অডিও বার্তায় বিদ্রোহের বিস্তারিত তথ্য জানালেন প্রিগোজিন
প্রকাশিত: ২৭ জুন ২০২৩
ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সোমবার নতুন অডিও বার্তা প্রকাশ করেছেন। এই বার্তায় তিনি বলেছেন, মস্কো অভিমুখে রওনা হওয়ার পর ফিরে আসার পেছনে দুইটা কারণ কাজ করেছে। একটি হলো- ‘রক্তপাত এড়ানো’ আর দ্বিতীয়টি হলো তিনি ‘প্রতিবাদ করেছেন, মস্কোর নেতৃত্বকে ক্ষমতাচ্যুতি তার লক্ষ্য ছিল না।’
শনিবার রাতে ‘রক্তপাত এড়াতে সেনাদের ফিরিয়ে নিচ্ছেন’ বার্তা দেওয়ার পর প্রিগোজিনের এটা প্রথম বার্তা। তবে এই মুহূর্তে তিনি ঠিক কোথায় আছেন সেটা জানা যায়নি। তার বেলারুশে থাকার কথা।
অডিও বার্তায় প্রিগোজিন বলেন, রাতারাতি আমরা ৭৮০ কিলোমিটার ভ্রমণ করি। মস্কো আর মাত্র ২০০ কিলোমিটারের সামান্য কিছু বেশি দূরত্ব ছিল। তবে ওয়াগনার যোদ্ধারা মস্কোর এতটা কাছাকাছি গিয়েছিল কিনা, তার প্রমাণ পাওয়া যায়নি।
প্রিগোজিন বলেন, তার একজন সেনাও ওই সময় নিহত হয়নি। একটি যুদ্ধবিমানে গুলি চালাতে বাধ্য হন তার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই যুদ্ধবিমান তাদের ওপর বোমা ফেলেছিল, ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।
শুক্রবার রাতে রুশ সেনাবাহিনীর হামলায় তার কমপক্ষে ৩০ জন সেনা নিহত হয় উল্লেখ করে ওয়াগনার প্রধান বলেন, ‘৩০ জুন তাদের অবস্থান ত্যাগ করে দক্ষিণ কমান্ডের কাছে অস্ত্র সমর্পণের কথা ছিল। তার কয়েকদিন আগেই রুশ সেনাবাহিনী তার যোদ্ধাদের ওপর আক্রমণ করে।’
প্রিগ্রোজিন বলেন, তাদের বিদ্রোহ মিছিল তখন থামে যখন, তার একটি দল ওই এলাকার প্রাথমিক নিরীক্ষণ সেরে নিয়েছিল। এটা নিশ্চিত যে ওই সময় অনেক রক্তপাত হতে পারতো। আমরা অনুধাবন করেছিলাম, আমরা যা করতে যাচ্ছি সেটা যথেষ্ট। ঠিক ওই মুহূর্তে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তার হাত বাড়িয়ে দেন। আইনি কাঠামোর মধ্যে থেকে ওয়াগনার যোদ্ধারা কাজ চালিয়ে যেতে পারবে সেই উপায় বের করার প্রস্তাব দেন তিনি।
গত শুক্রবার রাশিয়ার সামরিক নেতৃত্ব উৎখাতের ঘোষণা দিয়ে মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন ওয়াগনার যোদ্ধারা। শনিবার দিনভর একের পর এক রুশ শহর দখল করতে করতে রাজধানীর দিকে এগিয়ে যান তারা। দিনভর উত্তেজনার পর শনিবার রাতে মস্কোর দিকে যাত্রা বন্ধ করে ওয়াগনার যোদ্ধাদের নিজ ঘাঁটিতে ফিরে যাওয়ার নির্দেশ দেন প্রিগোজিন। একই সঙ্গে বেলারুশে ‘নির্বাসনে’ যেতে রাজি হন তিনি। সূত্র: সিএনএন
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
