একটাই অপেক্ষা সোমলতার
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯
ঢাকায় এসে ফেঁসে গেল কলকাতার ব্যান্ড ‘সোমলতা অ্যান্ড দ্য এসেস’। গত বুধবার যানজটে পড়ে ব্যান্ড ভেঙে দুই টুকরো। এক টুকরো চলে গেল পল্টনের হোটেলে। বাকি টুকরো কারওয়ান বাজারের এবিসি রেডিওতে। পরের অংশে সোমলতা আর দলের বেজ গিটারিস্ট নোনা। প্রথমে আরজে শারমিন তারপর প্রথম আলোর সঙ্গে বসবেন সোমলতা। ঢাকায় গাইতে এসেছিলেন। আড্ডা দিতে দিতে বললেন নিজের অনেক কথা, সেসবের অনেক কিছুই ঢাকার শ্রোতারা জানেন না। অনেকটা আবার জানেনও।
সোমলতার কণ্ঠের সঙ্গে কারও মিল নেই। না বাংলা, না ইংরেজি ভাষার কোনো শিল্পীর। ভক্তরা শুনলেই চিনতে পারেন সেই কণ্ঠ। পশ্চিম বাংলার ‘রঞ্জনা আমি আর আসব না’ সিনেমাটা বের হওয়ার পর থেকে ব্যস্ততা বেড়ে গেছে সোমলতার। একটু অন্য রকম করে রবীন্দ্রসংগীত গাওয়াটা এই বাংলায় ঝুঁকিপূর্ণ। পশ্চিমবঙ্গে হয়তো ততটা নয়। সোমলতা সেটাই করলেন আর তরুণদের মন কেড়ে নিলেন। তো সবাই তাঁকে গাইতে ডাকবে না, তা কি হয়? তারপর সোমলতা ব্যান্ড গড়লেন—‘সোমলতা অ্যান্ড দ্য এসেস’। নামটা তাঁর বর আকাশের দেওয়া। সম্মানীর বিনিময়ে মিউজিশিয়ানরা তাঁর পেছনে বাজাবেন, এটা তিনি কখনোই চাননি। চেয়েছেন, ডানে-বায়ে, পেছনে যাঁরা তাঁর কণ্ঠের তালে বাজাবেন, তাঁরা সবাই নিজের মানুষ হোক। তাই দলটা করা।
বাংলাদেশে আগেও এসেছেন সোমলতা। কেমন লাগে এখান থেকে ডাক পেলে? ‘বাংলাদেশে আসার জন্য সব সময়ই মুখিয়ে থাকি। এখানে অনেক মানুষ আমার গান ভালোবাসেন। তা ছাড়া এখানে এলেই জানি ভালো ভালো খাবার খেতে পারব, আতিথেয়তার অভাব হবে না।’ খুব আন্তরিকতা নিয়ে বললেন।
বছরখানেক আগে বাবাকে হারিয়েছেন সোমলতা। এখনো সেই শোক কাটেনি তাঁর। তাঁর বাবার আদি বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়, মায়ের নোয়াখালীতে। বর আকাশ রায়ের আদি বাড়ি বরিশালে। সেদিক থেকে সোমলতা পুরোটাই বাংলাদেশের মেয়ে। বেশ কয়েকবার বাংলাদেশে গাইতে এসেছেন বটে, কিন্তু ময়মনসিংহ তাঁর যাওয়া হয়নি। একবার যাওয়ার ইচ্ছে আছে।
বাড়ির কেউ কোনো দিন গান করেনি। অন্তত পেশাদারভাবে তো নয়ই। তবে গান পছন্দ ছিল সবারই। ঠাকুরমার মুখে শুনেছেন, জমিদারবাড়িতে বছরে একবার বড় আসর হতো। বড়ে গোলাম আলী সাহেব থেকে শুরু করে বড় বড় শিল্পীর যাতায়াত ছিল সেখানে। বলা যায়, তাঁদের পূর্বপুরুষের শোনার কান ছিল। কিন্তু খান্দানের প্রথম পেশাদার শিল্পী সোমলতা।
শৈশবে পাড়ার গানের মাসি-পিসিদের কাছে গান শিখতে শুরু করেন তিনি। সেটাও অ আ শেখারও আগে। বয়স আট হলে শুরু করেন উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীত শেখা, গুরু পণ্ডিত বিজয় সিং। কিন্তু হয়ে গেলেন রবীন্দ্রসংগীতের শিল্পী। পেশা হিসেবে গান শুরু করেন যখন মনোবিজ্ঞানে স্নাতক পড়ছিলেন, তখন। ব্যাক ভোকাল, কোরাস ও জিঙ্গেল—এসব দিয়েই শুরু হয়। পরে চলচ্চিত্রে গাইলেন ২০০৯ সালে। গান যদি না গাইতেন, কী করতেন সোমলতা? এমন প্রশ্নে শুরুতে বিহ্বল হয়ে যান তিনি। একটু ভেবে বলেন, ‘গান ছাড়া আর কিছু করা হতো না। মাস্টার্স ছিল মানবসম্পদে। হয়তো কোনো করপোরেট চাকরি করতাম।’
