সংস্কারবাদী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ মারা গেছেন
সংস্কারবাদী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন। শনিবার (২২ ডিসেম্বর) রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে দেশটির রয়েল কোর্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন।
০৪:১৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির আঘাতে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি
ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা দ্বীপের আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামির আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ছয় শতাধিক।
০৪:১৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
নিউ ইয়র্ক পুলিশে প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন পদে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে পদোন্নতি পেয়েছেন খন্দকার আবদুল্লাহ। শুক্রবার (২১ ডিসেম্বর) এক টুইট বার্তায় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ পদ লাভের জন্য তাকে অভিনন্দন জানানো হয়।
০৪:১৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
গুজরাটে শিক্ষার্থীবাহী বাস খাদে পড়ে ১০ শিশুর প্রাণহানি
ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে আরও বেশ কয়েকজন। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
০৪:১৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
লাইভ কনসার্টে মাতোয়ারা, আচমকা সুনামির আঘাত, শুধু আর্তনাদ (ভিডিও)
প্রাকৃতিক দুর্যোগ কবলিত দেশ ইন্দোনেশিয়া, সুন্দা স্ট্রেইটের এক স্থানীয় পপ ব্যান্ড সমুদ্র সৈকতে পারফর্ম করছে, শিল্পীর গানের মাঝেই আচমকা ভেসে গেল মাতোয়ারা মানুষগুলো। শনিবার (২২ ডিসেম্বর) স্থানীয় ব্যান্ড 'সেভেন্টিন'র লিড সিঙ্গার এক মর্মান্তিক ভিডিও প্রকাশ করলেন তার সহকর্মীদের ভাসিয়ে নিয়ে যাওয়ার করুণ দৃশ্য। 'সিএনএন'
০৪:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
তুরস্ক গরিব মানুষের দুর্গ হয়েই থাকতে চায় : এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দাবী করেছেন, ‘তুরস্ক হচ্ছে গরিব মানুষের দুর্গ এবং আমরা তা হয়েই থাকতে চাই।’ শনিবার (২২ ডিসেম্বর) ইস্তানবুলে তুর্কি যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য তুর্কি নিউজ।
০৪:১০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
আমিরাতে প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের বিজয় উৎসব
সংযুক্ত আরব আমিরাতে 'আজমানস্থ প্রবাসী নারায়ণগঞ্জবাসী' সংগঠনের উদ্যেগে মহান বিজয় দিবস উদযাপন ও আনন্দ আড্ডায় বিজয় উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার শারজা ন্যাশনাল পার্কে দিনব্যাপী আয়োজনে নারায়ণগঞ্জ জেলার আট শতাধিক প্রবাসীর সমাগম ঘটে।
০৩:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
যে রাষ্ট্রনায়কদের প্রমাণ করতে হয়েছিল তারা মরেননি!
জীবদ্দশায় নিজের মৃত্যুর গুজব! তাও সেই ব্যক্তিটি যখন প্রভাবশালী কোনও রাষ্ট্রনায়ক! আচমকা এমন বিপদের মুখোমুখি হতে হয়েছে বহু রাষ্ট্র বা সরকারপ্রধানকে। এমনকি এ তালিকা থেকে বাদ পড়েননি খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এমন পরিস্থিতির শিকার হয়েছেন মধ্য আফ্রিকার দেশ গেবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো। ছয় সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়ার পর সোমবার প্রকাশ্যে আসতে হয়েছে তাকে। এর একদিন আগেই নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিকে নিজের মৃত্যু ও ছদ্মবেশীর গুজব খণ্ডাতে হয়েছিল।
০৭:৪৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
সামরিকতার ছায়াতলে কেমন আছেন সু চি?
