ইউক্রেন সীমান্তে আরেকটি রুশ ট্রেনে বিস্ফোরণ
প্রকাশিত: ৩ মে ২০২৩
ইউক্রেন সীমান্তের কাছে সোমবার একটি রুশ মালবাহী ট্রেনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। তার একদিন পর আরেকটি ট্রেনেও একই ঘটনা ঘটল।
মঙ্গলবার রাশিয়ার পশ্চিম ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির।
তিনি বলেন, একটি 'অজ্ঞাত বিস্ফোরক যন্ত্র' ট্রেনটিকে লাইনচ্যুত করেছে।
তিনি আরও বলেন, ইউক্রেন এবং বেলারুশ সীমান্তের কাছাকাছি প্রায় তিন লাখ ৭০ হাজার জনসংখ্যার শহর ব্রায়ানস্কের আঞ্চলিক কেন্দ্রের বাইরে স্নেজেটস্কায়া স্টেশনে ট্রেনটি অবস্থান করছে।
তিনি জানান, একটি লোকোমোটিভ এবং ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে সোমবার ব্রায়ানস্ক অঞ্চলে বিস্ফোরণের পর লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি বগি।
স্থানীয় প্রশাসন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে আকস্মিক বিস্ফোরণের কবলে পড়ে তেল এবং কাঠবাহী ট্রেনটি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি বগিতে। এ সময় লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায় অন্তত ৭টি বগি। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণটি কারা ঘটিয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা হওয়ায় সন্দেহের তীর ইউক্রেনের দিকেই। তবে ইউক্রেন এসব হামলার দায় স্বীকার করেনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অবশ্যই আমরা সচেতন যে কিয়েভ সরকার, যারা এই ধরনের অনেক হামলার পিছনে রয়েছে। তারা এ হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ভূখণ্ড ও ক্রিমিয়া অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। ২০১৪ সালে ক্রিমিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত চার দিনে বিস্ফোরণে দুটি ট্রেন লাইনচ্যুত হতে দেখা গেছে। একটি সন্দেহভাজন ড্রোন ক্রিমিয়ার একটি তেল ডিপোতে আঘাত করেছে, যা সেন্ট পিটার্সবার্গের কাছে একটি বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। এই ঘটনায় সেখানকার একটি বিদ্যুতের লাইন উড়ে গেছে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
