আমি কোথাও যাচ্ছি না: বাইডেন
নভেম্বরের নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য ডেমোক্র্যাটদের ক্রমবর্ধমান চাপের মুখে দাঁড়িয়ে প্রেসিডেন্ট বাইডেন তার পুনঃনির্বাচনের প্রচারণাকে পুনরুজ্জীবিত করার জন্য শুক্রবার এক বিশাল নির্বাচনি সমাবেশ করেছেন।
০১:০২ এএম, ১৪ জুলাই ২০২৪ রোববার
১৬জন সন্দেহ ভাজন সন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রে আটক
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ২৬জুন পর্যন্ত ৪০০জন অভিবাসীকে চিহ্নিত করেছে যারা ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস-এর সাথে সংযুক্ত নেটওয়ার্কের মাধ্যমে অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে। সরকারী দফতর জানিয়েছে, এই ব্যক্তিদের মধ্যে ৫০ জনের হদিস পাওয়া যায়নি।
১২:৫৪ এএম, ১৪ জুলাই ২০২৪ রোববার
কঠিন চ্যালেঞ্জের মুখে বাইডেন
ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউইয়র্ক ও নিউজার্সিতে ক্রমাগত সর্মথন হারাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্লু স্টেট হিসেবে স্বীকৃত নিউইয়র্ক ও নিউজার্সি এখন ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’-এ পরিণত হচ্ছে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। এতে ডেমোক্র্যাট নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জরিপের তথ্যানুসারে নিউইয়র্ক স্টেট ও সিটির বাসিন্দারা ইমিগ্র্যান্ট ইস্যুতে ভীষণ ক্ষুব্ধ। সমন্বিত পরিকল্পনার অভাব ও নেতৃত্বের দূরদর্শিতার অভাবে পুরো নিউইয়র্ক বসবাসের অযোগ্য হয়ে উঠছে বলে তাদের অভিযোগ। যত্রতত্র হোমলেসদের দৌরাত্ম্য, আইনশৃংখলার অবনতি ও সম্প্রতি দক্ষিণ সীমান্ত হয়ে আসা ইমিগ্রান্টদের হাতে সাধারণ নাগরিকদের নাজেহাল হবার ঘটনায় মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
০৩:৪৩ পিএম, ১৩ জুলাই ২০২৪ শনিবার
কমলা হ্যারিসকে ‘ট্রাম্প’ আর জেলেনস্কিকে ‘পুতিন’ বললেন বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম গুলিয়ে ফেলে আবারও বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস সম্পর্কে বলতে গিয়ে তিনি কমলার নামের জায়গায় ট্রাম্প বলে ফেলেন।
০৮:২০ পিএম, ১২ জুলাই ২০২৪ শুক্রবার
সিটি ইমিগ্রান্টদের ফুড ডেবিট কার্ডে সুবিধা বৃদ্ধি
নিউইয়র্ক সিটিতে ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে আগত ইমিগ্রান্টদের খাদ্য ও শিশু খাদ্য সেবা দেওয়ার জন্য চালু করা ডেবিট কার্ড কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত সত্বেও সিটি কর্তৃপক্ষ এই ডেবিট কার্ডের আওতা প্রসারিত করেছে। সিটি প্রশাসনের বক্তব্য অনুযায়ী এর ফলে সিটির অর্থ সাশ্রয় হবে।
০৪:৩০ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
নির্বাচিত হলে পুরো দ্বিতীয় মেয়াদেই বাইডেন দায়িত্ব পালন করবেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে পুনরায় নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদের পুরো সময়ই দায়িত্ব পালনের জন্যে তিনি অঙ্গীকারবদ্ধ। হোয়াইট হাউস (৯ জুলাই) মঙ্গলবার এ কথা বলেছে।
০৪:১৯ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
বাইডেন হোয়াইট হাউসের দৌড়ে থাকবেন
প্রেসিডেন্ট জো বাইডেনের মানসিক সুস্থ্যতা নিয়ে উদ্বেগের কারণে তাকে বাদ দেয়ার আহ্বান সত্ত্বেও হোয়াইট হাউসের জন্য দৌড়ে থাকবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ জুলাই) রাতে সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