শিল্পীকে কাছে পেয়ে ছেড়ে দেওয়া যায়? অনুরোধে খালি গলায় একটি গান শোনার আবদার। সোমলতা ভেবে নিয়ে বলেন, ‘“রঞ্জনা আমি আর আসব না” ছবির গানগুলো আমার অনেক পছন্দের। এই গানগুলোর পরই সবাই আমাকে চিনতে শুরু করেছে। আবার ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’ ছবির গান শুনে অনেকে জানিয়েছেন, মন খারাপের সময়ে এই গানটা তাঁদের অনেককে স্বস্তি দিয়েছে।’ সেই ছবির ‘নিজেকে ভালোবাসো তুমি এবার’ গানটাই ধরলেন তিনি। গান শেষে বললেন, ‘ঠিক-ভুল-ভালো-খারাপ মিলিয়ে নিজের প্রতি খুব বেশি মনোযোগ দেওয়া হয় না আমাদের। সব সময় কেবল নিজের শক্তিশালী দিকটার প্রতিই মনোযোগী থাকি আমরা। দুর্বলতাগুলো ঢাকা পড়ে যায়, সেগুলোকে অস্বীকার করি। সেদিক থেকে নিজের সত্তার পূর্ণ ছবিটা দেখতে পারি না। সেই ছবিটা দেখার জন্য নিজের একটা সময় দরকার। এই গানটা সেই কথাই বলে।’ এক্কেবারে মনোবিজ্ঞানীদের মতো কথা, কিংবা মনোবিজ্ঞানের মাস্টারের মতো। কলকাতার একটা কলেজে মনোবিজ্ঞান পড়াচ্ছেন ১০ বছর। এমন কথা তিনি বলতেই পারেন।
সোমলতার বিয়ের খবর শোনা গেছে ছয় বছর আগে। বর আকাশ রায় সফটওয়্যার প্রকৌশলী। বিয়ের আগে অবশ্য ১০ বছর প্রেম করেছেন তাঁরা। তবে একটা বেদনাবোধ রয়ে গেছে তাঁদের। কী সেটা? আকাশ থাকেন দিল্লিতে, সোমলতা কলকাতায়। মাসে একবার সপ্তাহখানেকের জন্য সোমলতা যান স্বামীর সঙ্গে দেখা করতে। বিয়ের প্রথম পাঁচ বছর খুব কষ্ট হয়েছে তাঁদের। আকাশ ছুটি পেতেন বছরে দুবার।
সম্প্রতি চাকরি বদলের পর কিছুটা সময় পাচ্ছেন। দুজনের মধ্যে চুক্তি হয়েছে—যে যখন সময় পাবেন, একে অন্যের সঙ্গে দেখা করতে যাবেন। এখন একটাই অপেক্ষা সোমলতার, দ্রুত এক শহরে সংসার শুরু করা।
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু
- পাকিস্তানকে গুঁড়িয়ে নতুন শুরু টাইগারদের
- ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত
- ইসফাহান ঘাঁটিতে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত
- মনিকাকে গ্রেপ্তারের দাবি
- ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
- প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ
- ইরানে `সবচেয়ে তীব্রতম` দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিমের বোনের
- বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
- হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান তবে
- হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ
- আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
