এবার বলিউডের সিনেমায় আসিফ আকবর
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯
বাংলা গানের যুবরাজ সংগীতশিল্পী আসিফ আকবর। বহুবছর ধরে মাতিয়ে এসেছেন বাংলা গান দিয়ে। এপার বাংলা মাতিয়ে এবার ওপার বাংলা মাতাতে যাচ্ছেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত এই গায়ক।
কলকাতা ভিত্তিক গ্রীবস মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে তার নতুন গানের ভিডিও। ‘অভিনয়’ শিরোনামে এই গানের কথা, সুর ও সংগীত করেছেন কলকাতার গানের জনপ্রিয় মানুষ শ্রী প্রিতম। এই গান দিয়ে বাংলাদেশে যাত্রা করলো ইউটিউব চ্যানেলটি।
গতকাল সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজিত হলো সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন আসিফ আকবর, দেবাশীষ বিশ্বাস, ইথুন বাবু, তরুণ মুন্সী, প্লাবন কোরেশীসহ আরও অনেকে। গ্রীবস মিউজিকের পক্ষ থেকে ছিলেন ফরিদ, শ্রী প্রীতম ও জাকির।
অনুষ্ঠানে আসিফ আকবরের গান ও গায়কীর ভূয়সী প্রশংসা করেন গ্রীবস মিউজিকের সঙ্গে জড়িতরা। তারা অনুষ্ঠানে দারুণ একটি সুখবরও দেন। গ্রীবস মিউজিকের ফরিদ তার বক্তব্যে জানান, খুব শিগগিরই বলিউডের সিনেমায় গান করবেন আসিফ। সে ছবির নাম ‘হাঞ্চ’। সেখানে অভিনয় করছেন কলকাতা ও বলিউডের অনেক জনপ্রিয় তারকারা। ছবিটি জুলাই মাসে মুক্তি পাবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের গানের যুবরাজ আসিফ আকবর। তার গান শুনে শুনে দুই বাংলার নতুন প্রজন্ম বেড়ে উঠেছে। তার গান দিয়ে বাংলাদেশে যাত্রা করতে যাচ্ছি আমরা এটা আমাদের জন্য সৌভাগ্য।
তবে এখানে অন্যরকম একটি ঘোষণা দিতে চাই। বাংলা গানের সুপারস্টার আসিফ ভাইকে এবার হিন্দি গানে দেখতে চাইছি আমরা। সেই ভাবনা থেকেই আমাদের প্রযোজনায় নির্মিত ‘হাঞ্চ’ ছবিতে কণ্ঠ দেবেন আসিফ ভাই।’
শ্রী প্রিতম বলেন, ‘সেই ২০০১ সাল থেকে আসিফ ভাইয়ের গানের ফ্যান আমি। বহুবার বহু স্টেজ শো’তে তার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি গেয়েছি আমি। আসিফ ভাইকে তো অনেকদিন ধরেই চিনি, জানি। ইচ্ছে ছিলো এই গানের স্রষ্ঠাকেও দেখবো। আজ এখানে ইথুন বাবুকে দেখে সেই ইচ্ছেটা পূরণ হলো। তার প্রতি আমার শ্রদ্ধা।
আসিফ ভাইয়ের সঙ্গে একটি গান করার স্বপ্ন ছিলো আমার। সেই স্বপ্নের পূরণ হলো। আমি খুব আনন্দিত। আশা করছি ‘অভিনয়’ গানটি মন ভরাবে দুই বাংলার শ্রোতা-দর্শকের।’
তিনি বলিউডের গান প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি বাংলা গানে যা করার অলরেডি তা করে দেখিয়ে দিয়েছেন আসিফ ভাই। এবার তাকে আরও বিস্তৃত করে দেখতে চাই। আমার ধারণা তার ভক্তরাও এটা চায়। তাই খুব শিগগিরই তাকে নিয়ে হিন্দি ছবির একটি গান করতে যাচ্ছি। সবাই আমাদের পাশে থাকবেন, সাহায্য করবেন।’
আসিফ আকরকে শুভেচ্ছা জানিয়ে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এই উপমহাদেশে বাংলায় গান করেন এমন তিনজন শিল্পীর কথা আমি বলবো যারা স্টুডিওতে গান করতে এলে স্টুডিও শান্ত হয়ে যায়। তারা হলেন কুমার বিশ্বজিৎ, কুমার শানু ও আসিফ আকবর। তাদের কণ্ঠের পাওয়ার ও সামর্থ্যটাই এমন।
আসিফ আকবর বাংলা গানে প্রায় সবই জয় করেছেন। এবার তার বলিউড যাত্রা হতে যাচ্ছে। আমি এটিকে সময়োপযোগী মনে করি। বাংলা গানের মতো তিনি হিন্দিতেও নিজেকে প্রমাণ করবেন, বাংলাদেশকে সম্মানের সাথে প্রতিনিধিত্ব করবেন সেই বিশ্বাস আমার আছে।’
অনুষ্ঠানে নিজের নতুন গান ও বলিউডে গান করা প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘শ্রী প্রীতমের সঙ্গে অনেকদিনের পরিচয়। তার সঙ্গে গান করেছি। তার গানের পরিকল্পনাটা আমি বুঝেছি। আমাকে যখন বলিউড ছবিতে গাইতে বলে আমি তখন একটু ভড়কে যাই। পরে সম্মতি দেই।
এর আগেও রুনা লায়লা আপা বলিউডে গান করে মাতিয়েছেন। জেমস ভাই তো আধুনিক বলিউডে ঝড় তুলেছিলেন গান করে। দেখা যাক আমার বেলায় সামনে কি হয়।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
