ইংল্যান্ডে ফের ধর্মঘটে চিকিৎসকরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৪
প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ঘোষণা অনুসারে, আগামী ৪ জুলাই জাতীয় নির্বাচন হবে যুক্তরাজ্যে। এই আবহের মধ্যেই ফের ধর্মঘট ডেকেছেন দেশটির প্রধান রাজ্য ইংল্যান্ডের জুনিয়র চিকিত্সকেরা।
এক প্রতিবেদনে জানা গেছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গতকাল বৃহস্পতিবার ধর্মঘটের ঘোষণা দেন যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা দপ্তর ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ইংল্যান্ড শাখার আওতাভুক্ত বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিত্সকেরা। সেই ঘোষণা অনুযায়ী বিশেষজ্ঞ বা কনসালটেন্ট পর্যায়ের নিচে থাকা সব চিকিত্সক আগামী পাঁচ দিন তাদের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।
চিকিত্সক নেতারা জানিয়েছেন, যৌক্তিক বেতন-ভাতার দাবিতে গত ১৮ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন জুনিয়র চিকিত্সকেরা। সেই ধারাবাহিকতাতেই ঘোষণা করা হয়েছে এই কর্মসূচি। করোনা মহামারির পর থেকে মূল্যস্ফীতি শুরু হয়েছে যুক্তরাজ্যে। খাদ্য, আবাসন, বিদ্যুত্সহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বাড়ছে; কিন্তু সেই অনুপাতে জুনিয়র চিকিত্সকদের বেতন-ভাতা বাড়ায়নি সরকার। ফলে ব্যাপক অর্থনৈতিক চাপে থাকা এই চিকিত্সকেরা মূল বেতন ৩৫ শতাংশ বাড়ানোর দাবিতে ২০২২ সালের নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন। এর মধ্যে সরকারের সঙ্গে তাদের কয়েক বার আলোচনা হয়েছে, কিন্তু ঐকমত্যে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই।
এদিকে চিকিত্সকদের টানা আন্দোলন কর্মসূচির জেরে দুর্ভোগ পোহাচ্ছে দেশটির সাধারণ জনগণ। সাধারণ অসুখ বা শারীরিক সমস্যায় আক্রান্তদের থেকে শুরু করে ক্যানসারের রোগীরাও যথাযথ চিকিত্সাসেবা পাচ্ছে না। সার্জারির রোগীদের চিকিত্সাও সময়মতো হচ্ছে না।
চিকিত্সক নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ঋষি সুনাক যদি তাদের দাবির প্রতি আন্তরিক হন এবং আলোচনার টেবিলে আসেন, তাহলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেবেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ পর্যন্ত এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিরোধী দল লেবার পার্টির মুখপাত্র ওয়েস স্ট্রিটিং এ প্রসঙ্গে বলেন, জুনিয়র চিকিত্সকদের বেতন ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবের সঙ্গে তারাও একমত নন, কিন্তু দাবিকে একটি ‘যৌক্তিক পর্যায়ে’ আনতে তারা চিকিত্সকদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
