আঁখি আলমগীরের জন্মদিনে যে সারপ্রাইজ দিলেন আজিজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন ছিল ৭ জানুয়ারি। মিষ্টি কণ্ঠে সুরের সাথে মিষ্টি ব্যবহারের জন্যও শোবিজে বেশ জনপ্রিয় আঁখি।
তারই প্রমাণ মিললো তার জন্মদিনের অনুষ্ঠানে। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে আঁখিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলো শোবিজের নানা অঙ্গনের তারকারা।
কেউ এসেছেন ফুল হাতে, কেউ বা উপহার-ভালোবাসা নিয়ে। তবে জন্মদিনে আঁখি আলমগীর চমকে গেলেন নতুন একটি গান উপহার পেয়ে। জনপ্রিয় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ অনুষ্ঠানে ঘোষণা দেন, জাজের নির্মিতব্য নতুন সিনেমাতে একটি গান করবেন আঁখি আলমগীর।
এই ঘোষণার পর উপস্থিত সবাই হাততালি দিয়ে অভিনন্দিত করেন আঁখিকে। আর আব্দুল আজিজকে ধন্যবাদ জানান সুহাসিনী গায়িকা।
আঁখি আলমগীর তার জন্মদিনে আসা কয়েকজন অতিথিদের মঞ্চে ডেকে নেন। শুরুটা হয় তার বাবা চিত্রনায়ক আলমগীরকে দিয়ে। তিনি তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চান।
এরপর মঞ্চে আসেন শওকত আলী ইমন, ওমর সানি, বাচসাসের সভাপতি আব্দুর রহমান, রিজিয়া পারভীন, রবি চৌধুরীসহ আরও অনেকেই। মঞ্চে এসে আব্দুল আজিজ বলেন, ‘আঁখি আলমগীর আমাদের সবার প্রিয়, আমারও খুব প্রিয়। তাকে ধন্যবাদ এই সুন্দর সুন্দর ও গুণী মানুষদের ভিড়ে আমাকে আমন্ত্রণ করার জন্য।
আমি আপনাদের সামনে আজ একটি ঘোষণা দিতে চাই। জাজের নতুন একটি ছবিতে আঁখি আলমগীর গান করবেন। গানটির সুর-সংগীত করবেন শওকত আলী ইমন।’
আঁখি আলমগীরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তার বাবা চিত্রনায়ক আলমগীর, মা খোশনূর, তার ছোট বোন তুলতুল, আঁখির দুই মেয়ে স্নেহা ও আারিয়া’সহ তার পরিবারের আরো অনেকে।
আরও ছিলেন কুমার বিশ্বজিৎ, আব্দুন নূর তুষার, আনজাম মাসুদ, এসডি রুবেল, নিপুণ, কনা, পূজা, কর্ণিয়া, প্রতীক হাসান, দিনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার, প্রযোজক নাসিরুদ্দিন দিলু, নায়ক বাপ্পী, আশনা হাবিব ভাবনাসহ আরও অনেকে।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করেন আঁখি আলমগীর। জীবনের প্রথম ছবি দিয়েই তিনি জয় করে নিয়েছিলেন শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার!
এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। তিনি থিতু হয়েছেন সংগীতে। শখের বশে চলচ্চিত্রে গান করতে গিয়ে সেখানে জনপ্রিয়তা পান এবং গানকেই পেশা হিসাবে গ্রহণ করেন।
১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’। তারপর থেকে অবিরাম চলছে গানের ভুবনে পদচারণা।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
