আলমগীর কবিরকে স্মরণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯
কিংবদন্তি চলচ্চিত্রকার আলমগীর কবিরের মৃত্যুর ৩০ বছর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ ফিল্ম স্কুল যৌথভাবে আয়োজন করে ‘আলমগীর কবির স্মরণ ও আলমগীর স্মৃতি বক্তৃতা’ এবং আলমগীর কবির নির্মিত চলচ্চিত্র ‘রূপালী সৈকতে’–র প্রদর্শনী। গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই আয়োজন করা হয়। আলমগীর কবির স্মৃতি বক্তৃতা দেন বরেণ্য চলচ্চিত্রকার ও লেখক তানভীর মোকাম্মেল। আলোচনায় অংশ নেন বরেণ্য নির্মাতা মোরশেদুল ইসলাম। আয়োজনটিতে সভাপতিত্ব করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। আলোচনা শেষে ‘রূপালী সৈকতে’ প্রদর্শিত হয়।
আলমগীর কবিরকে স্মরণ করে মোরশেদুল ইসলাম বলেন, ‘আলমগীর কবির আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন। তিনি আমাদের শিক্ষক ছিলেন। তিনি হাতে ধরে আমাদের শিখিয়েছেন কেমন করে আপসহীনভাবে পথ চলতে হয়। দেখতে দেখতে ৩০ বছর চলে গেল। এখনো সেই দিনটির প্রতিটি মুহূর্ত স্পষ্ট মনে আছে। ১৯৮৯ সালের ২০ জানুয়ারি যেই দিন আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি।’
‘আলমগীর স্মৃতি বক্তৃতা’র বক্তা তানভীর মোকাম্মেল আলমগীর কবিরের জীবন ও কর্ম বিশ্লেষণ করেন। তানভীর মোকাম্মেল বলেন, ‘আলমগীর কবিরকে পাঠ না করে বাংলাদেশের চলচ্চিত্রকে পাঠ করা যাবে না। কারণ, স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্রের যা কিছু নিরীক্ষা, চিন্তার নতুন দিগন্ত, তা আলমগীর কবিরের দেখানো পথেই চলেছে। আলমগীর কবির শতভাগ অসাম্প্রদায়িক ও আন্তর্জাতিক মানুষ ছিলেন। আমাদের দেশে শতভাগ অসাম্প্রদায়িক মানুষ পাওয়া খুব সহজ ব্যাপার নয়। আলমগীর কবির মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করেছেন। তাঁর লড়াইয়ের ক্ষেত্রটি কখনো চলচ্চিত্র, কখনো সাংবাদিকতা, কখনো যুদ্ধে, কখনো সাংগঠনিক গুরুভার বহনের মধ্য দিয়ে বহমান ছিল। একাধারে এতটা ক্ষুরধার ব্যক্তিত্ব এবং কর্মমুখর মানুষ ইতিহাসে খুব বিরল। বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে আলমগীর কবিরের যে বোঝাপড়া, চলচ্চিত্রের ভাষার ওপর তাঁর যে দখল, তা অতুলনীয়। আমি, প্রয়াত বন্ধু তারেক মাসুদ ও মোরশেদুল ইসলাম যদি জীবনে কিছু করে থাকি, তা আলমগীর কবিরের কাছ থেকেই শেখা এবং দীক্ষার ফল।’
আলমগীর কবিরের প্রয়াণের ৩০ বছর উপলক্ষে ১৮ ও ১৯ জানুয়ারি ‘আলমগীর কবিরের চলচ্চিত্র ও চিন্তা অধ্যয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনের এই কর্মশালায় পাঠদান করেন চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন। কর্মশালা সমন্বয় করেন বেলায়াত হোসেন মামুন।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
