আমি এখন প্রাপ্তবয়স্ক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
আমি অভিনয় শুরু করেছি খুব ছোটবেলায়। বলা যায়, খেলতে খেলতেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম টিভিসির শ্যুটিংয়ে। শিশুশিল্পীর পাট চুকিয়ে ২০১৫ সালে হাজির হই চিত্রনায়িকা হিসেবে। রয়েল-অনিক পরিচালিত ‘গেম’ ছবি দিয়ে বড়পর্দায় পা রাখি। এরপর ‘গু-া-দ্য টেররিস্ট’, ‘পাগলা দিওয়ানা’ ছবি মুক্তি পায়। সর্বশেষ অভিনয় করেছি ‘ময়না পাখির সংসার’ ছবিতে। কাজ শেষ হলেও প্রযোজকের হঠাৎ মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়ে ছবিটির মুক্তি। অন্যদিকে আমিও লেখাপড়ার কারণে মিডিয়া থেকে দূরে ছিলাম প্রায় দেড় বছর। এ বছরের মাঝামাঝিতে আবার অভিনয়ে ফেরেছি ‘ও মাই লাভ’ ছবি দিয়ে।
নতুন কাজের খবর ...
এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছি। আমি কাজের মানুষ। কাজ তো করবই, তবে চেষ্টা করব ভালো কাজ করার। কারণ ভক্তরা আমাকে ভালো মানের ছবিতে দেখতে চান। এরইমধ্যে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করার কথা চলছে। মাসখানেক আগে চুক্তিবদ্ধ হয়েছি রয়েল খান পরিচালিত ‘সমসাময়িক’ নামক একটি ছবিতে। এই ছবির কাজও শুরু হবে আগামী বছরে। আমার প্রথম ছবির পরিচালক রয়েল খানের সঙ্গে আবার কাজ করতে যাচ্ছি। সত্যিই ভালো লাগছে। সবচেয়ে বড় কথাÑ ছবিটি গতানুগতিক নয়। এতে ভিন্ন এক অমৃতাকে দেখবে দর্শক।
নির্বাচনের পর পুরোদমে কাজ শুরু করব। তার আগে নিজেকে আরেকটু ফিট করে নেবেন। কারণ দীর্ঘদিন শরীরচর্চা না করায় বেশ মুটিয়ে গেছি। প্রতিদিনই জিম করছি। ডায়েটও করছি। এক মাস পর আশা করছি একটা রেজাল্ট পাব।
এখন প্রাপ্তবয়স্ক ...
খুব ছোটবেলায় কাজ শুরু করায় তখন অনেক কিছুই বুঝে উঠতে পারতাম না। তাই আগে মিডিয়ায় না বুঝেই এগিয়েছি। তখন আমাকে গাইড করার মতো কেউ ছিল না। ফলে না বুঝেই অনেক ভালো ভালো ছবির অফার যেমন ছেড়ে দিয়েছি, তেমনি দু-একটা নিম্নমানের ছবিতেও কাজ করেছি। এখন মোটামুটি বুঝি। বলতে পারেন এখন আমি প্রাপ্তবয়স্ক (হাসি)। উপলব্ধি করেছি, এখানে আসলে কাজটাই আসল। অনেকেই আলোচনায় আসার জন্য ভাইরাল হয়; কিন্তু সেটা দুদিনের জন্য। এখানে টিকে থাকতে গেলে অবশ্যই কাজ জানতে হবে এবং কাজ করতে হবে। তাই টিকে থাকার জন্য আমি বুঝেশুনে এগিয়ে যেতে চাই।
পড়াশুনার পাশাপাশি অভিনয় ...
এখনকার নায়িকারা নাকি টাকার পেছনেই বেশি ছুটছেন। তবে সিনেমায় আসার পেছনে আমার তেমন কোনো উদ্দেশ্য নেই। বলতে পারেন পড়ালেখার পাশাপাশি কিছু কাজ করতে হবে। আর আমি তো জিম করি, শরীরচর্চা করি। এগুলোর জন্য প্রচুর খরচ হয়। বাবা-মা তো পড়ালেখার খরচ দেন, ভাবলাম অভিনয় করে বাড়তি টাকা আয় করে নিজের জন্য এসব করব।
তাছাড়া আমাদের পুরো পরিবারই কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত। আমার চাচা ছিলেন খালেদ খান। তাকে মঞ্চের যুবরাজ বলা হয়। চাচি মিতা হক রবীন্দ্রসংগীতের বিখ্যাত শিল্পী। আমার কাজিন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। তবে পরিবারে ফিল্মের কেউ নেই। আমি ভাবলাম পরিবারের পক্ষ থেকে ফিল্মের প্রতিনিধিত্ব করা যায় কি না। সেই চিন্তা থেকেই সিনেমায় আসা। তাই শোবিজে কাজ করার ব্যাপারে পরিবারের কোনো বাধা নেই। তবে পরিবার চায় ভালো কাজ করি এবং তাদের সম্মান যেন রাখি।
গুঞ্জন ...
মিডিয়ায় কাজ করতে গেলে নানা গুঞ্জনের মখোমুখি হতে হয়। আমাকে নিয়ে গুঞ্জন রয়েছে চুটিয়ে প্রেম করার। হ্যাঁ, আমি প্রেম করছি, তবে তা কাজের সঙ্গে (হা হা হা)।
বিয়ে-সংসার ...
মিডিয়ায় বিয়ের ধুম পড়েছে। বিয়ে তো করতেই হবে। তার আগে ক্যারিয়ারে আরো সাকসেসফুল হতে চাই। এ জন্য তিন থেকে চার বছর লাগবে। এরপর পছন্দমতো ছেলে পেলেই বিয়েটা সেরে ফেলব। পাত্র হিসেবে ব্যবসায়ী অথবা পাইলট ছেলে আমার পছন্দ।
অবসরে ...
অবসরে ভালো লাগে বনে-জঙ্গলে ঘুরতে। দেশের নানা স্থানে তো ঘুরেছিই, দেশের বাইরেও বেশ কিছু দেশে ভ্রমণ করেছি। অ্যামাজন বন, অ্যান্টার্কটিকাসহ নানা জায়গায় গিয়েছি।
আজ জন্মদিন ...
আজ আমার জন্মদিন। অন্যবারের চেয়ে এবারের জন্মদিনটা একটু ভিন্নভাবে পালন করবেন। সন্ধ্যায় আশুলিয়ায় শতাধিক শিশুর সঙ্গে পালন করবেন নিজের জন্মদিন। শিশুদের প্রতি নিজের ভালো লাগা থেকেই এমন আয়োজন।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