০৪:০৩ পিএম, ১১ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
এক দশকের সবচেয়ে তীব্র দাবদাহের কবলে যুক্তরাষ্ট্র
এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র দাবদাহের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশের বড় অংশে তাপমাত্রা সতর্কতার আওতায় ১৩ কোটির বেশি মানুষ। চরম তাপে বিপর্যস্ত পুরো দেশ। উচ্চ তাপমাত্রার মধ্যেই আবারও তাপপ্রবাহের রেকর্ড ভেঙেছে দেশটি। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন পূর্বাভাসকারীরা।
০২:৫০ পিএম, ৯ জুলাই ২০২৪ মঙ্গলবার
আলিঙ্গন থেকে নৈশভোজে পুতিন-মোদি, যা বলল যুক্তরাষ্ট্র
ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব এখন আর গোপন বিষয় নয়। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির টানাপোড়েন চলছে। কিন্তু তার মধ্যেই তৃতীয় দফায় সরকার গঠন করে মস্কো সফরে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।
০২:৩৩ পিএম, ৯ জুলাই ২০২৪ মঙ্গলবার
আলিঙ্গন থেকে নৈশভোজে পুতিন-মোদি, যা বলল যুক্তরাষ্ট্র
ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব এখন আর গোপন বিষয় নয়। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির টানাপোড়েন চলছে। কিন্তু তার মধ্যেই তৃতীয় দফায় সরকার গঠন করে মস্কো সফরে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা।
০২:২৯ পিএম, ৯ জুলাই ২০২৪ মঙ্গলবার
হিজরি নববর্ষের শুভেচ্ছা বাইডেনের
দুনিয়াজুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসলামি নববর্ষের প্রথম দিনেই এক টুইটে তিনি এই শুভেচ্ছা জানান।
০৮:১৪ পিএম, ৮ জুলাই ২০২৪ সোমবার
যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, ঝুঁকিতে ১৩ কোটি মানুষ
যুক্তরাষ্ট্রে দীর্ঘ তাপপ্রবাহের কারণে ঝুঁকিতে পড়েছে ১৩ কোটির বেশি মানুষ। উচ্চ তাপমাত্রার মধ্যেই রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহের। পূর্বাভাসকারীরা জানিয়েছেন, পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূলজুড়েই এই তাপপ্রবাহ অনুভব হবে।
০৭:১৬ পিএম, ৭ জুলাই ২০২৪ রোববার
যুক্তরাষ্ট্রে বিমান পরিষেবায় যাত্রী অসন্তোষ চরমে, বাড়ছে অভিযোগ
যুক্তরাষ্ট্রে গেল বছর থেকে বিমানে ভ্রমণের বিষয়টি যাত্রীদের কাছে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। এমনকি আকাশপথে ভ্রমণের নানা বিড়ম্বনা নিয়ে এরইমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের কাছে অসংখ্য অভিযোগও জমা পড়েছে।
০৭:০১ পিএম, ৭ জুলাই ২০২৪ রোববার
যুক্তরাষ্ট্রের জন্মদিনের পার্টিতে বন্দুক হামলা, নিহত ৪
যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্ধুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি বাড়িতে বন্দুক হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। হামলার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। খবর সিএনএন।
০৬:৫৯ পিএম, ৭ জুলাই ২০২৪ রোববার
যুক্তরাষ্ট্রে বেকার ভাতাপ্রাপ্তদের সংখ্যা আড়াই বছরে সর্বোচ্চ
যুক্তরাষ্ট্রে বেকার ভাতা পাওয়া মানুষের সংখ্যা আড়াই বছরের মধ্যে এখন সর্বোচ্চ। দেশটির শ্রমবাজারের চাঙা ভাব কমতে শুরু করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বেকার ভাতার আবেদন করা মানুষের সংখ্যা বেড়েছে।
০৬:৪৬ পিএম, ৭ জুলাই ২০২৪ রোববার
যুক্তরাষ্ট্রে বেসমেন্ট থেকে ২৫০ বছর পর তাজা ফল উদ্ধার!
