অচলাবস্থা: পেলোসির বিদেশ ভ্রমণ বাতিল করলেন ট্রাম্প
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির আফগানিস্তান ও ব্রাসেলস সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারের অচলাবস্থা নিরসনে আলোচনা করতে তাকে দেশে থাকতে বলেছেন তিনি।
পেলোসি ও তার সঙ্গে যাওয়া প্রতিনিধিদের সামরিক বিমান ব্যবহার করতে না দিয়ে সফর স্থগিত করে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর বিমানে চেপেই ন্যান্সি ও প্রতিনিধিদলের ব্রাসেলস এবং আফগানিস্তানে যাওয়ার কথা ছিল।
ট্রাম্প ওই বিমানের যাত্রা আটকে দিয়েই চলতি মাসের শুরুতে স্পিকারের দায়িত্ব নেয়া ন্যান্সির সফর বাতিল করেন।
এর মধ্যে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে স্টেট অব ইউনিয়নের ভাষণ স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পকে বুধবার অনুরোধ জানিয়েছিলেন পেলোসি।
বছরের শুরুতে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের ওই স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ দেওয়ার রেওয়াজ আছে।
মার্কিন সরকারের দীর্ঘতম অচলাবস্থা ২৭ দিনে পড়েছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডেমোক্র্যাটরা তা দিতে অস্বীকার করেছেন।
ট্রাম্প লিখেছেন- আমি মনে করছি, এই সময়টায় আপনি যদি ওয়াশিংটনে থেকে আমার সঙ্গে আলোচনায় বসেন এবং অচলাবস্থা নিরসনে স্ট্রং বর্ডার সিকিউরিটি আন্দোলনে যোগ দেন, তবে সেটি ভালো হবে।
তিনি বলেন, পেলোসি বাণিজ্যিক বিমানে করে সফরে যেতে পারেন। তার সফরকে একটি গণসংযোগ কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।
এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এখন বলতে গেলে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। আর করবেই বা না কেন, দেশটির ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম অচলাবস্থায় অনেক হোটেলই ফাঁকা পড়ে আছে। পর্যটন ব্যবসায়ীরাও অন্ধকার দেখছেন।
রেস্তোরাঁ খোলা রাখতে ভাবা হচ্ছে ঋণের কথা। পর্যটন কোম্পানিগুলোতেও ফোন বাজছে না আগের মতো। যদিও জানুয়ারির এই সময়ে সেখানে পর্যটকদের খুব একটা আনাগোনা থাকে না।
মার্কিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় গত চার সপ্তাহ ধরে আংশিক অচলাবস্থা চলছে। এতে ফাঁকা হয়ে গেছে দেশটির রাজধানী। পর্যটক কমে যাওয়ায় ব্যবসায়ীদেরও মাথায় হাত।
দেশটির ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে ওয়াশিংটন। আর এসব দেখতে বছরে দুই কোটিরও বেশি পর্যটক আসেন এখানে।
তারা ওয়াশিংটনের স্মিথসনিয়ান জাদুঘর, স্মৃতিসৌধ, ক্যাপিটল হিল ও হোয়াইট হাউস দেখতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন।
কিন্তু এবার তাতে বাঁধ সেধেছে দীর্ঘ অচলাবস্থা। বেকার হয়ে পড়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বন্ধ হয়ে গেছে বেশ কিছু দর্শনীয় স্থান। আর পর্যটন প্রতিষ্ঠানগুলোও পড়ছে হুমকিতে।
ওয়াশিংটন ডিসির কাস্টম ট্যুরস কোম্পানির স্বত্বাধিকারী অ্যাডাম প্লেসিয়া বলেন, আমার ধারণা- মানুষ নিকট ভবিষ্যতেও ট্যুর বুক করার ক্ষেত্রে সন্দিহান থাকবে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