গৃহবন্দিত্ব থেকে দ্বিতীয় দফায় মুক্ত হওয়ার পর যেন এক পৌরাণিক চরিত্র হয়ে উঠেছিলেন অং সান সু চি। ২০১৫ সালের নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। এই বিজয় মিয়ানমারের নিপীড়িত শতাধিক জনগোষ্ঠীকে নয় কেবল, আশাবাদী করে তোলে আন্তর্জাতিক অঙ্গনকেও।
০৭:৪২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
ড্রোনে করে প্রত্যন্ত দ্বীপে পৌঁছালো শিশুর টিকা
প্রথমবারের মতো টিকা বহনের ক্ষেত্রে ড্রোন ব্যবহার করলো ইউনিসেফ। ভানুয়াতুর প্রত্যন্ত ছোট একটি দ্বীপে মনুষ্যবিহীন যান বা ড্রোনে করে টিকা পাঠিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটি। এর মাধ্যমে জরুরি টিকা দেওয়া হয়েছে ১৩ শিশু ও পাঁচ গর্ভবতী নারীকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
০৭:৪০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
ইবোলার প্রাদুর্ভাবে কঙ্গোয় ৩১৯ জনের মৃত্যু
বছরের দ্বিতীয় ধাপে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় এখন পর্যন্ত ৩১৯ জনের মৃত্যুর কথা জানা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৭১ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে। মঙ্গলবার তারা জানিয়েছে, আগস্টের শুরুতে নতুন করে সংক্রমণ শুরুর পর প্রাদুর্ভাব কবলিত উত্তর কিভু প্রদেশে এ পর্যন্ত ৫৪২টি ইবোলা সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে এর মধ্যে ৪৯৪টি ক্ষেত্রে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
০৭:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
জরুরি অবস্থা উপেক্ষা করে সুদানে সরকারবিরোধী বিক্ষোভ
রুটির মূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে সুদানের বিভিন্ন শহরে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। গত কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভে বুধবার নীল নদ প্রদেশের আতবারা শহরে ক্ষমতাসীন দলের সদর দফতরসহ কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জের ধরে সেদিনই প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জরুরি অবস্থার মধ্যে বৃহস্পতিবার শহরটিতে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছুঁড়েছে পুলিশ। এছাড়াও আরও কয়েকটি শহরে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে বাসিন্দারা।
০৭:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
সুদানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৮
দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিভিন্ন অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে সুদানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এরইমধ্যে সহিংস রূপ ধারণ করেছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে নিহতের এ সংখ্যা জানা গেছে।
০৭:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
খসড়া সংবিধানে সাম্যবাদকে ফিরিয়ে আনল কিউবা
কিউবায় যে নতুন সংবিধান রচনার প্রক্রিয়া চলছে তাতে সাম্যবাদী সমাজ গড়ার প্রত্যয়কে আবার যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) কিউবার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খসড়া সংবিধানের প্রথম সংস্করণে সাম্যবাদের নীতি সরিয়ে দেওয়ার কারণে দেশটির অনেকেই প্রবল উদ্বেগ প্রকাশ করেছিলেন। ফলে সাম্যবাদের ধারাটি ফিরিয়ে আনতে হয়: কিউবার লক্ষ্য হবে একটি ‘সাম্যবাদী সমাজের দিকে অগ্রসর হওয়া।’
০৭:৩০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
শার্লি এবদোর হামলায় জড়িত ফরাসি জঙ্গি জিবুতিতে গ্রেফতার
শুক্রবার (২১ ডিসেম্বর) ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে জানিয়েছেন, ফরাসি পত্রিকা শার্লি এবদোতে চালানো জঙ্গি হামলায় সহায়তার অভিযোগে এক ফরাসি নাগরিককে আফ্রিকার দেশ জিবুতি থেকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাকে ফ্রান্সে প্রত্যর্পণের প্রস্তুতি চলছে।
০৭:২৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
সার্বিয়ায় ট্রেনের ধাক্কায় স্কুলবাস দ্বিখণ্ডিত, নিহত ৫
সার্বিয়ায় চলন্ত ট্রেনের সঙ্গে একটি স্কুলবাসের সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
