পাকিস্তানে বিতর্কিত আদালত পরিচালনায় তহবিল দিচ্ছে যুক্তরাজ্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮
বিতর্কিত সন্ত্রাসবিরোধী আদালত পরিচালনায় পাকিস্তানকে তহবিল জোগান দিচ্ছে যুক্তরাজ্য। গোপন এক ব্রিটিশ সহায়তা কর্মসূচির আওতায় এ তহবিল দেওয়া হচ্ছে। ‘আইনের শাসন’ প্রতিষ্ঠা কর্মসূচির আওতায় পাকিস্তানকে এ বরাদ্দ দিচ্ছে যুক্তরাজ্য। তবে আইনি সহায়তা ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পাকিস্তানের ওই আদালতে এমন কিছু অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাদের দাবি, তহবিল জোগানোর মধ্য দিয়ে এর সঙ্গে সামিল হয়েছে যুক্তরাজ্যও। ওই সহায়তা কর্মসূচি সংক্রান্ত নথিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব কথা জানিয়েছে।
পাকিস্তানের মানবাধিকার কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে দেশটির সন্ত্রাসবিরোধী আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ৩১ জনকে। ২০১৭ সালে ১৮ জন এবং এ বছর এ পর্যন্ত ১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে সহায়তা কর্মসূচি সংক্রান্ত নথি প্রকাশ করা হয়। ওই নথি থেকে জানা গেছে, পাকিস্তানে সন্ত্রাসবিরোধী আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাজ্য সরকার ১ কোটি ৩ লাখ পাউন্ড খরচ করেছে। এর মধ্যে ৯৩ লাখ পাউন্ডই এসেছে বিদেশি সহায়তা বাজেট থেকে। যুক্তরাজ্য সরকার ২০১৬ সাল থেকে প্রকল্পটিতে সহায়তা দিয়ে আসছে। এ সময়ের মধ্যে সন্ত্রাসবিরোধী ওই আদালতে ৫৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
‘কাউন্টার টেরোরিজম অ্যাসোসিয়েটেড প্রসিকিউটোরিয়ার রিফর্মস ইনিশিয়েটিভ (ক্যাপরি) প্রকল্পের একটি লক্ষ্য হলো, ‘আন্তর্জাতিক মানদণ্ড ও মানবাধিকার সংক্রান্ত বিধিগুলোর সঙ্গে সঙ্গতি রেখে তদন্ত, আটক ও বিচার করতে পাকিস্তানের বেসামরিক সক্ষমতা বাড়ানো।’
তবে আইনি সহায়তা প্রদানকারী সংস্থা রিপ্রিভ বলছে, আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী বেসামরিক আদালতকে সহায়তা করাটা যুক্তরাজ্যের জন্য অসম্ভব। কারণ এ আদালতগুলো যথাযথ মানদণ্ড অনুসরণ করে না।
রিপ্রিভ-এর দাবি, অপহরণের মতো অপরাধের সাজা হিসেবেও পাকিস্তানের এ আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী, হত্যা বাদে অন্য কোনও অপরাধে মৃত্যুদণ্ড প্রদানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পাকিস্তানে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সন্ত্রাসবাদকে সংজ্ঞায়িত করা হয়েছে। সমাজে ভীতি ও অনিরাপত্তা তৈরি করতে যেকোনও ধরনের অপরাধ সংঘটন ও হুমকি-ধামকিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হয়। জঙ্গিবাদে সংশ্লিষ্টতা না থাকা ব্যক্তিরাও এ আইনের আওতায় পড়ে যায়। গত বছর জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটি বলেছিল, ‘সন্ত্রাসবাদের অত্যন্ত বিস্তৃত সংজ্ঞা’ এবং ‘পদ্ধতিগত সুরক্ষার অনুপস্থিতি’তে তারা উদ্বিগ্ন। সমালোচকরাও অভিযোগ করে আসছেন, পাকিস্তানের বেসামরিক আদালতে মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্ধতিগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয় না।
পাকিস্তানে যুক্তরাজ্যের পরিচালিত আইনের শাসন কর্মসূচি হলো, আন্তর্জাতিক উন্নয়ন দফতর, পররাষ্ট্র দফতর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় অপরাধবিষয়ক সংস্থা, হোম অফিস ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের একটি যোথ প্রকল্প।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র দাবি করেছেন, তারা পাকিস্তানকে এমনভাবে সহায়তা করছেন যেন তা মৃত্যুদণ্ড প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক না হয়। ওই মুখপাত্র বলেন, ‘পাকিস্তানে আমাদের কর্মসূচি সেখানকার অপরাধের বিচার ব্যবস্থার সংস্কারে সহায়তার জন্য পরিচালিত হচ্ছে। আমরা নিশ্চিত, আমাদের মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখেই এ সহায়তা দেওয়া হচ্ছে।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
