এ বছর রাজপরিবারের প্রিয় মুহূর্তগুলো
প্রিন্স লুইয়ের জন্ম, হ্যারি-মেগানের বিয়ে, বিদেশ সফর সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত একটি বছর গেছে ব্রিটিশ রাজপরিবারের জন্য।
০৭:৫৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের প্রাণ গেলো ১০জনের
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছে। গুজরাটের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় একটি এসইউভি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, একই পরিবারের ১০ জন সদস্য এসইউভি গাড়িটিতে করে যাচ্ছিলেন। জাতীয় সড়কে দুটি ট্রাকের ধাক্কায় তাদের প্রাণহানি ঘটে।
০৭:৫৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
জাদুর পাহাড় আয়ারস রক
পাহাড় হলো পৃথিবীর অন্যতম এক দন্ডায়মান সৌন্দর্য। প্রত্যেক পাহাড়ের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য যেগুলো এক পাহাড় থেকে অন্য পাহাড়কে আলাদাভাবে বৈশিষ্ট্যমন্ডিত করে। এমনি এক পাহাড় আয়ারস রক হচ্ছে পৃথিবীতে প্রস্তর নির্মিত একটি বিশাল আকৃতির পাহাড় যা অন্যান্য পাহাড় থেকে সম্পূর্ণ আলাদা। এই পাহাড়ের প্রধান বিশেষত্ব হচ্ছে, এই পাহাড়টি ক্ষণে ক্ষণে রং বদলায়। সকালে এক রঙতো দুপুরে আরেক রঙ আবার সন্ধ্যায় বা রাতে দেখা যায়, অন্য আরেকটি রূপ। তাই মানুষ এই পাহাড়ে নাম দিয়েছে জাদুর পাহাড়। ভৌগোলিকভাবে এই আয়ারস রক বা জাদুর পাহাড়ের অবস্থান অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরিতে। জায়গাটিকে সকলেই উলুরু নামে চেনে।
০৭:৫৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
আফগানিস্তানে বিমান হামলায় ২৫ জঙ্গি নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলের ৩৫ কিলোমিটার পশ্চিমে ওয়ার্দাক প্রদেশে আফগান বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার।
০৭:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
পাক বাহিনীর হামলা চেষ্টা ব্যর্থ করল ভারত
ভারতের লাইন অব কন্ট্রোলের নওগ্রাম সেক্টরে প্রবেশের চেষ্টা চালিয়েছে পাক সেনাবাহিনী। রোববার তারা হামলা চালানোর উদ্দেশেই সীমান্তের নিয়ন্ত্রণ রেখা পাড়ি দেয়ার চেষ্টা করেছিল। ভারতের গণমাধ্যমে দাবী করা হয়েছে যে, পাক সেনাদের এমন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
০৭:৫২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮
ফিলিপাইনে ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। বড়দিনের পরপরই ঝড়টি আঘাত হানে। সোমবার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
০৭:৫১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
‘নেকড়ে চাঁদ’ দেখা যাবে ২০১৯ সালে
২০১৯ সালের ২১ জানুয়ারি রাতে পৃথিবীর আকাশে দেখা দেবে ‘নেকড়ে চাঁদ’। আমেরিকার আদি বাসিন্দাদের কাছে বছরের প্রথম সুপারমুনটি ‘নেকড়ে চাঁদ’ নামে পরিচিত ছিল। ওই পূর্ণিমায় চাঁদের আলোয় পৃথিবী এতটাই ভেসে যায় যে নেকড়েরা ডেরা থেকে বেরিয়ে ডাকতে শুরু করে।
০৭:৪৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
মিশরে পর্যটক বাসে হামলার পর অভিযানে নিহত ৪০
মিসরের পিরামিডের কাছে পর্যটকবাহী বাসে চালানো হামলার পর নিরাপত্তা অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে এ পর্যন্ত ৪০ জন ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।
০৭:৪৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক মার্কেজকে হত্যাচেষ্টা, আটক তিন
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক মার্কেজকে হত্যাচেষ্টার অভিযোগে ভেনিজুয়েলার তিন নাগরিককে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
০৭:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যে রোববার একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে আটজন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
এক বিবৃতিতে নগরীর কর্তৃপক্ষ জানায়, লিকনে এ বাস দুর্ঘটনা ঘটে। তারা জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত চালকসহ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
০৭:৩৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
ভারতের ওড়িষ্যায় একটি জলপ্রপাতের কাছে সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওড়িষ্যার মেয়ুরভাঞ্জ জেলায় একটি পিকনিক স্পটের ভিমকুন্দ জলপ্রপাতে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন রোহন মিশ্র। পরে তিনি পা পিছলে পানিতে পরে যান। সেখানেই তার মৃত্যু হয়।
০৭:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লে কেকিয়াং।
০৭:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
০৭:৩৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সবচেয়ে ব্যয়বহুল যে তিন শহর
নতুন বছর উদযাপনে যে তিনটি গন্তব্যে হোটেল ভাড়ায় সবচেয়ে বেশি পয়সা গুনতে হবে, সেগুলো হচ্ছে মায়ামি, সিডনি ও দুবাই। চিপ হোটেল ডট ওআরজি নামে এক প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, শীর্ষ তিন গন্তব্যের কোনো হোটেলে এক রাত যাপনে ব্যয় করতে হবে যথাক্রমে ২৮১, ২৭৪ ও ২৭২ ডলার।
০৭:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
লোহিত সাগরে ছয় দেশসহ সামরিক মহড়া চালিয়েছে সৌদি আরব
