ-তরুণীদের জন্য সে অনুপ্রেরণা। ডিজিটাল সংস্করণে তার নির্দেশিকাসমূহ এমনভাবে দেওয়া হয়েছে যাতে এর ব্যবহারকারীদের মনে হবে তারা রয়েছে সেলিব্রেটিদের দুনিয়ায়। আমি আমার দলের জন্য গর্বিত যে কঠোর পরিশ্রমের মাধ্যমে বলিউড ভক্তদের জন্য সত্যিই একটি আকর্ষণীয় গেম তৈরি করেছে।’
আলিয়া ভাট বলেন, “এই গেম বাজারে আসায় উচ্ছ্বাস ভাষায় প্রকাশ করতে পারব না, এর মাধ্যমে আমার ভক্তরা মজার মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ার অভিজ্ঞতা লাভ করবে। সবচেয়ে সেরা বিষয় এই যে, এই খেলাতে আমিও আছি, আমি আমার ভক্তদের চারদিক জুড়ে থাকব, এটা আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা। মুনফ্রগের দলটির সঙ্গে আমার প্রথম দেখা হয় যখন আমি গোয়াতে ‘ডিয়ার জিন্দেগি’ চলচ্চিত্রটির জন্য শুটিং করছিলাম। তখন তারা আমাকে নিয়ে একটি গেম তৈরির পরিকল্পনা করে এবং আমিও আগ্রহ বোধ করি।”
গেমটিতে আলিয়া ব্যবহারকারীর ভালো বন্ধুর ভূমিকায় থাকবেন। আলিয়া ব্যবহারকারীদের চলচ্চিত্রশিল্পে কীভাবে নিজের অবস্থান তৈরি করে নিতে হবে সে সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা দেবেন। এখানে একটি প্রাণবন্ত ভার্চুয়াল দুনিয়া থাকবে, থাকবে চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি বিভিন্ন টিভি শো, বিজ্ঞাপন, ফ্যাশন শো, এবং সাক্ষাৎকার দেওয়ার সুযোগ। এ ছাড়া গেমটিতে রুচিসম্মত পোশাক, চলচ্চিত্র শিল্পের বড় আলোকচিত্রশিল্পী, পরিচালক এবং কস্টিউম ডিজাইনারদের সঙ্গে কাজ করতে হবে ।
গেমটিতে খেলোয়াড়দের একটি প্রতিভাসম্পন্ন ব্যবস্থাপক ভাড়া করতে হবে। তিনিই শিখিয়ে দেবেন কীভাবে নিজের দেহকে সঠিক গড়নে আনতে হবে, কীভাবে নৃত্য পরিচালকের কাছে নাচ শিখতে হবে। এ ছাড়া একজন নিজস্ব সহকারীও রাখতে হবে গেমটিতে, যে আপনার হয়ে গণমাধ্যমে সৃষ্ট বিভিন্ন গুজবের জবাব দেবে।
গেমটি তৈরি করেছেন স্কাগস মুনফ্রগ ল্যাবের একদল নির্মাতা যাঁরা এর আগেও ফার্মভিল, এম্পায়ার অ্যান্ড অ্যালিস, সিটিভ্যালি, দ্য ভ্যালি, ট্রেজার আইল্যান্ড এবং কমান্ড অ্যান্ড কনকুয়ার জেনারেলসের মতো নামকরা গেম তৈরি করেছিলেন। তাঁরা ইতিমধ্যেই তাঁদের গেমগুলোর মাধ্যমে প্রায় ৩৬৫ মিলিয়ন ব্যবহারকারীদের কাছে পৌঁছে গেছেন।
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান
- শি জিনপিংকে লালগালিচায় বরণ ট্রাম্পের
- জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
