আসিফ পুত্রের যাত্রা শুরু!
প্রকাশিত: ৪ মার্চ ২০১৯
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সারাবিশ্বে থাকা বাংলা ভাষাভাষীদের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেয়া এবং বিনোদনের জন্য যাত্রা শুরু করলো ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফেদারমেন ডিজিটাল’। প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র।
প্রথম অবস্থায় প্রতিষ্ঠানটি আসিফ আকবরের গানগুলো নিয়ে কাজ করবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিল্পীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় ‘ফেদারমেন ডিজিটাল’। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শিল্পী, সুরকার এবং গীতিকারদের প্রাপ্য রয়্যালিটি নিশ্চিত করা।
প্রতিষ্ঠানটি বাংলা সংস্কৃতির উন্নয়ন ও প্রসারে কাজ করবে। সেই লক্ষ্যে ফেসবুক, ইউটিউব, ভিবো, ডেইলি মোশনসহ আর্ন্তজাতিক সব পোর্টালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেবে ‘ফেদারমেন ডিজিটাল’। মোবাইল অপারেটরের মাধ্যমেও থাকবে তাদের সেবা।
প্রতিষ্ঠানটির কর্ণধার শাফায়াত আসিফ রুদ্র বলেন, এটি একটি ওপেন প্ল্যাটফর্ম। আমরা বাংলা সংস্কৃতিকে বিশ্বব্যপী ছড়িয়ে দিতে চাই। বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যত প্রজন্মের কাছে এই প্ল্যাটফর্মটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। সংশ্লিষ্ট সকলের আর্থিক বিষয়টিও নিশ্চিত করতে চাই। সকলের সহযোগিতা পেলে এটা সম্ভব।
আসিফ আকবর বলেন, আমার ছোট ছেলে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে এটা অবশ্যই ভালো একটি খবর। আমি এবং আমার প্রতিষ্ঠান ‘আর্ব এন্টারটেইনমেন্ট’ সব সময় ফেদারমেন ডিজিটালের সঙ্গে আছি। আমি ওদের সঙ্গে কথা বলেছি। ওদের যেই পরিকল্পনা, তা আমার খুব ভালো লেগেছে। এই পরিকল্পনায় দেশে আর কোন দুস্থ্য শিল্পী, সুরকার এবং গীতিকার থাকবে না। অসুস্থ্য হলে তহবিল করে সাহায্য প্রার্থনাও করতে হবে না। এই পরিকল্পনা বাস্তবায়ন খুব কঠিন বিষয় না। ফেদারমেন ডিজিটালের জন্য শুভ কামনা।
এদিকে সম্প্রতি কলকাতা ভিত্তিক গ্রীবস মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে আসিফের ‘অভিনয়’ শিরোনামের একটি গান। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই প্রথমবারের মতো বলিউডের সিনেমাতে গাইতে যাচ্ছেন আসিফ।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