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে কত কিছুই না আবিষ্কার হয়। অনেক আবিষ্কারে চোখ কপালে উঠতে বাধ্য হতে হয়। এমন এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির এক দল প্রত্নতাত্ত্বিক জানিয়েছে, জর্জ ওয়াশিংটনের ঐতিহাসিক বাড়ির বেসমেন্ট থেকে বিভিন্ন ফলমুলের কয়েক ডজন বোতল পেয়েছেন তারা।
০৬:৪১ পিএম, ৭ জুলাই ২০২৪ রোববার
যুক্তরাষ্ট্রে তিন দিনব্যাপী মুসলিম উম্মাহর সম্মেলন শুরু ৯ আগস্ট
ইসলাম শান্তি ও মানবতার জন্য ন্যায়বিচার' এ শ্লোগানে প্রবাসে মুসলমানদের সবচেয়ে বৃহৎ মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা)’র বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার কনভেনশন সেন্টারে আগামী ৯ আগস্ট শুরু হওয়া তিন দিনের ৭ম বার্ষিক এ সম্মেলন চলবে ১১ আগস্ট মধ্যরাত পর্যন্ত। এবারের সম্মেলনে ২০ সহস্রাধিক ধর্মপ্রাণ প্রবাসী মুসলমান অংশ গ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা।
০৫:৪৬ পিএম, ৭ জুলাই ২০২৪ রোববার
আমেরিকাজুড়ে আঁতশবাজি উৎসব
যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফোরথ অব জুলাইয়ে আমেরিকাজুড়ে ছিল বর্ণাঢ্য আয়োজন। ১৭৭৬ সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে আমেরিকার ১৩টি রাজ্যের নেতারা স্বাধীনতা ঘোষণা করেন। ১৭৭৭ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডেলফিয়ায় ৪ জুলাই প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়।
০৩:০৬ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
জেএফকে’তে তোলপাড়
৭০ জন অসুস্থ যাত্রীকে নিয়ে একটি বিমানের ইমার্জেন্সি ল্যান্ডিংকে কেন্দ্র করে জেএফকে’তে তোলপাড় হয়ে গেছে গত বুধবার ভোরে। এই অসুস্থ যাত্রীদের নিয়ে একটি আন্তর্জাতিক ফ্লাইটের পাইলট জেএফকে’তে জরুরী অবতরণে বাধ্য হয়। এসব অসুস্থ যাত্রীকে সুস্থ করতে জরুরী চিকিৎসক টিম, ১০টি অ্যাম্বুলেন্স, সিডিসি এবং এফডিএনওয়াই সংস্থার কর্মীদের কর্মতৎপরতায় বিমানবন্দরের স্বাভাবিক কাজ প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়। বিমানে পরিবেশিত খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। জরুরীভাবে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনার পর তাদেরকে সুস্থ রাখাই ছিল বড় চ্যালেঞ্জ।
০৩:০২ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
বাইডেনের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউস
জো বাইডেনের হতাশাজনক বিতর্কের পারফরম্যান্সে হতবাক ডেমোক্র্যাটরা। মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তার মানসিক সুস্থতার ব্যাপারে স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটের দুই আইনপ্রণেতা। নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বাইডেনের নিজের দলের পক্ষ থেকে প্রথম আহ্বানের মুখোমুখি হওয়ার পর ডেমোক্র্যাটরা মানসিক সুস্থতার ব্যাপারে স্বচ্ছ হওয়ার এ আহ্বান জানালেন।
১২:২১ এএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
বাইডেনের প্রতি আস্থা নেই এক-তৃতীয়াংশ ডেমোক্র্যাটের
রয়টার্সের একটি জরিপে দেখা গেছে, চলতি বছর প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রতি তিনজন ডেমোক্র্যাটের একজন ভাবছেন যে পুনরায় নির্বাচন থেকে বাইডেনের এখন সরে দাঁড়ানো উচিত। জরিপে এও উঠে এসছে, এখন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অন্য কোনও নির্বাচিত ডেমোক্র্যাট বাইডেনের চেয়ে ভালো ফল করতে পারেননি
১২:১৬ এএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
বয়স ঠেকাতে কত খরচ করেছেন বাইডেন-ট্রাম্প
বয়সের কারণে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সরে দাঁড়ানোর দাবি যখন জোরালো হচ্ছে- এর মধ্যেই এলো এক চাঞ্চল্যকর খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলসের শীর্ষ একজন সার্জন দাবি করেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বাইডেন বেশি কসমেটিক সার্জারি করেছেন বলে মনে হয়। সেইসঙ্গে এই সার্জনের দাবি, বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্পের বুড়িয়ে যাওয়া বেশি 'স্বাভাবিক'।
১২:১৪ এএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
তাপ সুরক্ষা নীতি প্রণয়নের উদ্যোগ বাইডেনের
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং ইউএস ডিপার্টমেন্ট অফ লেবর মঙ্গলবার তীব্র তাপপ্রবাহের প্রভাব থেকে কর্মী ও কমিউনিটিগুলোকে সুরক্ষার জন্য প্রথমবারের মতো এই সংক্রান্ত নীতি প্রণয়নসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার এর অকুপেশনাল সেইফটি অ্যান্ড হেল্থ অ্যাডমিনিস্ট্রেশন তাপপ্রবাহ থেকে কর্মীদের সুরক্ষায় একটি নীতি প্রস্তাব করেছে। চূড়ান্ত হলে এটি হবে এই সংক্রান্ত প্রথম কোন অ্যামেরিকান সুরক্ষা নীতি।
১০:৫৪ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার
ট্রাম্পের ‘হাশ মানি’ মামলার সাজা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
নিউ ইয়র্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাশ মানি’ ট্রায়ালের বিচারক সাজা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। এর আগে অ্যামেরিকান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবীরা হাশ মানি মামলার রায় বাতিল ও চলতি মাসে তার আসন্ন সাজা প্রাপ্তির বিষয়টি বিলম্বিত করার জন্য আবেদন করেছেন।
১০:৪৯ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী


































