এক লাখ রোহিঙ্গার জন্য বোতল গ্যাস দেবে আইওএম
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯
রোহিঙ্গাদের জ্বালানি সহযোগিতা দেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এক লাখ রোহিঙ্গা পরিবারকে বোতল গ্যাস সরবরাহ করবে তারা। এসব তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান বলেন, আইওএম নেতারা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসংঘ ও মিয়ানমার সরকারকে তাগিদ দিয়েছেন।
সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের নিজ কক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।
পরে প্রতিমন্ত্রী বলেন, সামনে ঝড়-বৃষ্টির মৌসুম। এ সময় দেশে সাইক্লোন হয়। আইওএম প্রতিনিধিরা মূলত এসেছিলেন এ সংক্রান্ত আলাপ-আলোচনা করতে। সাইক্লোন থেকে রক্ষায় রোহিঙ্গাদের জন্য কতগুলো সাইক্লোন শেল্টার আছে, তা আরো বাড়ানো যায় কি না? আমরা তাদের জানিয়েছি, রোহিঙ্গাদের জন্য ৪২৩টি সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে।
ডা. এনাম বলেন, আমরা তাদের জানিয়েছি, রোহিঙ্গারা টেকনাফে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে সমস্ত বন উজার করেছে। এখন সেখানে ঘাসও খুঁজে পাওয়া যাচ্ছে না। আইওএম প্রতিনিধিরা আমাদের বলেছেন, তারা শিগগিরই এক লাখ রোহিঙ্গা পরিবারে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য এক লাখ বোতল গ্যাস সরবরাহ করবে। এর রিফিল গ্যাসও তারা দেবে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বৃক্ষ রোপনেও তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাঁশ দিয়ে ঘর তৈরি করছে। সফররত প্রতিনিধিরা এ নিয়ে আলোচনা করেছেন। ডা. এনাম বলেন, আমরা তাদের জানিয়েছি, রোহিঙ্গাদের জন্য আমরা যা করেছি, সবই অস্থায়ী ভিত্তিতে। স্থায়ীভাবে তাদের রাখা সম্ভব নয়।
প্রতিমন্ত্রী বলেন, আইওএম প্রতিনিধিরা জানিয়েছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে তারা জাতিসংঘের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা করেছেন মিয়ানমার সরকারের সঙ্গেও। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে তারা মিয়ানমার সরকারকে তাগিদ দিয়েছেন।
বৈঠকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালক অপারেশন্স মোহাম্মেদ আবধিকের মোহামুদ, এশিয়া প্যাসিফিকের রিজিওনাল পরিচালক ডা. মারিয়া নিনিত্তি এ মোটুস এবং বাংলাদেশ মিশন প্রধান জিওরগে জিগাউরাই উপস্থিত ছিলেন।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