০৭:২৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত
দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১৬ বছরের এক কিশোরসহ পশ্চিম তীর ও গাজায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার টানা সাপ্তাহিক বিক্ষোভে গাজা উপত্যকায় নিহত হন ফিলিস্তিনি। আর বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।
০৭:২২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
নেপালে পাহাড়ি এলাকায় বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২১
নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি রাস্তায় কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
০৭:১৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
৪৭০০ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট ঘোষণা জাপানের
জাপান সরকার দেশটির পরবর্তী অর্থবছরের জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৪ হাজার ৭০০ কোটি ডলার করেছে। এই প্রতিরক্ষা বাজেটে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েনের সংখ্যা বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
০৭:১৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
চীনে আটক কানাডীয়কে তিন বেলা জিজ্ঞাসাবাদ, নেভাতে দেওয়া হয় না বাতি
চীন আটক কানাডার একজন নাগরিক সম্পর্কে জানা গেছে, তাকে প্রতিদিন তিন বেলা জিজ্ঞাসাবাদ করা হয়। আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে দেওয়া হয়নি কোনও আইনজীবী। এমন কি তাকে যেখানে রাখা হয়েছে সেখানে রাতেও বাতি নেভাতে দেওয়া হয় না। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য দিয়ে আরও জানিয়েছে, কানাডার দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে মাসে মাত্র একবার সুযোগ দেওয়া হবে সংশ্লিষ্ট কানাডীয় মাইকেল কোভরিগকে।
০৭:১৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
লুতফুরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ নেই, বন্ধ হলো তদন্ত
লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক বাংলাদেশি বংশোদ্ভুত মেয়র লুতফুর রহমানের বিরুদ্ধে জালিয়াতি ও করদাতাদের অর্থের অপব্যবহারের কোনও প্রমান পায়নি স্বাধীন তদন্ত দল। এর ফলে বৃহস্পতিবার তার বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
০৭:০৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
যুক্তরাজ্যে আরটি ও রাশিয়ায় বিবিসি কি নিষিদ্ধ হতে যাচ্ছে?
রাশিয়ার সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বিবিসির সম্প্রচার দেশটিতে কোনও আইনি ব্যত্যয় ঘটাচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তারা খোলাখুলি স্বীকারও করেছে, রাশিয়া টুডের (আরটি) বিরুদ্ধে যুক্তরাজ্যের সম্প্রচার কর্তৃপক্ষ অফকম তদন্তের প্রেক্ষিতেই তারা বিবিসির বিরুদ্ধে তাদের এই পদক্ষেপ।
০৭:০৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
লন্ডন ফ্যাশন উইকে বাংলাদেশি ঐতিহ্য তুলে ধরছেন ব্রিটিশ ডিজাইনার
যুক্তরাজ্যে পুরুষদের পোশাকের একজন ফ্যাশন ডিজাইনার নিজের প্রথম ফ্যাশন শোতে তুলে ধরছেন বাংলাদেশের ঐতিহ্য। লন্ডনের সেন্ট্রাল সেন্ট মার্টিন্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা রহিমুর রহমান ৫ জানুয়ারি লন্ডন ফ্যাশন উইকে বাংলাদেশি ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছেন।
০৭:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
হোদাইদাহতে যুদ্ধ বিরতি তদারকিতে প্রতিনিধি দল পাঠাচ্ছে জাতিসংঘ
ইয়েমেনের হোদাইদাহ বন্দরে যুদ্ধ বিরতি বাস্তবায়ন তদারকির জন্য একটি প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে জাতিসংঘ। শুক্রবার নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য উপস্থাপিত প্রস্তাবটি ভোটে পাস হওয়ার আগে বেশ কয়েকটি সংশোধনীর মুখে পড়ে। এই প্রস্তাবে গত সপ্তাহে জাতিসংঘের মধ্যস্ততায় ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলোর যুদ্ধবিরতিকেও অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এই চুক্তি কার্যকর হয়েছে।
০৭:০০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪



































