আবারও গুলজার-খোকনের নেতৃত্বে পরিচালক সমিতি
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
অবশেষে জানা গেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল। সমিতির সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব পদে বদিউল আলম খোকন পুননির্বাচিত হয়েছেন।
শুক্রবার, ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) উৎসবমুখর পরিবেশে ভোট দেন পরিচালক সমিতির সদস্যরা। মোট ৩৬২ ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন ৩১৯ জন। সেখান থেকে ৩০০টি বৈধ ভোট হিসেবে গৃহীত হয়।
নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে গুলজার-খোকন প্যানেল ও বাদল-বজলুর রাশেদ প্যানেল। সমিতির ১৯টি পদের মধ্যে ১৪টি পদে জয়ী হয়েছে গুলজার-খোকন প্যানেল।
প্রাপ্ত বৈধ ভোটের মধ্যে সভাপতি পদে গুলজার পেয়েছেন ১৮৩ ভোট, তার নিকটতম প্রার্থী বাদল খন্দকার পেয়েছেন ১০৯টি ভোট।
অন্যদিকে মহাসচিব পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়েও দ্বিগুণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন খোকন। তিনি পেয়েছেন ১৫৭ ভোট, প্রতিদ্বন্দী দুই প্রার্থী সাফি উদ্দিন সাফি ও বজলুর রাশেদ চৌধুরী পেয়েছেন যথাক্রমে ৬৭ ও ৬৮ ভোট।
উপ-মহাসচিব পদে শাহীন সুমন নির্বাচিত হয়েছেন মাত্র ৩ ভোটের ব্যবধানে। তারই ঘনিষ্ঠ বন্ধু পল্লী মালেক প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন ১৪২ ভোট। শাহীন সুমন পেয়েছেন ১৪৫ ভোট। আর তাদের আরেক প্রতিদ্বন্দী রকিবুল আলম রাকিব পেয়েছেন মাত্র ৫ ভোট।
এবারের নির্বাচনে সম্পাদকীয়তে সর্বাধিক ভোট পেয়ে চমকে দিয়েছেন প্রথমবার নির্বাচনে আসা তরুণ নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদের জন্য তিনি সর্বোচ্চ ২৩০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিপ্লব শরীফ পেয়েছেন ৬২ ভোট। আর সামগ্রিকভাবে সর্বোচ্চ ২৪৪ ভোট পেয়েছেন সদস্য পদে নির্মাতা সোহানুর রহমান সোহান।
শনিবার সকাল ৭টায় এই নির্বাচন কমিশনের প্রধান কমিশনার আবদুল লতিফ বাচ্চু আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের এই সংগঠনে গত মেয়াদেও সভাপতি ও মহাসচিবের দায়িত্বে ছিলেন গুলজার-খোকন। পুনরায় নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলজার বলেন, ‘প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। সততা ও নিষ্ঠা আছে যাদের তাদের তিনি নিরাশ করেন না। সকল ভোটারদের ধন্যবাদ ভোটের মাধ্যমে পুনরায় আমাদের দায়িত্ব দেয়ার জন্য। আশা করি আমরা বিগত বছরগুলোর মতো আগামীতেও সমিতির সদস্যদের প্রত্যাশা পূরণ করতে পারব।’
মহাসচিব পদে জয়ী হয়ে বদিউল আলম খোকন বলেন, ‘সদস্যরা আবারও আমাদের উপর আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই। যারা কাজ করে তাদেরই জয় হয়। বিজয়ী সবাইকে অভিনন্দন। যারা নির্বাচিত হননি তাদের জন্যও ভালোবাসা। সবাইকে নিয়ে সিনেমার সুদিন ফিরিয়ে আনতে কাজ করতে চাই।’
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর, কোষাধ্যক্ষ মো. সালাহ্উদ্দিন, সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা, সংস্কৃতি ও ক্রীড়া সচিব শাহিন কবির টুটুল, প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব মো. আনোয়ার সিরাজ।
নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল ও ইলিয়াস ভূঁইয়া।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
