উন্মুক্ত হলো আইপি টিভি-ভিডিও অনডিমান্ড সেবা, দাম কমবে ইন্টারনেটের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) স্ট্রিমিং সেবা, আইপি টিভি ও ভিডিও অনডিমান্ড সেবা দেওয়ার পথ উন্মুক্ত হয়েছে। এতদিন সেবাদানে প্রতিটি খাতের জন্য আলাদা করে লাইসেন্স নিতে হতো। নতুন নিয়মের ফলে তা আর থাকলো না। সংশ্লিষ্টরা বলছেন, এটা পুরোপুরি চালু হলে ইন্টারনেট ব্যবহারের হার যেমন বাড়বে, তেমনি গ্রাহককে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেটসেবা দেওয়াও সম্ভব হবে।
এতদিন এই সেবাদানে আইএসপিগুলোর ওপর বিধিনিষেধ ছিল। সম্প্রতি অনুষ্ঠিত টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ২২১তম সভায় সিদ্ধান্ত হয়, কমিশনের অনুমোদন সাপেক্ষে আইএসপিগুলো (আইএসপি) স্ট্রিমিং সেবা, আইপি টিভি ও ভিডিও অনডিমান্ড সেবা দিতে পারবে। একইসঙ্গে এ বিষয়ে বিটিআরসির ২০১৬ সালে জারি করা পত্র (নির্দশনা) বাতিল করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর আইপি (ইন্টারনেট প্রটোকল) ভিত্তিক সেবাগুলোর বিষয়ে বিটিআরসি একটি নির্দশনাও জারি করেছে।
প্রসঙ্গত, আইপি (ইন্টারনেট প্রটোকল) নম্বর দিয়ে ইন্টারনেট সেবা, আইপি টেলিফোনি, আইপি টিভি, ভিডিও অনডিমান্ডসহ (ভিওডি) বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। এক আইপির অনেক ব্যবহার হলেও প্রতিবারই নতুন ব্যবহারে আলাদা লাইসেন্স নিতে হতো এর গ্রাহককে। যদিও বিটিআরসির রেগুলেশন ছিল– যেকোনও ধরনের টেলিকম সেবা দিতে লাইসেন্স নিতে হবে কমিশন থেকে। নতুন নিয়মের ফলে এসব আর করতে হবে না আইএসপিগুলোকে।
জানা গেছে, এতদিন আইপি-সেবা ব্যবহারের জন্য লাইসেন্স নিতে হতো টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছ থেকে। যেকোনও আইএসপি প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা দেওয়ার জন্য লাইসেন্স নেয় বিটিআরসি থেকে। ওই প্রতিষ্ঠান আবার আইপি টেলিফোনিক সেবা দিতে চাইলেও নতুন করে লাইসেন্স নিতে হতো। আবার এ প্রতিষ্ঠানই যদি আইপি টিভি সেবা দিতে চায়, সেক্ষেত্রেও প্রতিষ্ঠানটিকে আবারও নতুন করে লাইসেন্স নিতে হতো। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি এই ভোগান্তি থেকে রক্ষা পেতে আইপি টিভিসেবা দিতে যেন লাইসেন্স না নিতে হয়, সেজন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দীর্ঘদিন আগে আবেদন করেছিল। সেই আবেদনের সুফল মিললো দুই বছর পরে।
এ বিষয়ে জানতে চাইলে দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিটিআরসির এই নির্দশনার ফলে এখন ট্রিপল প্লে (এক ক্যাবলে তিন সেবা) চালু করা সম্ভব হবে। অন্যদিকে, ক্যাবল টিভি (ডিস সংযোগ) অপারেটরগুলোর দৌরাত্ম্য কমবে, টিভির ছবির মান ভালো হবে, বিশেষ কোনও কাজে ব্যস্ত থাকলে ওই সময়ে সম্প্রচারিত পছন্দের অনুষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করে রাখার ব্যবস্থাও চালু থাকবে।’ তিনি আরও বলেন, ‘এই সেবা চালু হলে টিভিতে এইচডি (হাই-ডেফিনেশন) ও ফোরকে রেজুলেশন পাওয়া যাবে।’
আমিনুল হাকিম বলেন, ‘সম্প্রতি অনুমোদন পাওয়া গেছে। এই সেবা পুরোপুরি চালু করতে দুই মাসের মতো সময় লাগতে পারে। সেবা চালু হলে মানুষের ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বাড়বে। ফলে ইন্টারনেট ব্যবহারের হারও বাড়বে। ট্রিপল প্লে চালু করা গেলে গ্রাহককে সাশ্রয়ী দামে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে।’
ভয়েস (ল্যান্ডফোন), ডাটা (ইন্টারনেট) ও ভিডিও (আইপি টিভি) এই তিন সেবা একটি ক্যাবলের মাধ্যমে (ভূগর্ভস্থ ক্যাবল লাইন) দেওয়ার সুবিধাকে ট্রিপল প্লে বলা হয়।
এদিকে, এই সেবা (স্ট্রিমিং সেবা, আইপি টিভি ও ভিডিও অনডিমান্ড) চালু হলে মোবাইল ফোনেও আইপি ফোনের সংযোগ দেওয়া সম্ভব হবে। এতদিন মোবাইলে আইপি ফোন ব্যবহার করা যেতো না। নতুন এই সেবা চালু করা হলে একটি অ্যাপের ম্যাধ্যমে (স্মার্টফোনে আইপি অ্যাপ ব্যবহার করে) মোবাইলেও আইপি ফোন ব্যবহার করা যাবে। জানা গেছে, এরই মধ্যে চারটি প্রতিষ্ঠানকে বিটিআরসি এই সেবাদানের অনুমতি দিয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান এখনই সেবা চালুর জন্য পুরো প্রস্তুতি নিয়েছে।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
