অর্জিত ছুটি বাবদ ৩২ কোটি টাকা পেলেন এই ব্যক্তি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
পেশায় তিনি একজন প্রকৌশলী। ভারতের অন্যতম বড় নির্মাণ সংস্থা লার্সেন অ্যান্ড টুবরোর সিংহভাগই তার হাতে গড়া। প্রতিষ্ঠানটির সঙ্গে ৫৩টি বছর কাটিয়েছেন তিনি। কাজকে তিনি এতই ভালোবাসতেন যে, কখনও ছুটি নিতেন না। এভাবে তার ছুটি জমা পড়েছিল অনেক। এবার অবসরের পালা। তবে অবসরের সময় কাজ পাগল এই লোকটি কর্মজীবনের সঙ্গে শুধু অব্যবহৃত ছুটি থেকেই পেলেন প্রায় ৩২ কোটি টাকা।
ভারতীয় জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজারে প্রতিবেদনে বলা হয়েছে, অনিল মানিভাই নায়েক নামের এই প্রকৌশলী অবসরকালে মোট ৩৮ কোটি টাকা পেয়েছেন। ২০১৭ সালের ৩১ মার্চের হিসেব অনুযায়ী, বাৎসরিক ৩.৩৬ কোটি টাকা বেতন পেতেন নায়েক। সঙ্গে কমিশন বাবদ ১৮.২৪ কোটি টাকা। এ ছাড়াও পারকুইসিটস অর্থাৎ উপরি লাভ ও কোম্পানির শেয়ারের লভ্যাংশ হিসেবেও পেতেন ১৯.২৭ কোটি টাকা। সবমিলিয়ে অনিল ৭৯ কোটি টাকা মোট বেতন পেয়েছেন ২০১৬-২০১৭ আর্থিক বছরে।
২০০৩ সালে সংস্থার চেয়ারম্যান হন নায়েক। এরপর ২০০৭-২০০৮ সাল থেকে ২০১৬-২০১৭ পর্যন্ত দশ বছরে ২৯ হাজার ৮১৯ কোটি টাকা মোট আয় থেকে সংস্থার আয় দাঁড়ায় ১ লাখ ১০ লাখ ১১ কোটি টাকায়।
শুধুমাত্র ইক্যুয়িটি ও স্টক অপশন মিলে মোট ৪০৩ কোটির সম্পত্তি রয়েছে তার। তবে এর মধ্যে তার প্রাপ্ত বেতন ধরা নেই। তবে নিজের ৭৫ শতাংশ সেভিংসই তিনি কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করে দিয়েছেন।
ক্যানসারে মারা যায় অনিলের দু’বছরের নাতনি নিরালি। তার নামেই সুরাতে রেডিয়েশন সেন্টার ও বেশ কয়েকটি হাসপাতালও খুলেছেন তিনি। পরিকল্পনা রয়েছে আরও হাসপাতাল ও সেবাকেন্দ্র তৈরির।
সাক্ষাৎকারে নায়েক জানান, তার বাবা মানিভাই নিছাভাই নায়েক একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মুম্বাইয়ের অভিজাত স্কুলে সুযোগ পেয়েও গ্রামের স্কুলেই পড়াতেন তিনি। সেই আদর্শকে মাথায় রেখে কাজকেই ধর্ম বলে মনে করতেন অনিল। তাই ছুটির দিন বলে তার কিছু ছিল না।
তবে ছুটি না নেয়ায় পরিবারের সদস্যদের কাছ থেকেও কম কথা শুনতে হয়নি তাকে। তিনি বলেন, ‘তার পরিবার, ছেলে, পুত্রবধূ, মেয়ে, জামাই বারবার তার কাছে অভিযোগ জানিয়েছেন। তারা চাইতেন যেন ছুটির দিন তাদের সঙ্গে সময় দেয়া হয়।’ তবে তাদের এ আবদারকে কখনওই প্রাধান্য দেননি তিনি। কাজের জন্য ছুটে গেছেন অফিসে।
২৬ জানুয়ারি পদ্মবিভূষণ পেয়েছেন সত্তরোর্ধ্ব এই প্রকৌশলী। লার্সেন অ্যান্ড টুবরোর অবসরপ্রাপ্ত নন-এগজিকিউটিভ চেয়ারম্যান দেশের কর্পোরেট সেক্টরে অবদানের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
মিনহাজ মার্চেন্ট তাকে নিয়ে একটি বইও লিখেছেন। এতে তার সাদামাটা জীবন সম্পর্কে জানা যায়। বইয়ে তিনি লিখেছেন, ‘ধনাঢ্য এই ব্যক্তির মাত্র ৬টা শার্ট আর তিনটে স্যুট রয়েছে তার পরার জন্য।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
