আনুশকাকে নিয়ে উড়াল দিচ্ছেন প্রভাস!
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাস কবে বিয়ে করছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা হচ্ছে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেই আলোচনা আপাতত বন্ধ। কারণ তাঁর চাচা কৃষ্ণম রাজু জানিয়েছেন, প্রভাস শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। এবার জোর আলোচনা, কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রভাস। খুব বেশি শোনা যাচ্ছে, ‘বাহুবলী’র পাত্রী নাকি ‘দেবসেনা’। ‘বাহুবলী টু’ মুক্তি পাওয়ার পর থেকেই এই গুঞ্জন চলছে। কিন্তু সবাই যা ভাবছে, তা-ই হতে যাচ্ছে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন ‘দেবসেনা’ আনুশকা শেঠি নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘আমরা খুব ভালো বন্ধু। কিন্তু আমরা বিয়ে করছি না। এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো তাড়া নেই।’
‘বাহুবলী ২’ ছবির পর বলিউডের ‘সাহো’ ছবির কাজ শুরু করেন প্রভাস। এই ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন শ্রদ্ধা কাপুর ও নীল নিতিন মুকেশ। দুবাইয়ে সিনেমার শুটিং করতে গিয়ে প্রভাস চোট পান। আর তা শুনে সব কাজ ফেলে তখন দুবাইয়ে উড়াল দেন আনুশকা শেঠি। যদিও তাঁরা দুজনেই প্রেমের কথা স্বীকার করতে নারাজ, কিন্তু প্রেম না থাকলে কেউ কারও জন্য কেন এতটা পথ পাড়ি দিয়ে ছুটে যাবে?
এরপর থেকে প্রভাস আর আনুশকার প্রেমের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। ইন্ডিয়া ডটকম ও জি নিউজের খবরে বলা হয়, আনুশকার বিয়ের জন্য উঠেপড়ে লেগেছেন তাঁর বাবা-মা। দক্ষিণী এই নায়িকার সঙ্গেই বিয়ে দিতে চান তাঁরা। আর মন্দিরে গিয়ে পূজা-অর্চনা শুরু করে দিয়েছেন আনুশকার বাবা-মা।
এক সাক্ষাৎকারে আনুশকা শেঠির সঙ্গে সম্পর্ক আর বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হয় প্রভাসকে। সেখানে তিনি বলেন, এ বিষয়গুলো খুব ব্যক্তিগত। আর ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তিনি জনসমক্ষে কথা বলতে চান না। তবে পরের লাইনেই তিনি বলেন, ‘কারও সঙ্গে জুটি বাঁধলে আমি নিজেই গণমাধ্যমকে জানাব।’
এদিকে যাঁর সঙ্গে প্রেম আর বিয়ে নিয়ে এত গুঞ্জন, সেই আনুশকা শেঠিকে নিয়ে উড়াল দিচ্ছেন প্রভাস। তেলেগু ভাষায় নির্মিত ‘মির্চি’ ছবির বিশেষ প্রদর্শনী হবে জাপান চলচ্চিত্র উৎসবে। এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে ছবির দুই তারকা প্রভাস আর আনুশকা শেঠিকে। দুজনই চলচ্চিত্রের কাজ নিয়ে খুব ব্যস্ত। এর মাঝেই জাপান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, আগামী ২ মার্চ তাঁরা সেখানে যাচ্ছেন। ‘মির্চি’ ছবিটি ভারতে মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি।
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