লোহিত সাগর তীরের ছয় দেশকে নিয়ে ছয় দিন ব্যাপী যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে সৌদি আরব। গতকাল থেকে শুরু হওয়া ‘দ্য রেড ওয়েভ ওয়ান’ নামের এ মহড়ায় অংশ নিচ্ছে সৌদি আরব, মিসর, জর্ডান, সুদান, ইয়েমেন ও জিবুতির সামরিক বাহিনীর সদস্যরা। এছাড়া সোমালিয়ার পর্যবেক্ষকরাও অংশ নিচ্ছেন মহড়ায়।
০৭:২৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ফিলিপাইনে ঝড়-ভূমিধসে ৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি
ফিলিপাইনে ঝড় ও ভূমিধসে অন্তত ৬০ জন মানুষের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ফলে প্রাণহানির সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
০৭:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
১১ দেশের নতুন টিপিপি চুক্তি কার্যকর, নেই যুক্তরাষ্ট্র
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১১টি দেশ টিপিপি নামে পরিচিত চুক্তিটির সংশোধিত সংস্করণে স্বাক্ষর করেছে।
রবিবার থেকে সিপিটিপিপি কার্যকর প্রসঙ্গে নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী ডেভিড পার্কার এক বিবৃতিতে বলেন, ‘সিপিটিপিপির সৌজন্যে প্রথমবারের মতো তিন গুরুত্বপূর্ণ অর্থনীতি জাপান, কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তির সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড। চুক্তিটি পুরোপুরি বাস্তবায়িত হওয়ার পর শুল্ক হ্রাস পাওয়ায় নিউজিল্যান্ডের রফতানিকারকদের বছরে ১৪ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার সাশ্রয় হবে।’
০৭:২৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
থাইল্যান্ডে ৩ দিনে দুর্ঘটনায় প্রায় ২০০ জনের প্রাণহানি
থাইল্যান্ডে সাতদিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে দেশটির মহাসড়কে অসংখ্য দুর্ঘটনা ঘটছে। ছুটির প্রথম তিনদিনেই প্রাণ হারিয়েছে ১৮২ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ছুটির দিন উপলক্ষ্যে থাইল্যান্ডে সবাই বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা করতে বিভিন্ন শহর ঘুরতে যায়। যে কারণে মহাসড়কে ব্যস্ততা বেড়ে যায়। এছাড়া তাদের অনেকেই মদ্যপ অবস্থায় গাড়ি চালান। থাই পুলিশ এই সাতদিনকে ‘সেভেন ডেঞ্জারাস ডে অব নিউ ইয়ার’ বলে ঘোষণা করেছেন। গত বছর এই তিনদিনে নিহত হয়েছিলেন ১৬৭ জন। আর সাতদিনে প্রাণ হারিয়েছিলেন ৪২৩ জন।
০৭:২৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
খুবই কম খরচে পড়া যাবে যুক্তরাষ্ট্রের এই পাঁচ বিশ্ববিদ্যালয়ে
উচ্চশিক্ষা অর্জনের জন্য যেসব শিক্ষার্থী দেশের গণ্ডির বাইরে পা রাখতে চান, তারা বরাবরই স্কলারশিপের কথাটি মাথায় রাখেন। আর উচ্চশিক্ষা অর্জনের জন্য যেসব দেশের খ্যাতি রয়েছে, তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। যারা দেশের বাইরে গিয়ে স্নাতক বা স্নাতকোত্তর অর্জনের কথা ভাবছেন, তারা খোঁজ নিতে পারেন সেখানকার কয়েকটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে; যেখানে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা দেয়া হয়
০৭:২৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
স্পা সেন্টারে ৫০ বছর বয়সী ব্রিটিশ নারীকে ধর্ষণ
ভারতের চন্ডিগড়ের একটি বিলাসবহুল হোটেলের স্পা সেন্টারে ব্রিটিশ এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে চন্ডিগড় পুলিশ বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছে।
০৫:৪৯ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
সাইবার হামলায় বিপর্যস্ত মার্কিন সংবাদমাধ্যম
সাইবার হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু সংবাদপত্রের প্রিন্ট এবং বণ্টন কাজ ব্যাহত হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, শনিবার যুক্তরাষ্ট্রের প্রথম সারির বেশ কিছু দৈনিকের কার্যালয়ে একযোগে সাইবার হামলা হয়েছে। যে কারণে সময় অনুযায়ী পত্রিকার প্রিন্টিং ও সরবরাহ কাজ বিঘ্নিত হয়েছে।
০৫:৪৬ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ঘুমন্ত গৃহকর্মীর বক্ষবন্ধনী স্পর্শ করেছিলাম: প্রেসিডেন্ট দুতার্তে
কিশোর বয়সে গৃহকর্মীকে স্পর্শ করেছিলেন বলে স্বীকারোক্তি দেয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এ স্বীকারোক্তির পর দেশটির বিভিন্ন মানবাধিকার সংগঠন ফিলিপাইনের এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানিতে উৎসাহ দেয়ার অভিযোগ করেছে।
০৫:৪৩ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
বছরের সেরা মাহাথির ও তামিমি
‘ম্যান অব দ্য ইয়ার-২০১৮’ নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং ‘উইমেন অব দ্য ইয়ার’ হয়েছেন ইসরাইলি সেনাদের গালে চড় মেরে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা ফিলিস্তিনের কিশোরী আহেদ তামিমি।
০৫:১৯ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট শাগারি মারা গেছেন
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট শেহু শাগারি শুক্রবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। খবর এএফপি’র।
০৪:১৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩


































